ঢাকা , শুক্রবার, ০৮ মে ২০২৬, ২৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo দেড় লাখ টাকার গাছ ৫০ হাজারে নিলাম Logo ফরিদপুরে ট্রিপল মার্ডারঃ ১০ ঘণ্টায় গ্রেফতার প্রধান আসামি, উদ্ধার কোদাল Logo ফরিদপুরে ‘শ্মশান বন্ধু’ কানু সেন অনেকটাই সুস্থ Logo বাঘায় সুষ্ঠ সুন্দর পরিবেশে প্রাথমিকের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিতঃ উপস্থিতির হারে বালিকা এগিয়ে Logo নরসিংদীর শিবপুরে ২৬ মামলার আসামিসহ দুই ডাকাত গ্রেপ্তার Logo খ্রিস্টান সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় উৎসব ইস্টার সানডে পালিত হবে আগামীকাল Logo কুষ্টিয়া সীমান্তে বিপুল পরিমাণ ভারতীয় মাদক উদ্ধার Logo সকল রাজনৈক দল, ধর্ম, বর্ণ ও শ্রেণী পেশার মানুষের সেবা করতে বিএনপি সরকার ওয়াদাবদ্ধ Logo সেনবাগে কাওমী ও হাফেজিয়া মাদ্রাসায় ঈদ উপহার বিতরণ করলেন লায়ন শাহাদাত হোসেন Logo সিংড়ায় পুলিশের ওপর হামলার ঘটনায় মামলা, গ্রেপ্তার ১০
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

বাঘায় বিক্রেতার ওয়ারিশের বিরুদ্ধে বিক্রি করা জমি দখলের চেষ্টায় বাড়ি-ঘরে হামলা-মামলা

আব্দুল হামিদ মিঞা:

রাজশাহীর বাঘায় ৭০ বছর ধরে বসবাস করা জমির হঠাৎ মালিকানা দাবি করে বাড়ি-ঘরে হামলা চালিয়ে দখলের চেষ্টা এবং মিথ্যা মামলা দায়ের করে হয়রানি করার অভিযোগ করেছেন ভুক্তভোগী শরিফুল ইসলামসহ তার পরিবার।

শনিবার (১১-০৪-২০২৬) উপজেলার মনিগ্রাম ইউনিয়নের মহদিপুর গ্রামের সেই বাড়িতে আয়োজিত সংবাদ সম্মেলনে এমন অভিযোগ করা হয়।

লিখিত বক্তব্য পাঠকালে শরিফুল ইসলাম বলেন, বিক্রেতার কতিপয় ওয়ারিশরা অহেতুক আমার পরিবারের সাথে বিরোধে জড়িয়ে হামলা-মামলা দায়েরসহ সংবাদ মাধ্যমকে মিথ্যা তথ্য সরবরাহ করে হেয় প্রতিপন্ন করার চেষ্টায় লিপ্ত রয়েছে। তিনি আইনের প্রতি শ্রদ্ধা জানিয়ে পূর্বপুরুষের ক্রয়কৃত জমির প্রাপ্যতা ও ন্যায় বিচার দাবি করেন।

সংবাদ সম্মেলনে তিনি আরও বলেন, বাঘা উপজেলার মনিগ্রাম ইউনিয়নের মহদিপুর মৌজায় গ্রামের জহির উদ্দীনের কাছ থেকে ৪৬ শতাংশ জমি দলিলমূলে ক্রয় করেন তাদের দাদা মনির মণ্ডল। তার মৃত্যুর পর সেই জমি ওয়ারিশসূত্রে প্রাপ্ত হয়ে পাকা ঘরবাড়ি নির্মাণ করে বসবাস করছিলেন মনির মণ্ডলের ছেলে সাবেক ইউপি সদস্য শামসুল হক। শামসুল হকের মৃত্যুর পর তার দুই ছেলে, দুই মেয়ে এবং স্ত্রী সেখানে বসবাস করছেন।

শামসুল হকের ছেলে শরিফুল ইসলাম জানান, চাকরির সুবাদে তিনি সহ তার ভাই-বোনদের অধিকাংশ সময় বাইরে থাকতে হয়। গত ১৬-১২-২০২৫ তারিখে তাদের বাড়িতে না থাকার সুযোগে মিনারা বেগম, চুমকি, মেমজান বেগম, নেহেরা বেগম, শফিকুল ইসলাম শফি, আলম, মশিকুল, পলাশ, নেক আলম, সরভানু, রেহেনা, শাপলা, ইমরান আলীসহ একটি সংঘবদ্ধ চক্র বাড়িতে অনধিকার প্রবেশ করে ঘরের তালা ভেঙে ভেতরে অবস্থান নেয় এবং মালামাল হাতিয়ে নেয়। পরবর্তীতে আইনের সহায়তায় তারা পুনরায় ঘরে উঠে পূর্বের ন্যায় বসবাস শুরু করেন।

তিনি আরও জানান, গত ২৭-০৩-২০২৬ তারিখে পূর্বের ঘটনার জের ধরে মিনারা বেগম, রেহেনা বেগম, সরবানু ও শফিকুল ইসলাম আবারও বাড়িতে প্রবেশ করে অবৈধভাবে দখলের চেষ্টা চালায়। এসময় তারা ও পরিবারের সদস্যরা এবং প্রতিবেশীরা তাদের প্রতিরোধ করেন।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন মরহুম শামসুল হকের স্ত্রী, দুই মেয়ে ও শরিফুল ইসলাম। তারা নিরাপত্তাহীনতায় ভুগছেন বলেও দাবি করেন।

স্থানীয় সমাজপতি বাবুল ইসলাম ও শিক্ষক শাহ আলম খোকনসহ কয়েকজন জানান, ওয়ারিশসূত্রে শামসুল হক এই জমি ভোগদখল করেছেন এবং বর্তমানে তার পরিবারের সদস্যরা ভোগ করছেন। হঠাৎ করে বিক্রেতা জহির উদ্দীনের কিছু ওয়ারিশ অযৌক্তিক দাবি তুলছেন। এ নিয়ে আদালতে মামলা চলমান রয়েছে। তবে জমি কেনার বিষয়ে কোনো অনিয়ম নেই বলে তারা দাবি করেন।

এ বিষয়ে প্রতিপক্ষের বক্তব্য নেওয়ার চেষ্টা করা হলেও তাদের পাওয়া যায়নি।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

সেনবাগ ছাত্রদলে ছাত্রলীগ আতঙ্ক! গুরুত্বপূর্ণ পদে আসছেন ‘বিতর্কিত’ মুখ?

error: Content is protected !!

বাঘায় বিক্রেতার ওয়ারিশের বিরুদ্ধে বিক্রি করা জমি দখলের চেষ্টায় বাড়ি-ঘরে হামলা-মামলা

আপডেট টাইম : ০৬:১৯ অপরাহ্ন, শনিবার, ১১ এপ্রিল ২০২৬
আব্দুল হামিদ মিঞা, বাঘা (রাজশাহী) প্রতিনিধি :