ঢাকা , শনিবার, ০৯ মে ২০২৬, ২৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo দেড় লাখ টাকার গাছ ৫০ হাজারে নিলাম Logo ফরিদপুরে ট্রিপল মার্ডারঃ ১০ ঘণ্টায় গ্রেফতার প্রধান আসামি, উদ্ধার কোদাল Logo ফরিদপুরে ‘শ্মশান বন্ধু’ কানু সেন অনেকটাই সুস্থ Logo বাঘায় সুষ্ঠ সুন্দর পরিবেশে প্রাথমিকের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিতঃ উপস্থিতির হারে বালিকা এগিয়ে Logo নরসিংদীর শিবপুরে ২৬ মামলার আসামিসহ দুই ডাকাত গ্রেপ্তার Logo খ্রিস্টান সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় উৎসব ইস্টার সানডে পালিত হবে আগামীকাল Logo কুষ্টিয়া সীমান্তে বিপুল পরিমাণ ভারতীয় মাদক উদ্ধার Logo সকল রাজনৈক দল, ধর্ম, বর্ণ ও শ্রেণী পেশার মানুষের সেবা করতে বিএনপি সরকার ওয়াদাবদ্ধ Logo সেনবাগে কাওমী ও হাফেজিয়া মাদ্রাসায় ঈদ উপহার বিতরণ করলেন লায়ন শাহাদাত হোসেন Logo সিংড়ায় পুলিশের ওপর হামলার ঘটনায় মামলা, গ্রেপ্তার ১০
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

সাংগঠনিক কর্মকান্ড ও সম্ভাব্য ইউপি চেয়ারম্যান প্রার্থীদের মনোনয়ন নিয়ে মতবিনিময়

পাংশায় অবহেলিত ও নির্যাতিত আওয়ামী লীগ কর্মীবৃন্দের ব্যানারে কর্মীসভা অনুষ্ঠিত

পাংশায় অবহেলিত ও নির্যাতিত আওয়ামী লীগ কর্মীবৃন্দের ব্যানারে কর্মীসভা অনুষ্ঠিত।

রাজবাড়ী জেলার পাংশা শহরের লতিফ আবাসিক হোটেলের ৪র্থতলায় বৃহস্পতিবার ১ এপ্রিল অবহেলিত ও নির্যাতিত আওয়ামী লীগ কর্মীবৃন্দের ব্যানারে কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে। কর্মীসভায় শান্তিপূর্ণ পরিবেশে সাংগঠনিক কর্মকান্ড ও সম্ভাব্য ইউপি চেয়ারম্যান প্রার্থীদের মনোনয়ন নিয়ে মতবিনিময় করা হয়।

সংগঠনের আহবায়ক ও রাজবাড়ী জেলা পরিষদের সদস্য বীর মুক্তিযোদ্ধা আহম্মদ হোসেনের সভাপতিত্বে কর্মীসভায় পাংশা উপজেলা পরিষদের চেয়ারম্যান ও পাংশা উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ফরিদ হাসান ওদুদ, রাজবাড়ী জেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ও মৃগী শহীদ দিয়ানত ডিগ্রি কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ নজরুল ইসলাম জাহাঙ্গীর, পাংশা উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ও মাজবাড়ী জাহানারা বেগম কলেজের অবসরপ্রাপ্ত সহকারী অধ্যাপক নজরুল ইসলাম খান, পাংশা উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক দিবালোক কুন্ডু জীবন, রাজবাড়ী জেলা কৃষক লীগের যুগ্ম আহবায়ক ও পাংশা উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মোস্তফা মাহমুদ (হেনা মুন্সী) উপস্থিত ছিলেন।

এছাড়াও পাংশা উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি বিশিষ্ট ব্যবসায়ী ইদ্রিস আলী মন্ডল, পাংশা শিল্প ও বণিক সমিতির সাবেক সাধারণ সম্পাদক কাজী আসকার দানিয়েল সিপার, হাবাসপুর ইউপি স্বেচ্ছাসেবক লীগের সভাপতি দেলোয়ার হোসেন চুন্নু, বাহাদুরপুর ইউপির সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী হাসানুল ইসলাম মুন্সী (মহন মুন্সী), বাবুপাড়া ইউপির সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী শহিদুল ইসলাম মিয়া, পাংশা উপজেলা আওয়ামী লীগের সাবেক সহসভাপতি চিত্তরঞ্জন কুন্ডু, যশাই ইউপির চেয়ারম্যান সিদ্দিকুর রহমান মন্ডল, পাট্টা ইউপির সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী ইউনুস আলী বিশ্বাস ও মজিবর রহমান মাস্টার, পাট্টা ইউপির সাবেক চেয়ারম্যান মোঃ সালাহ উদ্দিন ছন্টু, কশবামাজাইল ইউপির সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী মোঃ মারুফ খান, সরিষা ইউপির সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী মোঃ আব্দুস সোবাহান, কলিমহর ইউপির সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী আমিরুল ইসলাম মিয়া ও সেকেন আলী মোল্লা এবং মাছপাড়া ইউপির সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী নুরুল ইসলাম খান প্রমূখ নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

উপস্থাপনা করেন পাংশা উপজেলা আওয়ামী লীগের প্রাক্তন দপ্তর সম্পাদক আহম্মদ আলী বাদশা।

বক্তারা পরস্পর ঐক্যবদ্ধ থাকার গুরুত্বারোপ করে বলেন, নিজেরা কোনো অন্যায় কাজ করব না। কোনো অন্যায়, অত্যাচার-নির্যাতন সহ্যও করা হবে না। অন্যায়, অত্যাচার ও নির্যাতনকারীদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন বক্তারা। বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টায় শুরু হয়ে বিকেল সাড়ে তিনটায় কর্মীসভা শেষ হয়।

পাংশা শহরের লতিফ আবাসিক হোটেলের ৪র্থতলায় বৃহস্পতিবার দুপুরে অবহেলিত ও নির্যাতিত আওয়ামী লীগ কর্মীবৃন্দের ব্যানারে কর্মীসভা অনুষ্ঠিত হয়।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

রাজবাড়ী জেলা ছাত্রদলের কমিটির পদ-পদবীতে মূল্যায়ন চান পাংশার ছাত্রদল নেতা শরিফ

error: Content is protected !!

সাংগঠনিক কর্মকান্ড ও সম্ভাব্য ইউপি চেয়ারম্যান প্রার্থীদের মনোনয়ন নিয়ে মতবিনিময়

পাংশায় অবহেলিত ও নির্যাতিত আওয়ামী লীগ কর্মীবৃন্দের ব্যানারে কর্মীসভা অনুষ্ঠিত

আপডেট টাইম : ০৮:২৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ এপ্রিল ২০২১
মোঃ মোক্তার হোসেন, পাংশা (রাজবাড়ী) প্রতিনিধিঃ :