ঢাকা , শনিবার, ০৯ মে ২০২৬, ২৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo দেড় লাখ টাকার গাছ ৫০ হাজারে নিলাম Logo ফরিদপুরে ট্রিপল মার্ডারঃ ১০ ঘণ্টায় গ্রেফতার প্রধান আসামি, উদ্ধার কোদাল Logo ফরিদপুরে ‘শ্মশান বন্ধু’ কানু সেন অনেকটাই সুস্থ Logo বাঘায় সুষ্ঠ সুন্দর পরিবেশে প্রাথমিকের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিতঃ উপস্থিতির হারে বালিকা এগিয়ে Logo নরসিংদীর শিবপুরে ২৬ মামলার আসামিসহ দুই ডাকাত গ্রেপ্তার Logo খ্রিস্টান সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় উৎসব ইস্টার সানডে পালিত হবে আগামীকাল Logo কুষ্টিয়া সীমান্তে বিপুল পরিমাণ ভারতীয় মাদক উদ্ধার Logo সকল রাজনৈক দল, ধর্ম, বর্ণ ও শ্রেণী পেশার মানুষের সেবা করতে বিএনপি সরকার ওয়াদাবদ্ধ Logo সেনবাগে কাওমী ও হাফেজিয়া মাদ্রাসায় ঈদ উপহার বিতরণ করলেন লায়ন শাহাদাত হোসেন Logo সিংড়ায় পুলিশের ওপর হামলার ঘটনায় মামলা, গ্রেপ্তার ১০
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

আলফাডাঙ্গায় ঐতিহ্যবাহী ঘোড়া দৌড় প্রতিযোগিতা

গ্রাম-বাংলার একটি বিনোদনমূলক খেলা ‘ঘোড়া দৌড়’। ঐতিহ্যবাহী এই খেলা এখন হারিয়ে যেতে বসেছে। বিলুপ্তপ্রায় এই ঐতিহ্যকে ফিরিয়ে আনতে মঙ্গলবার বিকালে ফরিদপুর জেলার আলফাডাঙ্গা উপজেলায় এক ঘোড়া দৌড় প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে।

বিদ্যাধর-ব্রাহ্মণ জাটিগ্রাম মাঠে ৩ নম্বর আলফাডাঙ্গা ইউনিয়ন আওয়ামী যুবলীগ এই আয়োজন করে।

এদিকে এই ঘোড়া দৌড়কে কেন্দ্র করে পুরো এলাকায় সাজ সাজ রব ওঠে। দুপুর থেকেই দর্শনাথীরা মাঠে এসে নিজেদের জায়গা দখল করে নেয়। হাজার হাজার লোকের সমাগমকে কেন্দ্র করে বিভিন্ন খাদ্যদ্রব্যসহ ব্যবহার্য জিনিসপত্রের পসরা সাজিয়ে বসে বিক্রেতারা। ফলে গ্রামীণ মেলায় রূপ নেয় মাঠটি।

ঘোড়া দৌড় প্রতিযোগিতায় বিভিন্ন অঞ্চলের মোট ৩১ জন খেলোয়াড় তাদের নিজ নিজ ঘোড়া নিয়ে প্রতিযোগিতায় অংশ নেন।

প্রতিযোগিতায় প্রথম স্থান লাভ করে যশোরের পুরাখালী এলাকার হাজী ওসমান চৌধুরী, দ্বিতীয় স্থান লাভ করে অভয়নগর উপজেলার আকরাম মল্লিক, তৃতীয় ও চতুর্থ স্থান অর্জন করেন খুলনার আনোয়ার শেখ ও নাছিম শেখ।

প্রতিযোগিতা শেষে ৩ নম্বর আলফাডাঙ্গা ইউনিয়ন যুবলীগের সভাপতি সৈয়দ শরিফুল ইসলামের সভাপতিত্বে পুরস্কার তুলে দিতে অনুষ্ঠান হয়। এতে সঞ্চালক ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক সজিব মিয়া। এ সময় বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন ৩ নম্বর আলফাডাঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অনুষ্ঠানের প্রধান অতিথি একেএম আহাদুল হাসান।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

রাজবাড়ী জেলা ছাত্রদলের কমিটির পদ-পদবীতে মূল্যায়ন চান পাংশার ছাত্রদল নেতা শরিফ

error: Content is protected !!

আলফাডাঙ্গায় ঐতিহ্যবাহী ঘোড়া দৌড় প্রতিযোগিতা

আপডেট টাইম : ০৮:৪২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ মার্চ ২০২১
মোঃ ইকবাল হোসেন, আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধিঃ :