সাহিদা পারভীন:
রাজবাড়ীর কালুখালী উপজেলায় সরকারি রাস্তায় পাকা ঘর নির্মাণ করেছে একদল ভূমিগ্রাসী। এখন সরকারি রাস্তার এইচবিবি কাজের চেষ্টা করা হচ্ছে এক মুক্তিযোদ্ধার নাল জমির উপর দিয়ে।
কালুখালীর মদাপুর ইউনিয়নের বৃগোপালপুর এলাকায় এ কাজ চলছে।
সরকারি জমি দখলকারীর নাম সাজাহান আলী। তিনি গোপালপুর গ্রামের বাসিন্দা। প্রায় ১০ বছর আগে তিনি গোপালপুর গ্রামে একটি সরকারি হালট দখল করে পাকা ঘর নির্মাণ করেন। এ নিয়ে মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান বাধা দিলে কয়েকবার সরকারি জমি পরিমাপ করা হয়। কিন্তু প্রতিবারই সাজাহানের ঘর হালটের মধ্যেই পড়ে। এ নিয়ে কয়েক দফা গ্রাম্য সালিসও হয়। সালিসে সাজাহানের ঘর সরিয়ে নেওয়ার রায় হলেও অদ্যাবধি তা সরানো হয়নি।
সম্প্রতি ওই রাস্তায় জেলা পরিষদের অর্থায়নে এইচবিবি কাজ শুরু হয়েছে। রাস্তায় পাকা ঘর থাকায় দায়িত্বপ্রাপ্ত ঠিকাদার মুক্তিযোদ্ধা আব্দুল মান্নানের নাল জমির উপর দিয়ে রাস্তা নির্মাণের চেষ্টা করছেন বলে অভিযোগ উঠেছে। এ নিয়ে রক্তক্ষয়ী সংঘর্ষের শঙ্কা দেখা দিয়েছে।

দেড় লাখ টাকার গাছ ৫০ হাজারে নিলাম 
সাহিদা পারভীন, কালুখালী (রাজবাড়ী) প্রতিনিধি 





















