ঢাকা , রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

যশোর জেনারেল হাসপাতাল

অবশেষে দুর্নীতিবাজ স্টোর কিপার সাইফুলকে বদলি

অবশেষে ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল যশোরের দুর্নীতিবাজ, আলোচিত স্টোর কিপার সাইফুল ইসলামকে মনিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বদলি করা হয়েছে।

হাসপাতাল সূত্রে জানা গেছে, ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল যশোরের আলোচিত স্টোর কিপার মোঃ সাইফুল ইসলামকে স্বাস্থ্য’র খুলনা বিভাগীয় পরিচালক ডা. মোঃ মঞ্জুরুল রশিদ স্বাক্ষরিত এক আদেশে বদলি করা হয়েছে। ডা. মোঃ মঞ্জরুল রশিদ ৯ এপ্রিল স্বাক্ষরিত আদেশে এক সপ্তাহের মধ্যে তাকে নতুন কর্মস্থলে যোগদানের নির্দেশনা দেয়া হয়েছে। জনস্বার্থে বদলির আদেশ দেয়া হয়েছে বলে জানা গেছে।

এদিকে হাসপাতাল সূত্রে জানা গেছে, স্টোর কিপার সাইফুল ইসলাম চাকরি জীবনে প্রথমে মণিরামপুর স্বাস্থ্য কমপ্লেক্সে যোগদান করেন। অনিয়ম দুনীর্তির কারণে সেখান থেকে তৎকালীন যশোর সিভিল সার্জন ডা. আতিকুর রহমান খাঁন তাকে বদলির সুপারিশ করেন। তাকে ওই সময় বাগেরহাটে বদলি করা হয়।

প্রসঙ্গত, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর গত ১৪ মার্চ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল যশোরের ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন যশোর ৩ আসনের সংসদ সদস্য ও হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির নতুন সভাপতি কাজী নাবিল আহমেদ। সভায় দুর্নীতিবাজ স্টোর কিপার সাইফুল ইসলামকে নিয়ে নানা অভিযোগ করা হয়।

অভিযোগে উল্লেখ করা হয়, হাসপাতালে দীর্ঘদিন ধরে স্টোর কিপার হিসেবে দায়িত্ব পালন করছেন সাইফুল ইসলাম। তিনি হাসপাতালের ঔষধ চুরি করে অন্যত্র বিক্রি করছেন। এছাড়া হাপসাতালের ১৩ নং ওয়ার্ড ইনচার্জকে (স্টাফ নার্স) অডিটের নামে ভয় দেখিয়ে ঔষধ না দিয়ে স্বাক্ষর করতে বাধ্য করেছেন। এছাড়া হাসপাতালের সরকারি ঔষুধ আনার জন্য বিভিন্ন পরিবহন খরচ, অডিটের নামে বিভিন্ন সরকারি ওষুধ বিক্রি করে দেয়া, ঔষধ সরবরাহে ঠিকারদারী প্রতিষ্ঠানকে কমিশন দিতে বাধ্য করাসহ নানা অভিযোগ তোলা হয়। এক পর্যায়ে সভার সভাপতি কাজী নাবিল আহমেদ এমপি স্টোর কিপারকে বদলীর সিদ্ধান্ত দেন।

হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সিদ্ধান্ত মোতাবেক, স্টোর কিপার সাইফুল ইসলামকে বদলির প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য স্বাস্থ্য’র খুলনা বিভাগীয় পরিচালককে অবগতির জন্য ২৭ মার্চ বার্তা প্রেরণ করেন হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মোঃ হারুন অর রশিদ।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

সেনাবাহিনীর ৭টি ইউনিটকে জাতীয় পতাকা দিলেন প্রধানমন্ত্রী

error: Content is protected !!

যশোর জেনারেল হাসপাতাল

অবশেষে দুর্নীতিবাজ স্টোর কিপার সাইফুলকে বদলি

আপডেট টাইম : ১০:৩৮ পূর্বাহ্ন, বুধবার, ১০ এপ্রিল ২০২৪
কাজী নূর, যশোর জেলা প্রতিনিধি :