বাদশাহ মিয়া:
গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলায় ‘স্বপ্ন সুপার শপ’-এর উদ্বোধন করা হয়েছে।
শুক্রবার (৮ মে) বিকেলে উপজেলার সদর বাজারের কলেজ রোড এলাকায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সুপার শপটির উদ্বোধন করেন গোপালগঞ্জ-১ আসনের সংসদ সদস্য ও বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক সেলিমুজ্জামান সেলিম।
উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মুকসুদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আবদুল্লাহ আল মামুন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম রাজু, পৌর বিএনপির সভাপতি আবুল বাসার টুলটু, সাধারণ সম্পাদক মশিউর রহমান মিন্টু, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মেহেদী হাসান বিপ্লব, উপজেলা যুবদলের সদস্য সচিব মাহফুজ হাসান, উপজেলা ছাত্রদলের সভাপতি হাবিবুর রহমান রইন এবং পৌর ছাত্রদলের সভাপতি আশিক মুন্সিসহ স্থানীয় রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিবর্গ।
জানা গেছে, মোঃ দ্বীন ইসলাম, মোঃ মশিউর রহমান, মোঃ রিজভী আহমাদ ও মওদুদ আহমেদ মৃধার যৌথ উদ্যোগে মুকসুদপুর উপজেলা সদরে এই প্রথম আধুনিক সুপার শপ চালু করা হলো। স্থানীয়দের কাছে নিত্যপ্রয়োজনীয় পণ্য সহজলভ্য করতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।

দেড় লাখ টাকার গাছ ৫০ হাজারে নিলাম 
বাদশাহ মিয়া, মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি 




















