ঢাকা , সোমবার, ০৪ মে ২০২৬, ২০ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo ফরিদপুরে ট্রিপল মার্ডারঃ ১০ ঘণ্টায় গ্রেফতার প্রধান আসামি, উদ্ধার কোদাল Logo ফরিদপুরে ‘শ্মশান বন্ধু’ কানু সেন অনেকটাই সুস্থ Logo বাঘায় সুষ্ঠ সুন্দর পরিবেশে প্রাথমিকের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিতঃ উপস্থিতির হারে বালিকা এগিয়ে Logo নরসিংদীর শিবপুরে ২৬ মামলার আসামিসহ দুই ডাকাত গ্রেপ্তার Logo খ্রিস্টান সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় উৎসব ইস্টার সানডে পালিত হবে আগামীকাল Logo কুষ্টিয়া সীমান্তে বিপুল পরিমাণ ভারতীয় মাদক উদ্ধার Logo সকল রাজনৈক দল, ধর্ম, বর্ণ ও শ্রেণী পেশার মানুষের সেবা করতে বিএনপি সরকার ওয়াদাবদ্ধ Logo সেনবাগে কাওমী ও হাফেজিয়া মাদ্রাসায় ঈদ উপহার বিতরণ করলেন লায়ন শাহাদাত হোসেন Logo সিংড়ায় পুলিশের ওপর হামলার ঘটনায় মামলা, গ্রেপ্তার ১০ Logo কুষ্টিয়ায় মাদক সেবনের টাকা না পেয়ে বসতঘরে আগুন
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

মহম্মদপুরে পানি উন্নয়ন বোর্ডের জমি দখল করে বহুতল ভবন নির্মাণের অভিযোগ

মামুন মিয়া:

মাগুরার মহম্মদপুরে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) সরকারি জমি দখল করে অবৈধ স্থাপনা ও বহুতল ভবন নির্মাণের অভিযোগ উঠেছে। উপজেলার চাপাতলা এলাকায় এক প্রভাবশালী ব্যক্তি ক্ষমতার দাপটে সরকারি এই সম্পদ নিজের দখলে নিয়ে সীমানা প্রাচীর ও ভবন নির্মাণ কাজ চালিয়ে যাচ্ছেন।

সরেজমিনে রবিবার (৩ মে) উপজেলার গোপীনাথপুর বাজারের ব্রিজের পশ্চিম পাশে চাপাতলা এলাকায় গিয়ে দেখা যায়, পরিতোষ বিশ্বাস নামে এক ব্যক্তি পানি উন্নয়ন বোর্ডের জায়গায় কংক্রিটের পিলার দিয়ে সীমানা প্রাচীর দিয়েছেন এবং একটি বহুতল ভবনের নির্মাণ কাজ শুরু করেছেন। স্থানীয়দের দাবি, এই স্থাপনার সিংহভাগ জমিই সরকারি।

অভিযুক্ত দখলদার পরিতোষ বিশ্বাসের বাড়িতে গিয়ে এ বিষয়ে জানতে চাইলে তিনি সটকে পড়েন। তবে তার স্ত্রী, ছেলে পীযূষ বিশ্বাস এবং মেয়ের কাছে জমির মালিকানা ও ভবনের বিষয়ে জানতে চাওয়া হলে তারা কোনো মন্তব্য করতে অস্বীকৃতি জানান।

নাম প্রকাশ না করার শর্তে স্থানীয় বাসিন্দারা জানান, কয়েকদিন আগে চাপাতলা ও ওমেদপুর মৌজার সীমানা নির্ধারণের জন্য দুইজন সার্ভেয়ার (আমিন) জমিটি পরিমাপ করেন। তাদের দেওয়া তথ্য অনুযায়ী, পরিতোষ বিশ্বাসের নির্মাণাধীন প্রাচীর ও ভবনের অধিকাংশ অংশই পানি উন্নয়ন বোর্ডের জায়গায় অবস্থিত। সরকারি জায়গা উদ্ধারে প্রশাসনের কঠোর হস্তক্ষেপ দাবি করেছেন এলাকাবাসী।

এ বিষয়ে পানি উন্নয়ন বোর্ডের উপ-বিভাগীয় প্রকৌশলী (ভারপ্রাপ্ত) মো. মুরাদ হোসেন মুঠোফোনে জানান, “চাপাতলা, গোপীনাথপুর ও মৌলি অঞ্চলে আমাদের জমি রয়েছে। বিষয়টি জানতে পেরেছি। আমরা দ্রুতই সেখানে সার্ভেয়ার পাঠিয়ে পুনরায় জমি পরিমাপ করব। সরকারি জমি দখল হয়ে থাকলে তা উদ্ধার করা হবে এবং দখলদারদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।”

প্রিন্ট
Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

গংগাচড়ায় ভেজাল ও মেয়াদোত্তীর্ণ প্রসাধনীর বিরুদ্ধে অভিযান, জরিমানা ৪ হাজার টাকা

error: Content is protected !!

মহম্মদপুরে পানি উন্নয়ন বোর্ডের জমি দখল করে বহুতল ভবন নির্মাণের অভিযোগ

আপডেট টাইম : ৭ ঘন্টা আগে
মামুন মিয়া, মহম্মদপুর (মাগুরা) প্রতিনিধি :