আপডেট টাইম :
০১:১৯ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
৭৯
বার পঠিত
ধোবাউড়া সদর বাজারে ২০ বছর পর বণিক সমিতির নির্বাচন
আরিফুল ইসলাম রতনঃ ময়মনসিংহের ধোবাউড়া সদর বাজারে দীর্ঘ ২০ বছর পর বণিক সমিতির নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। নির্বাচনকে সামনে রেখে ভোটার তালিকা প্রণয়ন ও হালনাগাদ কার্যক্রম শুরু হয়েছে। নির্বাচনে কোনো প্রকৃত ব্যবসায়ী যাতে ভোটাধিকার থেকে বাদ না পড়েন এবং বাজারের সব ব্যবসায়ীর অংশগ্রহণ নিশ্চিত হয়, সে লক্ষ্যেই ভোটার তালিকা হালনাগাদের উদ্যোগ নেওয়া হয়েছে। এর মাধ্যমে বাজারের প্রকৃত ব্যবসায়ীদের তালিকাভুক্ত করে একটি সুষ্ঠু, স্বচ্ছ ও অংশগ্রহণমূলক নির্বাচন আয়োজনের প্রস্তুতি নেওয়া হচ্ছে। বুধবার (১৬ সেপ্টেম্বর) ধোবাউড়া সদর বাজারে ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম পরিদর্শন এবং সংশ্লিষ্টদের সঙ্গে মতবিনিময় করা হয়। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সদস্য সচিব আনিছুর রহমান মানিকসহ বাজারের ব্যবসায়ীরা। দীর্ঘ দুই দশক পর বণিক সমিতির নির্বাচন অনুষ্ঠিত হওয়ার খবরে ব্যবসায়ীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা দিয়েছে। ব্যবসায়ীরা আশা প্রকাশ করেন, সবার অংশগ্রহণে একটি সুন্দর, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠিত হবে। এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মোশারফ হোসাইন বলেন, ভোটার তালিকায় যাতে কোনো ব্যবসায়ী বাদ না পড়েন, সে বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। সবার অংশগ্রহণে একটি স্বচ্ছ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হবে বলে তিনি আশা প্রকাশ করেন।
আরিফুল ইসলাম রতনঃ
ময়মনসিংহের ধোবাউড়া সদর বাজারে দীর্ঘ ২০ বছর পর বণিক সমিতির নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। নির্বাচনকে সামনে রেখে ভোটার তালিকা প্রণয়ন ও হালনাগাদ কার্যক্রম শুরু হয়েছে।
নির্বাচনে কোনো প্রকৃত ব্যবসায়ী যাতে ভোটাধিকার থেকে বাদ না পড়েন এবং বাজারের সব ব্যবসায়ীর অংশগ্রহণ নিশ্চিত হয়, সে লক্ষ্যেই ভোটার তালিকা হালনাগাদের উদ্যোগ নেওয়া হয়েছে। এর মাধ্যমে বাজারের প্রকৃত ব্যবসায়ীদের তালিকাভুক্ত করে একটি সুষ্ঠু, স্বচ্ছ ও অংশগ্রহণমূলক নির্বাচন আয়োজনের প্রস্তুতি নেওয়া হচ্ছে।
বুধবার (১৬ সেপ্টেম্বর) ধোবাউড়া সদর বাজারে ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম পরিদর্শন এবং সংশ্লিষ্টদের সঙ্গে মতবিনিময় করা হয়। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সদস্য সচিব আনিছুর রহমান মানিকসহ বাজারের ব্যবসায়ীরা।
দীর্ঘ দুই দশক পর বণিক সমিতির নির্বাচন অনুষ্ঠিত হওয়ার খবরে ব্যবসায়ীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা দিয়েছে। ব্যবসায়ীরা আশা প্রকাশ করেন, সবার অংশগ্রহণে একটি সুন্দর, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠিত হবে।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মোশারফ হোসাইন বলেন, ভোটার তালিকায় যাতে কোনো ব্যবসায়ী বাদ না পড়েন, সে বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। সবার অংশগ্রহণে একটি স্বচ্ছ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হবে বলে তিনি আশা প্রকাশ করেন।