জার্মানস্থ বাংলাদেশ দূতাবাসে পালিত হয়েছে দেশের অবিসংবাদিত নেতা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস। রাজধানী বার্লিনের একটি মিলনায়তনে জার্মানি ও বাংলাদেশের জাতীয় সংগীতের মাধ্যমে শুরু হওয়া অনুষ্ঠানে বঙ্গবন্ধুর পরিবার ও ১৫ই আগস্টে নিহত অন্যান সকল শহিদদের প্রতি শ্রদ্ধা ও তাদের স্মৃতির প্রতি এক মিনিট নীরবতা পালন করা হয়।
পরে আলোচনা অনুষ্ঠানে রাষ্ট্রপতি,প্রধানমন্ত্রী পররাষ্ট্রমন্ত্রী, পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বাণীসমূহ পাঠে অংশ নেন রাষ্ট্রদূত মোঃ মোশাররফ হোসেন ভূঁইয়া ও দূতাবাসের কর্মকর্তারা। প্রদর্শণ করা হয় বঙ্গবন্ধুকে নিয়ে নির্মিত তথ্যচিত্রও।
শোক দিবসে বঙ্গবন্ধুর জীবনী ও তাঁর সংগ্রামের দিনগুলো নিয়ে আলোচনায় অংশ নেন জার্মান আওয়ামী লীগের সভাপতি মিজানুর হক খান ও সাধারণ সম্পাদক মোবারক আলী ভুঁইয়া বকুল, প্রফেসর ড. হার্টমুর্ট বেয়ারভল্ফ, নূরজাহান খান নূরী, প্রফেসর ড. গোলাম আবু জাকারিয়া, সাংবাদিক শরাফ আহমেদ, নুর ই আলম সিদ্দিকী রুবেল, সাবরা খান, জাহিদুল ইসলাম পুলক, মাসুদুর রহমান মাসুদ, লাবনী ভূঁইয়া, যুবরাজ তালুকদার ও মহসিন শাহসহ বিভিন্ন প্রদেশ থেকে আসা প্রবাসীরা।
এসময় ক্ষুধা ও দারিদ্রমুক্ত বাংলাদেশে বঙ্গবন্ধুর আদর্শ বাস্তবায়নে শেখ হাসিনার নেতৃত্বের কোন বিকল্প নাই বলেও জানান বক্তারা। শোক সভায় আমন্ত্রিত অতিথিরা বঙ্গবন্ধুকে নিয়ে মুগ্ধতা প্রকাশ করেন।
প্রিন্ট

ফরিদপুরে ট্রিপল মার্ডারঃ ১০ ঘণ্টায় গ্রেফতার প্রধান আসামি, উদ্ধার কোদাল 
কমরেড খোন্দকার, ইউরোপ ব্যুরো প্রধান 



























