ঢাকা , শুক্রবার, ০৮ মে ২০২৬, ২৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo দেড় লাখ টাকার গাছ ৫০ হাজারে নিলাম Logo ফরিদপুরে ট্রিপল মার্ডারঃ ১০ ঘণ্টায় গ্রেফতার প্রধান আসামি, উদ্ধার কোদাল Logo ফরিদপুরে ‘শ্মশান বন্ধু’ কানু সেন অনেকটাই সুস্থ Logo বাঘায় সুষ্ঠ সুন্দর পরিবেশে প্রাথমিকের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিতঃ উপস্থিতির হারে বালিকা এগিয়ে Logo নরসিংদীর শিবপুরে ২৬ মামলার আসামিসহ দুই ডাকাত গ্রেপ্তার Logo খ্রিস্টান সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় উৎসব ইস্টার সানডে পালিত হবে আগামীকাল Logo কুষ্টিয়া সীমান্তে বিপুল পরিমাণ ভারতীয় মাদক উদ্ধার Logo সকল রাজনৈক দল, ধর্ম, বর্ণ ও শ্রেণী পেশার মানুষের সেবা করতে বিএনপি সরকার ওয়াদাবদ্ধ Logo সেনবাগে কাওমী ও হাফেজিয়া মাদ্রাসায় ঈদ উপহার বিতরণ করলেন লায়ন শাহাদাত হোসেন Logo সিংড়ায় পুলিশের ওপর হামলার ঘটনায় মামলা, গ্রেপ্তার ১০
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

ফরিদপুরে জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

মানিক কুমার দাসঃ

ফরিদপুর জেলা প্রশাসনের আয়োজনে জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। আজ সকাল সাড়ে ১০টায় জেলা প্রশাসক সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন ফরিদপুরের জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান মোল্যা।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য মো. শহিদুল ইসলাম বাবুল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার নজরুল ইসলাম, জেলা সিভিল সার্জন ডা. মাহমুদুল হাসান, জেলা পরিষদের প্রশাসক মো. আফজাল হোসেন খান পলাশ, জামায়াতে ইসলামী কেন্দ্রীয় কমিটির শূরা সদস্য প্রফেসর আবদুত তাওয়াব এবং ফরিদপুর প্রেসক্লাবের সভাপতি কবিরুল ইসলাম সিদ্দিকী।

এছাড়াও সভায় র‍্যাব, আনসার, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সভায় বক্তারা গত মাসের আইনশৃঙ্খলা পরিস্থিতির সার্বিক পর্যালোচনা করেন এবং আগামী দিনে আইনশৃঙ্খলার উন্নয়নে করণীয় বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করেন। এ সময় জ্বালানি সংকট নিরসনে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ, অবৈধ বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে নিয়মিত অভিযান জোরদার, বাল্যবিবাহ প্রতিরোধে সচেতনতা বৃদ্ধি, বৈধ কাগজপত্রবিহীন মোটরসাইকেলের বিরুদ্ধে অভিযান পরিচালনা এবং মাদকের গডফাদারদের চিহ্নিত করে আইনের আওতায় আনার ওপর গুরুত্বারোপ করা হয়।

সভায় আগামী দিনে জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতির আরও উন্নয়নে সংশ্লিষ্ট সকলকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানানো হয়।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

সেনবাগ ছাত্রদলে ছাত্রলীগ আতঙ্ক! গুরুত্বপূর্ণ পদে আসছেন ‘বিতর্কিত’ মুখ?

error: Content is protected !!

ফরিদপুরে জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

আপডেট টাইম : ০৪:০৩ অপরাহ্ন, রবিবার, ১২ এপ্রিল ২০২৬
মানিক কুমার দাস, ফরিদপুর জেলা প্রতিনিধি :