ঢাকা , রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

আমতলীতে স্কুল ব্যাগে নেই বই, মিলল গাঁজা

বরগুনার আমতলীতে  স্কুল ব্যাগ থেকে ২ কেজি গাঁজা উদ্ধার ও ২ মাদককারবারীকে আটক করেছে বরগুনা জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। শুক্রবার খুব সকালে  বাস থেকে নেমে পিঠে স্কুল ব্যাগ নিয়ে  আমতলী চৌরাস্তায় সাধারণভাবেই হাঁটছিলেন দুই যুবক। তাদের  দেখে বোঝার উপায়ই ছিল না তাদের পিঠে ঝুলানো স্কুল ব্যাগে বই এর পরিবর্তে গাজা নিয়ে যাচ্ছেন তারা। তাদের চলাফেরার গতিবিধি সন্দেহজনক মনে হওয়ায় একপর্যায়ে তল্লাশি চালায় বরগুনা জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ সময় তাদের পিঠে ঝুলানো স্কুল ব্যাগ থেকে ২ কেজি গাঁজা উদ্ধার করা হয় এবং  মিলন মোল্লা (৪০) ও গোলাম রাব্বি (২৬) নামের  দুই যুবককে আটক করে বরগুনা জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।
আটক মিলন মোল্লা বরিশালের রূপাতলী এলাকার মৃত সিকান্দার মোল্লার ছেলে ও আর গোলাম রাব্বি বরিশাল কোতোয়ালি থানার ২৩ নম্বর ওয়ার্ডের তাজকাঠি গ্রামের মৃত আইউব আলীর ছেলে।
বরগুনা ডিবি কার্যালয় সূত্রে জানা গেছে, গোপন  সংবাদের ভিত্তিত্বে  গোয়েন্দা (ডিবি) পুলিশের  কাছে তথ্য  ছিল শুক্রবার সকালে আমতলীতে বড় ধরনের মাদকের চালান পাচার হবে। তথ্য অনুযায়ী বৃহস্পতিবার গভীর রাতে জেলা ডিবি পুলিশের ওসি বশিরুল আলম তার সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযানে নামে ২ কেজি  গাজা উদ্ধার করেন ও মাদককারবারী ২ দুই যুবককে আটক করে বরগুনা জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) কার্যালয়ে নিয়ে যান।
বরগুনা জেলা গোয়েন্দা পুলিশের ওসি বশির আলম বলেন, শুক্রবার সকালে আমতলী চৌরাস্তা এলাকায় ওই দুই যুবকের গতিবিধি একটু সন্দেহজনক মনে হলে তাদের দেহ ও ব্যাগ তল্লাশি করে। এ সময় তাদের সঙ্গে থাকা স্কুল ব্যাগের মধ্যে পলিথিনে মোড়ানো ২ কেজি গাঁজা উদ্ধার করা হয়। তাদের আটক করে জিজ্ঞাসাবাদের জন্য বরগুনা গোয়েন্দা (ডিবি) কার্যালয়ে নিয়ে আসা হয়েছে। তিনি বলেন, উদ্ধার হওয়া গাঁজার বাজার আনুমানিক মূল্য দেড় লাখ টাকা। গাঁজাসহ আটককৃত দুজনের বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

পারস্পরিক শ্রদ্ধা ও সমঝোতার ভিত্তিতে সব দেশের সঙ্গে বন্ধুত্বের সম্পর্ক সুদৃঢ় করতে চায় বাংলাদেশ

error: Content is protected !!

আমতলীতে স্কুল ব্যাগে নেই বই, মিলল গাঁজা

আপডেট টাইম : ০৪:২৯ অপরাহ্ন, শুক্রবার, ৫ জুলাই ২০২৪
মোঃ ইমরান হোসাইন, আমতলী (বরগুনা) প্রতিনিধি :