ঢাকা , শনিবার, ০২ মে ২০২৬, ১৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo ফরিদপুরে ট্রিপল মার্ডারঃ ১০ ঘণ্টায় গ্রেফতার প্রধান আসামি, উদ্ধার কোদাল Logo ফরিদপুরে ‘শ্মশান বন্ধু’ কানু সেন অনেকটাই সুস্থ Logo বাঘায় সুষ্ঠ সুন্দর পরিবেশে প্রাথমিকের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিতঃ উপস্থিতির হারে বালিকা এগিয়ে Logo নরসিংদীর শিবপুরে ২৬ মামলার আসামিসহ দুই ডাকাত গ্রেপ্তার Logo খ্রিস্টান সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় উৎসব ইস্টার সানডে পালিত হবে আগামীকাল Logo কুষ্টিয়া সীমান্তে বিপুল পরিমাণ ভারতীয় মাদক উদ্ধার Logo সকল রাজনৈক দল, ধর্ম, বর্ণ ও শ্রেণী পেশার মানুষের সেবা করতে বিএনপি সরকার ওয়াদাবদ্ধ Logo সেনবাগে কাওমী ও হাফেজিয়া মাদ্রাসায় ঈদ উপহার বিতরণ করলেন লায়ন শাহাদাত হোসেন Logo সিংড়ায় পুলিশের ওপর হামলার ঘটনায় মামলা, গ্রেপ্তার ১০ Logo কুষ্টিয়ায় মাদক সেবনের টাকা না পেয়ে বসতঘরে আগুন
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

লন্ডনে একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির উদ্যেগে গণহত্যা দিবস পালিত

আনসার আহমেদ উল্লাহঃ

লন্ডনে একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির উদ্যেগে যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে, জাতীয় গণহত্যা দিবস । শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালনের মধ্য দিয়ে শুরু হয় সমাবেশ। ৭১ এর গণহত্যার আন্তর্জাতিক স্বীকৃতি আদায় এবং শহীদদের স্মরণে প্রতিবছর দিবসটি পালন করে আসছে নির্মূল কমিটি।

আলোর সমাবেশে বক্তারা বলেন, ১৯৭১ সালে বাংলাদেশে হানাদার পাকিস্তানি বাহিনী ও তাদের দেশীয় দোসর আলবদর-রাজাকার-জামায়াত দ্বিতীয় বিশ্বযুদ্ধ পরবর্তীকালে সবচেয়ে বড় গণহত্যা সংঘটিত করে। হত্যা করে ৩০ লাখ বাঙালি নারীপুরুষ, সম্ভ্রমহানী করে কয়েক লক্ষ বাঙালি নারীর। একাত্তরের ২৫ মার্চ ঢাকায় প্রথম প্রহরেই , ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষক থেকে পুলিশ, ইপিআর, সাধারণ নারী পুরুষ সহ হত্যা করে ২৫ হাজারের বেশি মানুষ। পাকিস্তানিদের এই সব কলংকিত ইতিহাস আমাদের নতুন প্রজন্মকে জানাতে হবে।

বক্তারা বলেন, বাংলাদেশের জাতীয় জীবনের দূর্ভাগ্য মুক্তিযুদ্ধের গৌরবান্বিত মিমাংসিত বিষয়টি বারবার বাংলাদেশে বিতর্কিত করার অপচেষ্টা করা হয়। স্বাধীনতার অর্ধশতাব্দী পরে ও আমরা ৩০ লক্ষ মানুষের রক্তদানের আন্তর্জাতিক স্বীকৃতি আদায় করতে পারিনি।

একাত্তরের রাজাকার, আল বদর, আল সামস ও তাদের পরবর্তী প্রজন্ম বারবার মুক্তিযুদ্ধ , মুক্তিযোদ্ধা ও আমাদের ইতিহাসকে বিকৃত করার অপচেষ্টা করে চলছে। বাংলাদেশ যে ভিত্তির উপর দাড়িয়ে মুক্তিযুদ্ধ করেছিল সেই ভিত্তিকে ভেঙেচুড়ে তাদের মত একটা বিকৃত ইতিহাস বিনির্মাণের চেষ্টা করছে প্রতিনিয়ত ।

ইতিহাসের নির্মম সত্য হচ্ছে ইতিহাস তার আপন মহিমায় প্রতিষ্ঠিত হয়। তাই আমাদের দায়িত্ব হচ্ছে সেই সত্যকে বহন করা। ৭১ এর ২৫ আগস্ট শুধু গণহত্যা নয়, আমাদের প্রতিরোধ যুদ্ধের ও গর্বিত ঘটনা। ২৫ এর কালো রাতে বাঙালিরা নিজেদের অবস্থান থেকেই পাকিস্তানি বর্বর বাহিনীর বিরুদ্ধে ঐক্যবদ্ধ ভাবে যুদ্ধের ও সূচনা করেছিল।

একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি যুক্তরাজ্য শাখার সভপতি সৈয়দ এনাম ইসলামের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক জুয়েল রাজ’র পরিচালনায় সমাবেশে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা লোকমান হোসেন, বীর মুক্তিযোদ্ধা ফয়জুর রহমান খান , বীর মুক্তিযোদ্ধা দেওয়ান গৌছ সুলতান ও যুক্তরাজ্যে বাঙালি কমিউনিটির আন্দোলন সংগ্রামের সংগঠক বাংলাদেশ সরকারের সাবেক মন্ত্রী শফিকুর রহমান চৌধুরী, যুক্তরাজ্য কমিটির উপদেষ্টা হরমুজ আলী, মানিবাধিকার কর্মী আহাদ চৌধুরী, সমাপনি বক্তব্য রাখেন সহ সভাপতি জামাল আহমদ খান।

সমাবেশে অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন যুগ্ন সম্পাদক শাহ মুস্তাফিজুর রহমান বেলাল, হাসনিন বেগম , ড. আনিসুর রহমান আনিস, কবি ছড়াকার হেলাল সাঈফ, শাহব উদ্দিন বাচ্চু এডভোকেট আল আমিন সহ বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ ।

প্রিন্ট
Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

ভোলাহাটে ২১শে পদকপ্রাপ্ত জিয়াউল হকের জীবন কাহিনী

error: Content is protected !!

লন্ডনে একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির উদ্যেগে গণহত্যা দিবস পালিত

আপডেট টাইম : ১১:৩৭ অপরাহ্ন, শুক্রবার, ২৭ মার্চ ২০২৬
আনসার আহমেদ উল্লাহ, লন্ডন (ব্রিটেন) প্রতিনিধি :