ঢাকা , শুক্রবার, ০৮ মে ২০২৬, ২৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo দেড় লাখ টাকার গাছ ৫০ হাজারে নিলাম Logo ফরিদপুরে ট্রিপল মার্ডারঃ ১০ ঘণ্টায় গ্রেফতার প্রধান আসামি, উদ্ধার কোদাল Logo ফরিদপুরে ‘শ্মশান বন্ধু’ কানু সেন অনেকটাই সুস্থ Logo বাঘায় সুষ্ঠ সুন্দর পরিবেশে প্রাথমিকের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিতঃ উপস্থিতির হারে বালিকা এগিয়ে Logo নরসিংদীর শিবপুরে ২৬ মামলার আসামিসহ দুই ডাকাত গ্রেপ্তার Logo খ্রিস্টান সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় উৎসব ইস্টার সানডে পালিত হবে আগামীকাল Logo কুষ্টিয়া সীমান্তে বিপুল পরিমাণ ভারতীয় মাদক উদ্ধার Logo সকল রাজনৈক দল, ধর্ম, বর্ণ ও শ্রেণী পেশার মানুষের সেবা করতে বিএনপি সরকার ওয়াদাবদ্ধ Logo সেনবাগে কাওমী ও হাফেজিয়া মাদ্রাসায় ঈদ উপহার বিতরণ করলেন লায়ন শাহাদাত হোসেন Logo সিংড়ায় পুলিশের ওপর হামলার ঘটনায় মামলা, গ্রেপ্তার ১০
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

সদরপুরে খাল দখল করে পাকা স্থাপনা তৈরির অভিযোগ

নুরুল ইসলামঃ

ফরিদপুরের সদরপুর উপজেলার সদর ইউনিয়নের সতের রশি গ্রামে সরকারী খাল দখল করে পাকা স্থাপনা তৈরীর অভিযোগ পাওয়া গেছে।উপজেলার সদর ইউনিয়নের সতের রশি গ্রামের সামনে দিয়ে বয়ে গেছে একটি খাল। খালটি দীর্ঘদিন যাবত স্থানীয় কৃষকরা সেচ কাজে ব্যাবহার করে আসছেন। বর্ষাকালে পানিতে টই টম্বুর থাকে খালটি। দেশীয় প্রজাতির মাছের অভয়শ্রম ও প্রজনন কেন্দ্র হিসেবে ব্যাবহৃত হয়ে আসছে।

কিন্ত কোন রকম নিয়মের তোয়াক্কা না করে খালের পাড়ের বাসিন্দা আনোয়ার হাওলাদার খালের মধ্যে মাটি কেটে বাধ দিয়ে নীচ থেকে ঢালাই করে পাকা স্থাপনার কাজ করছে। এতে দুই পাশে তৈরী হয়েছে জলাবদ্ধতা।

স্থানীয় কৃষকদের অভিযোগ, এভাবে খাল দখল করে আটকিয়ে দিলে জলাবদ্ধতা তৈরী হবে। তাছাড়া এই খালের পানি শুকনো মৌসুমে আমরা সেচকাজে ব্যবহার করি। তাছাড়া বর্ষাকালে কৃষকরা এই খালে পাট জাগ দেওয়া, পাটের আশ ছাড়ানো ও পাট ধুয়ে থাকে। এভাবে বাধ দিয়ে পানির প্রবাহ বন্ধ করলে কৃষি কাজে এর বিরুপ প্রভাব পরবে।

এ ব্যাপারে উপজেলা সহকারী কমিশনার(ভূমি) রিফাত আনজুম পিয়া কে একাধিকবার তার সরকারী নাম্বারে ফোন দিলেও ফোন রিসিভ করে নাই। পরে ভূমি অফিসের নাজির কামাল হোসেনের সাথে কথা হলে তিনি জানান, এ ব্যাপারে ইউএনও অফিসে স্থানীয়রা লিখিত অভিযোগ দিয়েছেন। আমরা বিষয়টি দেখছি। এসিল্যান্ড মহোদয় আসলেই তাকে বিষয়টি অবগত করাবো।

স্থানীয় সচেতন মহলের দাবী, এভাবে খাল দখল করে স্থাপনা তৈরী করলে খালের অপর দুইপাড়ে জলাবদ্ধতা তৈরী হবে তাছাড়া সরকারী জমি বেহাত হয়ে যাবে। তাদের দাবী খালটি দখলমুক্ত করে পানির প্রবাহ ঠিক রাখা হোক যাতে কৃষিকাজে কৃষকরা খালের পানি ব্যবহার করে উপকৃত হতে পারে।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

তানোরে ভিপি সম্পত্তি নিয়ে বিরোধ, প্রতিবেদন নিয়ে কালক্ষেপণের অভিযোগ

error: Content is protected !!

সদরপুরে খাল দখল করে পাকা স্থাপনা তৈরির অভিযোগ

আপডেট টাইম : ১১ ঘন্টা আগে
নুরুল ইসলাম, স্টাফ রিপোর্টার :