ঢাকা , শুক্রবার, ০৮ মে ২০২৬, ২৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo দেড় লাখ টাকার গাছ ৫০ হাজারে নিলাম Logo ফরিদপুরে ট্রিপল মার্ডারঃ ১০ ঘণ্টায় গ্রেফতার প্রধান আসামি, উদ্ধার কোদাল Logo ফরিদপুরে ‘শ্মশান বন্ধু’ কানু সেন অনেকটাই সুস্থ Logo বাঘায় সুষ্ঠ সুন্দর পরিবেশে প্রাথমিকের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিতঃ উপস্থিতির হারে বালিকা এগিয়ে Logo নরসিংদীর শিবপুরে ২৬ মামলার আসামিসহ দুই ডাকাত গ্রেপ্তার Logo খ্রিস্টান সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় উৎসব ইস্টার সানডে পালিত হবে আগামীকাল Logo কুষ্টিয়া সীমান্তে বিপুল পরিমাণ ভারতীয় মাদক উদ্ধার Logo সকল রাজনৈক দল, ধর্ম, বর্ণ ও শ্রেণী পেশার মানুষের সেবা করতে বিএনপি সরকার ওয়াদাবদ্ধ Logo সেনবাগে কাওমী ও হাফেজিয়া মাদ্রাসায় ঈদ উপহার বিতরণ করলেন লায়ন শাহাদাত হোসেন Logo সিংড়ায় পুলিশের ওপর হামলার ঘটনায় মামলা, গ্রেপ্তার ১০
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

মাদারীপুরে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে জমি দখল ও কৃষকদের হুমকির অভিযোগ

সোহাগ কাজীঃ

মাদারীপুর সদর উপজেলার উত্তর দুধখালী এলাকায় জোরপূর্বক জমি দখল, আদালতের স্থিতাবস্থা অমান্য করে নির্মাণ কাজ চালানো এবং কৃষকদের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। এ নিয়ে এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে।

‎​রোববার (১২ এপ্রিল) এক সংবাদ সম্মেলনে এলাকার বড় বাড়ি হাওলাদার বাড়ির বাসিন্দা হামেদ হাওলাদারের স্ত্রী আলেকজান বিবি এই অভিযোগ করেন। ‎​​সংবাদ সম্মেলনে ভুক্তভোগী নারী অভিযোগ করেন, স্থানীয় প্রভাবশালী ইসরাফিল হাওলাদার, ইব্রাহিম, হায়দার ও ইমারত রকমান তার বসতভিটা দখল করে রেখেছেন। এই জমি নিয়ে মাদারীপুর আদালতে একটি মামলা (পিটিশন নং–৩০৭/২৬) বিচারাধীন রয়েছে।

‎​আদালত গত ৮ এপ্রিল ২০২৬ তারিখে বিতর্কিত জমিতে বর্তমান অবস্থা স্থিতিশীল রাখার (Status Quo) নির্দেশ প্রদান করেন। আলেকজান বিবির অভিযোগ, আদালতের এই স্পষ্ট নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও অভিযুক্তরা আইন অমান্য করে সেখানে ঘর নির্মাণ কাজ চালিয়ে যাচ্ছেন।

‎​কৃষকদের হুমকি ও উত্তেজনা ‎​ভুক্তভোগীর দাবি, সংবাদ সম্মেলনের পর অভিযুক্তরা আরও বেপরোয়া হয়ে উঠেছেন। রোববার সকালে আলেকজান বিবির জমিতে এলাকায় কৃষকরা পাট বুনতে গেলে অভিযুক্ত ইসরাফিল হাওলাদার ও তার লোকজন তাতে বাধা প্রদান করেন। মামলা করার অজুহাতে কৃষকদের ভয়ভীতি ও হুমকি দেখানো হয় বলে অভিযোগ করা হয়েছে। এর ফলে আতঙ্কিত হয়ে শ্রমিক ও কৃষকরা মাঠের কাজ ফেলে চলে আসতে বাধ্য হন।

‎​আমি বর্তমানে চরম নিরাপত্তাহীনতায় ভুগছি। আদালতের আদেশ থাকার পরেও তারা পেশিশক্তি ব্যবহার করে আমার জমি দখল করছে এবং চাষাবাদে বাধা দিচ্ছে।

‎ভুক্তভোগী আলেকজান বিবি ‎​প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।  ‎​আলেকজান বিবি তার বসতভিটা পুনরুদ্ধার, কৃষিজমিতে নিরাপদে কাজ করার পরিবেশ নিশ্চিত করা এবং আদালতের আদেশ বাস্তবায়নে প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।

‎​উল্লেখ্য যে, এই অভিযোগের বিষয়ে অভিযুক্ত ইসরাফিল হাওলাদারসহ অন্যদের সাথে যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের কোনো বক্তব্য পাওয়া সম্ভব হয়নি। এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে স্থানীয় পুলিশ ও প্রশাসনের নজরদারি বাড়ানোর দাবি জানিয়েছেন স্থানীয়রা।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

সেনবাগ ছাত্রদলে ছাত্রলীগ আতঙ্ক! গুরুত্বপূর্ণ পদে আসছেন ‘বিতর্কিত’ মুখ?

error: Content is protected !!

মাদারীপুরে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে জমি দখল ও কৃষকদের হুমকির অভিযোগ

আপডেট টাইম : ১০:২৩ অপরাহ্ন, রবিবার, ১২ এপ্রিল ২০২৬
সোহাগ কাজী, সদর উপজেলা (মাদারীপুর) প্রতিনিধি :