ঢাকা , রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

আমতলীতে ইউপি চেয়ারম্যানসহ ২২ জনের বিরুদ্ধে হত্যা চেষ্টার মামলা

বরগুনার আমতলী উপজেলার কাউনিয়া খালের মাছ ধরাকে কেন্দ্র করে যুবদল নেতা মোমেন আকনকে কুপিয়ে গুরুতর জখম এবং হত্যাচেষ্টার অভিযোগ এনে চাওড়া ইউপি চেয়ারম্যান আওয়ামী লীগ নেতা আখতারুজ্জামান খান বাদল ও ছাত্রলীগের সাবেক সভাপতি মাহবুবসহ ২২ জনের বিরুদ্ধে আমতলী থানায় মামলা দায়ের করা হয়েছে।
শুক্রবার (১৩ সেপ্টেম্বর) বিকেলে আহত মোমেন আকনের ভাই মো. মিরাজ আকন বাদী হয়ে মামলাটি করেন।
মামলা সূত্রে জানা গেছে, চাওড়া ইউনিয়নের কাউনিয়া খালের মাছ ধরাকে কেন্দ্র করে হামলায় চাওড়া ইউনিয়নের যুবদলের বহিষ্কৃত সাবেক সভাপতি মো. মোমেন আকন গুরুতর আহত হন। ওই ঘটনায় চাওড়া ইউপি চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আখতারুজ্জামান খান বাদল এবং উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মাহবুব ইসলাম মাহবুবসহ ২২ জনের বিরুদ্ধে আমতলী থানায় হত্যাচেষ্টার অভিযোগে মামলা দায়ের করা হয়েছে।
মামলার বিবরণে বাদী উল্লেখ করেন মোমেন আকন বৃহস্পতিবার সকাল ১১টায় কাউনিয়া খালের বিরোধ মিমাংসার জন্য বৃহস্পতিবার সকালে ওই গ্রামের মো. হারুন সিপাহীর বাড়িতে একটি সালিস বৈঠকে অংশগ্রহণের জন্য যান। ওই সময় ইউপি চেয়ারম্যান আখতারুজ্জামান বাদল খান ও মাহবুবের নেতৃত্বে ২৫-৩০ জনের একদল সন্ত্রাসী মোমেনকে খুনের উদ্দেশ্যে ধারাল রামদা ছেনা নিয়ে হামলা করে কুপিয়ে গুরুতর জখম করে।
মামলার বাদী মিরাজ আকন বলেন, আমার ভাই মোমেন আকনকে ইউপি চেয়ারম্যান আখতারুজ্জামান খান বাদল ও ছাত্রলীগের সাবেক সভাপতি মাহবুবের নেতৃত্বে সন্ত্রাসীরা হত্যার উদ্দেশ্যে কুপিয়ে গুরুতর জখম করে। আমি ওই ঘটনার বিচার চাই।
মামলার আসামি ইউপি চেয়ারম্যান আখতারুজ্জামান বাদল খান মোমেনের ওপর হামলার কথা অস্বীকার করে বলেন, উদ্দেশ্যমূলকভাবে এবং হয়রানি করার জন্য আমাকে মামলায় জড়ানো হয়েছে। মোমেন আকন ২৫-৩০ জনের সন্ত্রাসী বাহিনী নিয়ে মাছ লুটের জন্য ঘটনাস্থলে গেলে গ্রামবাসী তার ওপর হামলা করে।
আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী সাখাওয়াত হোসেন তপু বলেন, মোমেন আকনের ওপর হামলার ঘটনায় থানায় মামলা হয়েছে। তদন্ত সাপেক্ষে অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ
error: Content is protected !!

আমতলীতে ইউপি চেয়ারম্যানসহ ২২ জনের বিরুদ্ধে হত্যা চেষ্টার মামলা

আপডেট টাইম : ০৯:১৯ পূর্বাহ্ন, শনিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৪
মোঃ ইমরান হোসাইন, আমতলী (বরগুনা) প্রতিনিধি :