ঢাকা , রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

আমতলীতে ডলার ও রিয়াল প্রতারক চক্রের ৫ সদস্য গ্রেপ্তার

বরগুনার আমতলী উপজেলায় ডলার ও রিয়াল প্রতারক চক্রের পাঁচ সদস্যকে গ্রেপ্তার করেছে বরগুনা  জেলা গোয়েন্দা পুলিশ। দীর্ঘদিন ধরে আমতলীসহ বিভিন্ন এলাকায় সৌদি রিয়াল ও ডলার বিক্রির কথা বলে মানুষের সঙ্গে প্রতারণা করে আসছে এই চক্রটি।
রোববার (৫ মে) রাত ৯ টার দিকে  আমতলী উপজেলার আঠারো গাছিয়া ইউনিয়নের গাজীপুর নামক এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। পরে আইনগত ব্যবস্থা গ্রহণ করতে তাদের রাত সাড়ে ১০টার দিকে জেলা গোয়েন্দা পুলিশের কার্যালয়ে নিয়ে আসা হয়।
প্রতারক চক্রের সদস্যরা হলেন, আমতলী উপজেলার চাওড়া ইউনিয়নের চাওড়া পাতাকাটা নামক এলাকার মো. সানু ফকির (৫০), মো. তৈয়ব হাওলাদার (৬০), মো. মিজানুর রহমান মিজান (৩০) একই ইউনিয়নের ঘটখালী নামক এলাকার মো. আল ইমরান ওরফে সুজন সিকদার (৩০) ও কুকুয়া ইউনিয়নের কৃষ্ণনগর নামক এলাকার মো. শাহিন বয়াতী (৩৫)। বরগুনা জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)মো. বশির আলম বিষয়টি নিশ্চিত করেন।
বরগুনা জেলা গোয়েন্দা পুলিশের কার্যালয় সূত্রে জানা যায়, আমতলীতে  দীর্ঘদিন ধরে ডলার ও সৌদি রিয়াল দেখিয়ে এবং বিক্রির কথা বলে একটি চক্র সুকৌশলে সাধারণ মানুষের সঙ্গে প্রতারণা করে লাখ লাখ টাকা হাতিয়ে নিচ্ছে। এমন গোপন সংবাদের ভিত্তিতে চক্রটির অবস্থান শনাক্ত করে গোয়েন্দা পুলিশের ওসি বশির আলমের নেতৃত্বে আমতলীর আঠারো গাছিয়া ইউনিয়নের গাজীপুর নামক এলাকায় একটি অভিযান পরিচালনা করা হয়। এ সময় অল্প কিছু ডলার ও সৌদি রিয়ালসহ প্রতারণায় ব্যবহৃত বিশেষ কায়দায় টাকার বান্ডিল সাজিয়ে গামছায় মোড়ানো পেপারের কাগজসহ চক্রের পাঁচ সদস্যকে গ্রেপ্তার করা হয়।
এবিষয়ে বরগুনা জেলা গোয়েন্দা পুলিশের ওসি বশির আলম বলেন, একটি চক্র দীর্ঘদিন ধরে ডলার বা সৌদি রিয়াল বিক্রির কথা বলে সাধারণ মানুষের কাছ থেকে প্রতারণার মাধ্যমে লাখ লাখ টাকা হাতিয়ে নিয়েছে। এ চক্রটিকে ধরতে আমরা বিভিন্ন ধরনের পন্থা অবলম্বন করে সুকৌশলে পাঁচ সদস্যকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি।
তিনি বলেন, প্রাথমিক জিজ্ঞেসাবাদে গ্রেপ্তাররা একাধিক প্রতারণা করেছেন বলে স্বীকার করেছেন। এ চক্রের সঙ্গে আরও যারা জড়িত রয়েছেন, তাদের ধরতে অভিযান অব্যঅহত আছে  ও গ্রেপ্তারকৃতদের  বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহন করা হয়েছে ।
Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

মেটার গিটহাবে হ্যাকারদের অনুপ্রবেশ, ১৫০০ ব্যক্তির তথ্য ফাঁস

error: Content is protected !!

আমতলীতে ডলার ও রিয়াল প্রতারক চক্রের ৫ সদস্য গ্রেপ্তার

আপডেট টাইম : ১১:৩৩ পূর্বাহ্ন, সোমবার, ৬ মে ২০২৪
মোঃ ইমরান হোসাইন, আমতলী (বরগুনা) প্রতিনিধি :