ঢাকা , শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

অজয়ের বালি লুট রুখে দিল মঙ্গলকোট পুলিশ

চোরাই গাড়ি উদ্ধারের সাফল্যের পর এবার অজয় নদের বালি লুট রুখতে তৎপর পূর্ব বর্ধমান জেলার মঙ্গলকোট থানা। শুক্রবার গভীর রাতে উত্তর- পূর্ব মঙ্গলকোট এলাকায় সড়ক পথে কড়া নজরদারি চলাকালীন বালি ভর্তি ৭টি গাড়ি আটক করে মঙ্গলকোট পুলিশ। মঙ্গলকোট থানার আইসি মধুসূদন ঘোষ জানিয়েছেন, ‘এইসব গাড়িগুলির বালি নিয়ে যাওয়ার কোন অনুমতি ছিল না।

মঙ্গলকোট থানা সূত্রে জানা গেছে, দুটি ফৌজদারি মামলা রুজু করা হয়েছে। কোয়ারপুর এলাকা থেকে গাড়িগুলি আটক করে থানায় কম্পাউন্ডে রাখা হয়েছে। মঙ্গলকোটের প্রায় কুড়ি কিমি দীর্ঘ অজয় নদের মধ্যে রয়েছে অনেকগুলি বালিঘাট। কোন ঘাটের লিজ শেষ হয়েছে বা কোন ঘাটে কত পরিমাণ বালি উত্তোলন করার অনুমতি আছে এসবের বিস্তারিত তথ্য থাকে ভূমি সংস্কার দপ্তরের কাছে।

প্রয়োজনে সমস্ত তথ্য পুলিশকে জানালে সড়ক পথে অভিযান চালাতে সুবিধা হবে বলে মনে করছে ওয়াকিবহাল সূত্র। অজয় নদে এপারে যেমন পূর্ব বর্ধমান জেলার মঙ্গলকোট রয়েছে, ঠিক তেমনি অজয় নদের ওপারে রয়েছে বীরভূম জেলার নানুর। অজয় নদের জলের ধারা বছরের বেশিরভাগ সময় কম থাকায় নানুর এলাকার বালি লুটেরারা মঙ্গলকোট সীমানায় বালি চুরি করে। এরফলে মঙ্গলকোট এলাকায় অশান্তির ঘটনা ঘটে থাকে। তবে মঙ্গলকোট পুলিশ সোর্স মারফত খবর পেলে অত্যন্ত দ্রুত পদক্ষেপ গ্রহণ করে।

এদিকে স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, মঙ্গলকোট থানার নবাগত আইসি পদে যিনি এসেছেন তিনি অপরাধ দমনে অত্যন্ত তৎপর। কিছুদিন আগে আউশগ্রাম এলাকা থেকে চুরি যাওয়া একটি গাড়ি কয়েক ঘন্টার মধ্যেই উদ্ধার করে মঙ্গলকোট পুলিশ। স্থানীয় বাসিন্দাদের একাংশ জানান, ‘ভুমি সংস্কার দপ্তর বালিঘাট নিয়ে সম্পূর্ণ তথ্য ( লিজ, পরিমাণ ইত্যাদি) যথাসময়ে পুলিশ কে দিলে বালি লুটের প্রকোপ অনেকটাই কমে আসবে।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

রাজাপুরে ২০ পিস ইয়াবাসহ চিহ্নিত মাদক কারবারি ‘পাইপ নাছির’ গ্রেপ্তার

error: Content is protected !!

অজয়ের বালি লুট রুখে দিল মঙ্গলকোট পুলিশ

আপডেট টাইম : ০৭:৩১ অপরাহ্ন, শনিবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৪
মোল্লা জসিমউদ্দিন, কলকাতা থেকে :