ঢাকা , শুক্রবার, ০৮ মে ২০২৬, ২৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo দেড় লাখ টাকার গাছ ৫০ হাজারে নিলাম Logo ফরিদপুরে ট্রিপল মার্ডারঃ ১০ ঘণ্টায় গ্রেফতার প্রধান আসামি, উদ্ধার কোদাল Logo ফরিদপুরে ‘শ্মশান বন্ধু’ কানু সেন অনেকটাই সুস্থ Logo বাঘায় সুষ্ঠ সুন্দর পরিবেশে প্রাথমিকের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিতঃ উপস্থিতির হারে বালিকা এগিয়ে Logo নরসিংদীর শিবপুরে ২৬ মামলার আসামিসহ দুই ডাকাত গ্রেপ্তার Logo খ্রিস্টান সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় উৎসব ইস্টার সানডে পালিত হবে আগামীকাল Logo কুষ্টিয়া সীমান্তে বিপুল পরিমাণ ভারতীয় মাদক উদ্ধার Logo সকল রাজনৈক দল, ধর্ম, বর্ণ ও শ্রেণী পেশার মানুষের সেবা করতে বিএনপি সরকার ওয়াদাবদ্ধ Logo সেনবাগে কাওমী ও হাফেজিয়া মাদ্রাসায় ঈদ উপহার বিতরণ করলেন লায়ন শাহাদাত হোসেন Logo সিংড়ায় পুলিশের ওপর হামলার ঘটনায় মামলা, গ্রেপ্তার ১০
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

দৌলতপুরের বরেণ্য বাউল শিল্পী শফি মণ্ডলের বাড়িতে নিরাপত্তা জোরদার

মোঃ জিয়াউর রহমানঃ

কুষ্টিয়ার দৌলতপুরে ধর্ম অবমাননার অভিযোগ এনে একটি মহল দরবার শরিফ বা আস্তানায় হামলা চালিয়ে আস্তানার ‘পীর’ শামীম রেজা ওরফে শামীম জাহাঙ্গীর (৫৭) কে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে এবং লাঠি দিয়ে বেদম পিটিয়ে নির্মমভাবে হত্যা করেছে।

জ্বালিয়ে দিয়েছে তাঁর আস্তানা, ভাঙচুর ও লুট করা হয়েছে আস্তানার মূল্যবান সম্পদ, স্বর্ণালংকার এবং বিপুল অংকের অর্থ। এ ঘটনার সূত্র ধরে নিরাপত্তা শঙ্কায় দেশ বরেণ্য বাউল শিল্পী শফি মণ্ডলের গ্রামের বাড়িতে পুলিশ মোতায়েন করা হয়েছে। ফলে উদ্বিগ্ন রয়েছেন তাঁর পরিবারের সদস্যরা।

পবিত্র কোরআন অবমাননার অভিযোগ এনে স্থানীয় একটি মহল গত শনিবার দুপুর ২ টা ৩০ মিনিটের দিকে দৌলতপুর উপজেলার ফিলিপনগর ইউনিয়নের দক্ষিন-পশ্চিম ফিলিপনগর গ্রামের ‘পীর’ শামীম রেজা ওরফে জাহাঙ্গীর (যার এনআইডি কার্ডে নাম-আব্দুর রহমান) তার দরবার বা আস্তানার দোতলার নিজ কক্ষ থেকে টেনে হেঁচড়ে বের করে তাকে পিটিয়ে ও ধারাল অস্ত্র দিয়ে কুপিয়ে নির্মমভাবে হত্যা করে।

এসময় বিক্ষুব্ধ ওই মহলটি শামীম রেজা আস্তানায় ভাঙচুর ও অগ্নিসংযোগ করে লুটপাটের তান্ডলীলা চালায়। এ ঘটনার জের ধরে নিরাপত্তার শঙ্কায় বাউল শিল্পী শফি মণ্ডলের হোসেনাবাদ গ্রামের বাড়িতে পুলিশ মোতায়েন করা হয়।

বাউল শিল্পী শফি মণ্ডল বর্তমানে ঢাকায় অবস্থান করছেন। ফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, আমি গত একমাস যাবৎ গ্রামের বাড়িতে নেই। সেখানে ঠিক কী ঘটছে তা বিস্তারিত বলতে পারছি না। আমার মেয়ে ওখানে আছে সে বলতে পারবে।

শিল্পী শফি মণ্ডলের বড় মেয়ে কলেজ শিক্ষক ফারজানা ববি লিনার কাছে এ বিষয়ে জানতে চাইলে তিনি দিয়ে বলেন, আমার বাবা একজন সাধক মানুষ ও বাউল শিল্পী। সংগীতের প্রয়োজনে তিনি বিভিন্ন দরবারে যান।

ফিলিপনগরে আমাদের বাড়ি হওয়ায় তিনি ওই দরবার শরিফেও গিয়েছিলেন। সেই সময়ের কিছু ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে একটি পক্ষ মব তৈরি করেছে।

আমার বাবা লালন দর্শনের অনুসারী হিসেবে সারাবিশ্বে লালন সাঁইজির বাণীর প্রতিনিধিত্ব করেন। মবের সাথে জড়িতরাই মূলত এই ছবিগুলো ছড়িয়ে দিয়ে জনমনে বিভ্রান্তি সৃষ্টি করছে।

তিনি আরও বলেন, আমাদের জীবন আচরণ অবশ্যই ইসলামিক, তবে আমরা সাঁইজির দর্শন লালন করি। বাবা একজন দেশবরেণ্য শিল্পী বলেই সরকার নিরাপত্তার প্রয়োজন মনে করে পুলিশ মোতায়েন করেছে। তবে নিরাপত্তার বেস্টনী সহজ মানুষ হিসেবে আমাদেরকে উদ্বিগ্ন করে।

এ বিষয়ে দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফুর রহমান বলেন, নিরাপত্তা জনিত কারণে শিল্পী শফি মণ্ডলের বাড়িতে পুলিশ মোতায়েন করা হয়েছে। তবে তার বাড়িতে হামলার কোনো সুনির্দিষ্ট তথ্য এখন পর্যন্ত আমাদের কাছে নেই। আমরা সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে এটি করেছি।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

সেনবাগ ছাত্রদলে ছাত্রলীগ আতঙ্ক! গুরুত্বপূর্ণ পদে আসছেন ‘বিতর্কিত’ মুখ?

error: Content is protected !!

দৌলতপুরের বরেণ্য বাউল শিল্পী শফি মণ্ডলের বাড়িতে নিরাপত্তা জোরদার

আপডেট টাইম : ০৭:৫৫ অপরাহ্ন, সোমবার, ১৩ এপ্রিল ২০২৬
মোঃ জিয়াউর রহমান, দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি :