ঢাকা , রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

কালুখালীতে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত

সাহিদা পারভীনঃ

“মানুষ, পৃথিবী ও সমৃদ্ধির জন্য সাক্ষরতা” (Literacy for People, the Planet and Prosperity)—এই প্রতিপাদ্যকে সামনে রেখে মঙ্গলবার রাজবাড়ীর কালুখালী উপজেলায় আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত হয়েছে।
উপজেলা প্রশাসন ও উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর যৌথ আয়োজনে এই অনুষ্ঠানের আয়োজন করে।

দিবসটি উপলক্ষে সকাল ১০ টায় উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভার সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার এস.এম. রেজাউল করিম।

আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মুহাম্মদ মিজানুর রহমান।
সভায় উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মোঃ রফিকুল ইসলাম রতন, মেডিকেল অফিসার মিলন খান, উপজেলা প্রেসক্লাবের সভাপতি শহিদুল ইসলাম প্রমুখ বক্তব্য রাখেন।

বক্তারা বলেন, একটি সমৃদ্ধ ও উন্নত জাতি গঠনে সাক্ষরতার কোনো বিকল্প নেই। কেবল অক্ষরজ্ঞান অর্জনই নয়, বরং মানসম্মত শিক্ষা ও জীবনমুখী দক্ষতার মাধ্যমে মানুষ, পরিবেশ এবং সার্বিক সমৃদ্ধি নিশ্চিত করাই আন্তর্জাতিক সাক্ষরতা দিবসের মূল লক্ষ্য।

আলোচনা সভার আগে উপজেলা প্রশাসনের কর্মকর্তা, শিক্ষক-শিক্ষার্থী, সুশীল সমাজের প্রতিনিধি এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের অংশগ্রহণে একটি বর্ণাঢ্য র‍্যালি বের হয়। র‍্যালিটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ চত্বরে এসে শেষ হয়।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

বিদেশি পর্যটকদের কার্ড পেমেন্টের ১৫% বৈদেশিক মুদ্রা রাখতে পারবে ব্যবসাপ্রতিষ্ঠান

error: Content is protected !!

কালুখালীতে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত

আপডেট টাইম : ০৬:৫৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬
সাহিদা পারভীন, কালুখালী (রাজবাড়ী) প্রতিনিধি :