ঢাকা , শুক্রবার, ০৮ মে ২০২৬, ২৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo দেড় লাখ টাকার গাছ ৫০ হাজারে নিলাম Logo ফরিদপুরে ট্রিপল মার্ডারঃ ১০ ঘণ্টায় গ্রেফতার প্রধান আসামি, উদ্ধার কোদাল Logo ফরিদপুরে ‘শ্মশান বন্ধু’ কানু সেন অনেকটাই সুস্থ Logo বাঘায় সুষ্ঠ সুন্দর পরিবেশে প্রাথমিকের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিতঃ উপস্থিতির হারে বালিকা এগিয়ে Logo নরসিংদীর শিবপুরে ২৬ মামলার আসামিসহ দুই ডাকাত গ্রেপ্তার Logo খ্রিস্টান সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় উৎসব ইস্টার সানডে পালিত হবে আগামীকাল Logo কুষ্টিয়া সীমান্তে বিপুল পরিমাণ ভারতীয় মাদক উদ্ধার Logo সকল রাজনৈক দল, ধর্ম, বর্ণ ও শ্রেণী পেশার মানুষের সেবা করতে বিএনপি সরকার ওয়াদাবদ্ধ Logo সেনবাগে কাওমী ও হাফেজিয়া মাদ্রাসায় ঈদ উপহার বিতরণ করলেন লায়ন শাহাদাত হোসেন Logo সিংড়ায় পুলিশের ওপর হামলার ঘটনায় মামলা, গ্রেপ্তার ১০
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

খোকসায় ট্রাকের চাকা বিস্ফোরণে ড্রাইভার নিহত

-ছবিঃপ্রতীকী।

সাহিদা পারভীন

কুষ্টিয়ার খোকসা বাস স্ট্যান্ডের পশ্চিম পাশে ট্রাকের চাকা বিস্ফোরণে এক ড্রাইভার নিহত হয়েছেন। নিহত ড্রাইভারের নাম পরেশ (৪০)। তার বাড়ি যশোরের চুরামনকাঠি এলাকায়।

জানা যায়, দশ চাকার একটি ট্রাক পঞ্চগড় থেকে বালু নিয়ে মাদারীপুর যাওয়ার পথে খোকসা বাস স্ট্যান্ডের পশ্চিম পাশে পৌঁছালে ট্রাকের চাকার রিং ফেটে যায়। এ সময় ট্রাকটি থামিয়ে চাকা খুলে মেরামতের চেষ্টা করা হয়।

এ সময় হঠাৎ বিকট শব্দে চাকা বিস্ফোরিত হলে ঘটনাস্থলেই ট্রাক ড্রাইভার পরেশ গুরুতর আহত হন। পরে তাকে দ্রুত খোকসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের সঙ্গে থাকা অপর ট্রাক ড্রাইভার ইব্রাহিম জানান, পঞ্চগড় থেকে বালু নিয়ে মাদারীপুর যাওয়ার পথে খোকসায় এসে ট্রাকের চাকার রিং ফেটে যায়। পরে চাকা খুলে মেরামতের সময় বিস্ফোরণ ঘটে। এতে পরেশের মুখ ও মাথায় গুরুতর আঘাত লাগে।

ইব্রাহিম আরও জানান, নিহত পরেশ যশোরের চুরামনকাঠি বাজার এলাকার আনোয়ার হোসেনের ছেলে।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

সেনবাগ ছাত্রদলে ছাত্রলীগ আতঙ্ক! গুরুত্বপূর্ণ পদে আসছেন ‘বিতর্কিত’ মুখ?

error: Content is protected !!

খোকসায় ট্রাকের চাকা বিস্ফোরণে ড্রাইভার নিহত

আপডেট টাইম : ০৪:১৯ অপরাহ্ন, সোমবার, ১৩ এপ্রিল ২০২৬
শেখ সাইদুল ইসলাম প্রবীন, খোকসা (কুষ্টিয়া) প্রতিনিধি :