ঢাকা , শনিবার, ০৯ মে ২০২৬, ২৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo দেড় লাখ টাকার গাছ ৫০ হাজারে নিলাম Logo ফরিদপুরে ট্রিপল মার্ডারঃ ১০ ঘণ্টায় গ্রেফতার প্রধান আসামি, উদ্ধার কোদাল Logo ফরিদপুরে ‘শ্মশান বন্ধু’ কানু সেন অনেকটাই সুস্থ Logo বাঘায় সুষ্ঠ সুন্দর পরিবেশে প্রাথমিকের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিতঃ উপস্থিতির হারে বালিকা এগিয়ে Logo নরসিংদীর শিবপুরে ২৬ মামলার আসামিসহ দুই ডাকাত গ্রেপ্তার Logo খ্রিস্টান সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় উৎসব ইস্টার সানডে পালিত হবে আগামীকাল Logo কুষ্টিয়া সীমান্তে বিপুল পরিমাণ ভারতীয় মাদক উদ্ধার Logo সকল রাজনৈক দল, ধর্ম, বর্ণ ও শ্রেণী পেশার মানুষের সেবা করতে বিএনপি সরকার ওয়াদাবদ্ধ Logo সেনবাগে কাওমী ও হাফেজিয়া মাদ্রাসায় ঈদ উপহার বিতরণ করলেন লায়ন শাহাদাত হোসেন Logo সিংড়ায় পুলিশের ওপর হামলার ঘটনায় মামলা, গ্রেপ্তার ১০
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

বোয়ালমারীতে বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী উদযাপন

ফরিদপুরের বোয়ালমারীতে যথাযোগ্য মর্যাদায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০১তম জন্মবার্ষিকী এবং জাতীয় শিশু দিবস উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে বোয়ালমারী পৌরসভায় দিনব্যাপী নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

এর মধ্যে রয়েছে- ১০১ পাউন্ড কেককাটা ও আলোচনা সভা, পৌরভবনসহ গুরুত্বপূর্ণ স্থানসমূহে আলোকসজ্জা, পৌরসভাধীন ৬৭টি মসজিদে দোয়া মাহফিল, মন্দিরে প্রার্থনা ও প্রসাদ বিতরণ, ৫০ জন হাফেজ দ্বারা খতমে কোরআন পাঠ, করোনা প্রতিরোধ সামগ্রী বিতরণ, দুস্থদের মাঝে খাবার বিতরণ, কিশোরদের প্রীতি ফুটবল প্রতিযোগিতা ও আতশবাজি প্রজ্জ্বলন।

সকাল সাড়ে ৮টায় উপজেলা পরিষদ চত্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করেন উপজেলা পরিষদের পক্ষে উপজেলা চেয়ারম্যান এম এম মোশাররফ হোসেন ও পরিষদবর্গ। উপজেলা নির্বাহী কর্মকর্তা ঝোটন চন্দের নেতৃত্বে মাল্যদান করে উপজেলা প্রশাসন।

এছাড়াও বোয়ালমারী পৌর মেয়র সেলিম রেজা লিপনের নেতৃত্বে বোয়ালমারী পৌরসভা, বোয়ালমারী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা নুরুল আলমের নেতৃত্বে থানা পুলিশসহ উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী-সংগঠন, উপজেলা মুক্তিযুদ্ধা সংসদ, বোয়ালমারী স্বাস্থ্য কমপ্লেক্স, বোয়ালমারী সরকারি কলেজ, ড. দিলীপ রায় হোমিওপ্যাথিক কলেজসহ বিভিন্ন রাজনৈতিক সামাজিক সংগঠন শ্রদ্ধা জানান।

এছাড়াও, পৌরসভা ও উপজেলা পরিষদে শিশু কিশোরদের জন্য আয়োজন করা হয় চিত্রাঙ্কন প্রতিযোগিতা। সকাল ১০টায় শতসহস্র কণ্ঠে জাতীয় সংগীত পরিবেশন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

রাজবাড়ী জেলা ছাত্রদলের কমিটির পদ-পদবীতে মূল্যায়ন চান পাংশার ছাত্রদল নেতা শরিফ

error: Content is protected !!

বোয়ালমারীতে বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী উদযাপন

আপডেট টাইম : ১২:০৯ অপরাহ্ন, বুধবার, ১৭ মার্চ ২০২১
ডেস্ক রিপোর্টঃ :