আব্দুল হামিদ মিঞাঃ
রাজশাহীর বাঘায় শুক্রবার (৮ মে) সকাল ১১ টায় শাকিলা আক্তার (২২) নামে এক গৃহ বধুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ । ওই গৃহবধু বাঘা পৌর সভার কলিকগ্রামের শফিকুলের ছেলে আশিক মাহমুদের স্ত্রী ও একই পৌর সভার পাকুড়িয়া গ্রামের আব্দুল মালেকের মেয়ে।
পারিবারিক সুত্রে জানা যায়, প্রায় ৬ বছর আগে বিয়ে হয়ওই গৃহবধুর। তার এক সন্তান রয়েছে। তার স্বামী ধান কাটতে যাবার সুবাদে নিজ এলাকার বাইরে রয়েছেন। বৃহস্পতিবার রাতে স্বামীর সঙ্গে মোবাইল ফোনে কথা বলার সময় বাগবিতন্ড হয়। ধারনা করা হচ্ছে সেই অভিমানে শুক্রবার (৮ মে) ভোরে স্বামীর বাড়ির নিজ শয়ন কক্ষে গলায় রশি দিয়ে আতœহত্যা করেছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিজ ঘরের সিলিং ফ্যানের সঙ্গে গলায় ওড়না পেঁচানো অবস্থায় ঝুলন্ত মরদেহ উদ্ধার করে।
স্থানীয় ও পারিবারিক সূত্র জানায়, বিয়ের পর থেকেই তাঁদের দাম্পত্য জীবনে কলহ চলছিল। পারিবারিক ঝগড়ার জেরে কয়েক দিন আগে পলি তাঁর বাবার বাড়িতে চলে আসেন। বৃহস্পতিবার রাতে অভিমান ও মানসিক চাপের একপর্যায়ে তিনি আত্মহত্যা করেন। নিহত শাকিলার ৫বছরের শান্ত নামের একটি ছেলে আছে। শাকিলা ও আশিক বিয়ের আগে তাদের মধ্যে প্রেমের সম্পক ছিল। পারে পারিবারিক ভাবে তাদের বিয়ে হয়।
বাঘা থানার অফিসার ইনচার্জ (ওসি) সেরাজুল হক জানান,মরদেহ উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে আত্মহত্যা হিসেবে ধারণা করা হচ্ছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে প্রকৃত রহস্য উদঘঁন করা যাবে।

দেড় লাখ টাকার গাছ ৫০ হাজারে নিলাম 
আব্দুল হামিদ মিঞা, বাঘা (রাজশাহী) প্রতিনিধি 




















