ঢাকা , শুক্রবার, ০৮ মে ২০২৬, ২৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo দেড় লাখ টাকার গাছ ৫০ হাজারে নিলাম Logo ফরিদপুরে ট্রিপল মার্ডারঃ ১০ ঘণ্টায় গ্রেফতার প্রধান আসামি, উদ্ধার কোদাল Logo ফরিদপুরে ‘শ্মশান বন্ধু’ কানু সেন অনেকটাই সুস্থ Logo বাঘায় সুষ্ঠ সুন্দর পরিবেশে প্রাথমিকের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিতঃ উপস্থিতির হারে বালিকা এগিয়ে Logo নরসিংদীর শিবপুরে ২৬ মামলার আসামিসহ দুই ডাকাত গ্রেপ্তার Logo খ্রিস্টান সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় উৎসব ইস্টার সানডে পালিত হবে আগামীকাল Logo কুষ্টিয়া সীমান্তে বিপুল পরিমাণ ভারতীয় মাদক উদ্ধার Logo সকল রাজনৈক দল, ধর্ম, বর্ণ ও শ্রেণী পেশার মানুষের সেবা করতে বিএনপি সরকার ওয়াদাবদ্ধ Logo সেনবাগে কাওমী ও হাফেজিয়া মাদ্রাসায় ঈদ উপহার বিতরণ করলেন লায়ন শাহাদাত হোসেন Logo সিংড়ায় পুলিশের ওপর হামলার ঘটনায় মামলা, গ্রেপ্তার ১০
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

গোমস্তাপুরে বিষপানে যুবকের মৃত্যু

আব্দুস সালাম তালুকদার:

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে জমিতে দেওয়া কীটনাশক (বিষ) পানের ১০ দিনের মাথায় কাইয়ুম (২৮) নামের এক যুবকের মৃত্যু হয়েছে।

রবিবার (১২ এপ্রিল) সন্ধ্যা ৬টার দিকে উপজেলার রাধানগর ইউনিয়নের বড় তেঘরিয়া গ্রামে এই ঘটনা ঘটে। নিহত কাইয়ুম একই গ্রামের মৃত আরিফ আলীর ছেলে।

গোমস্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আলম জানান, মৃত কাইয়ুম গত ৩ এপ্রিল শুক্রবার নিজ বাসায় কীটনাশক (বিষ) পান করে অসুস্থ হয়ে পড়েন। পরে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে গোমস্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে স্থানান্তর করা হয়।

সেখানে ভর্তি হয়ে চিকিৎসা শেষে গত ৯ এপ্রিল বৃহস্পতিবার বিকেল ৫টার দিকে ছাড়পত্র নিয়ে তিনি বাড়িতে ফেরেন। এরপর ১২ এপ্রিল রবিবার রাত ৮টার দিকে নিজ বাসায় তার মৃত্যু হয়।

পরে গোমস্তাপুর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে রাত আনুমানিক ১০টার দিকে তার লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। সোমবার সকালে তার মরদেহ ময়নাতদন্তের জন্য চাঁপাইনবাবগঞ্জ আধুনিক হাসপাতালে প্রেরণ করা হয়।

এ বিষয়ে সোমবার গোমস্তাপুর থানায় একটি ইউডি মামলা হয়েছে।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

সেনবাগ ছাত্রদলে ছাত্রলীগ আতঙ্ক! গুরুত্বপূর্ণ পদে আসছেন ‘বিতর্কিত’ মুখ?

error: Content is protected !!

গোমস্তাপুরে বিষপানে যুবকের মৃত্যু

আপডেট টাইম : ০৩:৫৯ অপরাহ্ন, সোমবার, ১৩ এপ্রিল ২০২৬
আব্দুস সালাম তালুকদার, চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি :