ঢাকা , শুক্রবার, ০৮ মে ২০২৬, ২৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo দেড় লাখ টাকার গাছ ৫০ হাজারে নিলাম Logo ফরিদপুরে ট্রিপল মার্ডারঃ ১০ ঘণ্টায় গ্রেফতার প্রধান আসামি, উদ্ধার কোদাল Logo ফরিদপুরে ‘শ্মশান বন্ধু’ কানু সেন অনেকটাই সুস্থ Logo বাঘায় সুষ্ঠ সুন্দর পরিবেশে প্রাথমিকের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিতঃ উপস্থিতির হারে বালিকা এগিয়ে Logo নরসিংদীর শিবপুরে ২৬ মামলার আসামিসহ দুই ডাকাত গ্রেপ্তার Logo খ্রিস্টান সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় উৎসব ইস্টার সানডে পালিত হবে আগামীকাল Logo কুষ্টিয়া সীমান্তে বিপুল পরিমাণ ভারতীয় মাদক উদ্ধার Logo সকল রাজনৈক দল, ধর্ম, বর্ণ ও শ্রেণী পেশার মানুষের সেবা করতে বিএনপি সরকার ওয়াদাবদ্ধ Logo সেনবাগে কাওমী ও হাফেজিয়া মাদ্রাসায় ঈদ উপহার বিতরণ করলেন লায়ন শাহাদাত হোসেন Logo সিংড়ায় পুলিশের ওপর হামলার ঘটনায় মামলা, গ্রেপ্তার ১০
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

আলফাডাঙ্গায় প্রবাসী ভাইয়ের সাথে তিন বোনের প্রতারণা, থানায় লিখিত অভিযোগ

মোঃ ইকবাল হোসেনঃ

সম্পত্তি নিয়ে ফরিদপুরের আলফাডাঙ্গায় এক প্রবাসী ভাইয়ের সাথে তার তিন বোনের প্রতারণার অভিযোগ উঠেছে।
আলফাডাঙ্গা পৌরসভায় নওয়াপাড়া গ্রামের কুয়েত প্রবাসী খন্দকার বাবুল সাথে এমন প্রতারণার অভিযোগ উঠেছে। এ ঘটনায় বোন সেলি বেগম ও তার স্বামী সাইদুল ইসলামসহ ৫ জনের বিরুদ্ধে আলফাডাঙ্গা থানায় লিখিত অভিযোগ করেছে ভূক্তভোগী বাবুল স্ত্রী রাজিয়া সুলতানা।

লিখিত অভিযোগ থেকে জানা যায়, আলফডাঙ্গা পৌরসভার নওয়াপাড়া গ্রামের মৃত আমিরুল ইসলামের ছেলে কুয়েত প্রবাসী খন্দকার বাবলু প্রায় ৩৫ বছর যাবত সেখানে কর্মরত রয়েছেন। বাবলু ভাই-বোনের মধ্যে সবার বড়। সে প্রবাসী থাকায় এ সুযোগে ২০২৪ সালের ২৮ অক্টোবর বাবলুর মাতা আনোয়ারা বেগমকে ভূল বুঝিয়ে হুমকি প্রদান করে তার নামে থাকা বাড়ির ৮.১২ শতকসহ নওয়াপাড়া মৌজার বিভিন্ন স্থান থেকে ৩১.৩৭ শতাংশ জমি লিখে নেয়।

তিন বোনের মধ্যে ডলি বেগম বেগম জমি লিখে নেওয়ার বিষয়টি অস্বীকার করেন। চলতি বছরের ২০ মার্চ বাবলুর স্ত্রী রাজিয়া সুলতানা বিষয়টি বিবাদীদের কাছে জিজ্ঞাসা করতে গেলে তাকে অশ্লীল ভাষায় গালাগাল করে। জীবন নাশের হুমকি প্রদান করে। গত ৮ এপ্রিল বিবাদীরা বাবলুর স্ত্রীর অজান্তে বাড়ির উপর থেকে সমস্ত গাছ কেটে নিয়ে যায়। ইতিপূর্বে ঘরের যাবতীয় আসবাবপত্র নিয়ে যায়। তারা বর্তমান বাবলুর বাড়ি ঘর দখল করে রেখেছে। গত রমজানের শেষের দিকে বাবলুর মাতা আনোয়ারা বেগম ইন্তেকাল করেছেন।

অভিযুক্ত সেলি বেগম জানান, তাদের বিরুদ্ধে সকল অভিযোগ মিথ্যা ও ভিত্তিহীন।

সেলি বেগমের স্বামী অবসরপ্রাপ্ত সেনা সদস্য সাইদুল ইসলাম জানান, তাদের বিরুদ্ধে করা অভিযোগ গুলো মিথ্যা ও ভিত্তিহীন। বরং বাবলু বিদেশ গিয়ে তার তিন বোনের সাথে প্রতারণা করে নিজ নামে সম্পত্তি লিখে নেয়।

লিখিত অভিযোগের তদন্ত কর্মকর্তা এস আই মঞ্জুরুল ইসলাম জানান, লিখিত অভিযোগ পেয়ে উভয় পক্ষের সাথে কথা বলেছি। এটা তাদের একটা পারিবারিক সমস্যা। এ জন্য আদালতে যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

রাজবাড়ী জেলা ছাত্রদলের কমিটির পদ-পদবীতে মূল্যায়ন চান পাংশার ছাত্রদল নেতা শরিফ

error: Content is protected !!

আলফাডাঙ্গায় প্রবাসী ভাইয়ের সাথে তিন বোনের প্রতারণা, থানায় লিখিত অভিযোগ

আপডেট টাইম : ৭ ঘন্টা আগে
মোঃ ইকবাল হোসেন, আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি :