বিএডিসি-সেচ পাংশা জোন ম্যানেজার এসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। বৃহস্পতিবার ২৫ মার্চ দুপুরে বিএডিসি-সেচ ভবনে এক সভায় ২৫ সদস্য বিশিষ্ট এ কমিটি গঠন করা হয়।
কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন এফজিআর প্রকল্প কশবামাজাইলের সুবর্নকোলা-১ এর ম্যানেজার মোঃ রেজাউল করিম (রেজা মাস্টার) এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন এফজিআর প্রকল্প মাছপাড়ার শিহর-১ এর ম্যানেজার শহিদুল ইসলাম।
শাহ মোঃ রেজাউল আলম বাবুর সভাপতিত্বে এ সংক্রান্ত সভায় বিএডিসি-সেচ দপ্তরের সহকারী প্রকৌশলী রকিব উদ্দিন ও আসিফসহ সংশ্লিষ্ট কর্মকর্তা ও এফজিআর প্রকল্পের ম্যানেজারগণ উপস্থিত ছিলেন।
নবনির্বাচিত নেতৃবৃন্দ এসোসিয়েশনের স্বার্থ সংশ্লিষ্ট কার্যক্রম জোরদারকরণের মধ্যদিয়ে প্রকল্পের সার্বিক উন্নয়নে ভ‚মিকা রাখার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

দেড় লাখ টাকার গাছ ৫০ হাজারে নিলাম 
মোক্তার হোসেন, পাংশা (রাজবাড়ী) প্রতিনিধিঃ 





















