ঢাকা , সোমবার, ০৪ মে ২০২৬, ২০ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo ফরিদপুরে ট্রিপল মার্ডারঃ ১০ ঘণ্টায় গ্রেফতার প্রধান আসামি, উদ্ধার কোদাল Logo ফরিদপুরে ‘শ্মশান বন্ধু’ কানু সেন অনেকটাই সুস্থ Logo বাঘায় সুষ্ঠ সুন্দর পরিবেশে প্রাথমিকের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিতঃ উপস্থিতির হারে বালিকা এগিয়ে Logo নরসিংদীর শিবপুরে ২৬ মামলার আসামিসহ দুই ডাকাত গ্রেপ্তার Logo খ্রিস্টান সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় উৎসব ইস্টার সানডে পালিত হবে আগামীকাল Logo কুষ্টিয়া সীমান্তে বিপুল পরিমাণ ভারতীয় মাদক উদ্ধার Logo সকল রাজনৈক দল, ধর্ম, বর্ণ ও শ্রেণী পেশার মানুষের সেবা করতে বিএনপি সরকার ওয়াদাবদ্ধ Logo সেনবাগে কাওমী ও হাফেজিয়া মাদ্রাসায় ঈদ উপহার বিতরণ করলেন লায়ন শাহাদাত হোসেন Logo সিংড়ায় পুলিশের ওপর হামলার ঘটনায় মামলা, গ্রেপ্তার ১০ Logo কুষ্টিয়ায় মাদক সেবনের টাকা না পেয়ে বসতঘরে আগুন
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

ঠাকুরগাঁওয়ে বজ্রপাতে ৩ জনের মৃত্যু, আহত ৯

ঠাকুরগাঁওয়ে বজ্রপাতে ৩ জন মারা যাওয়ার খবর পাওয়া গেছে। এ সময় আহত হয়েছেন নারী শিশু আরও ৯ জন। মারা গেছে গবাদি পশু। বজ্রপাতে বৈদ্যুতিক মিটার ক্ষতিগ্রস্ত হয়েছে বেশ কিছু স্থানে। মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) বিকালে তীব্র তাপদাহের পর বৃষ্টি শুরু হলে ঠাকুরগাঁও সদর উপজেলা ও বালিয়াডাঙ্গী উপজেলায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- সদর উপজেলার শুকানপুকুরী ইউনিয়নের লাউথুতি গ্রামের দুলাল উদ্দীনের ছেলে আরিফুল ইসলাম (১৮), নজরুল ইসলামের ছেলে মুনির ইসলাম (২৭) এবং বালিয়াডাঙ্গী উপজেলার আমজানখোর ইউনিয়নের কালিবাড়ী গ্রামের মজিবুর রহমানের ছেলে আতাউর রহমান (২৪)।

আহতরা হলেন- আমজানখোর ইউনিয়নের ৮ বছর বয়সী শিশু রুমান, ১২ বছর বয়সী কিশোর রানা, ১১ বছর বয়সী শিশু সাকিবুল, ফুলতলা গ্রামের ৭ বছর বয়সী শিশু ফয়সাল, উদয়পুর গ্রামের আশরাফুল ইসলামের স্ত্রী মঞ্জুরা বেগম। এরা সকলেই বালিয়াডাঙ্গী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি আছেন। এছাড়াও সদর উপজেলার আহতদের পরিচয় এখনো পাওয়া যায়নি।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, বৃষ্টির মধ্যে আরিফ ও মুনির পুকুরে গোসল করছিলেন। সেখানে বজ্রপাত হলে তারা ঘটনাস্থলেই মারা যান। অন্যদিকে আতাউর রহমান মাঠে কাজ করা অবস্থায় বজ্রপাতে মারা যান ৷

ঠাকুরগাঁও জেলা প্রশাসক ইশরাত ফারজানা বলেন, বিষয়টি খুবই দুঃখজনক৷ তিনজনের মারা যাওয়ার খবর পেয়েছি ৷ বেশ কয়েকজন আহত হয়েছেন ৷ জেলা প্রশাসনের পক্ষ থেকে তাদের সহযোগিতা করা হবে।

প্রিন্ট
Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

ভেড়ামারায় জাঁকজমকপূর্ণভাবে শ্রমিক দলের ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন, আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠান

error: Content is protected !!

ঠাকুরগাঁওয়ে বজ্রপাতে ৩ জনের মৃত্যু, আহত ৯

আপডেট টাইম : ০৯:৪৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ সেপ্টেম্বর ২০২৪
জসীমউদ্দীন ইতি, ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি :