বাদশাহ মিয়া:
গোপালগঞ্জের মুকসুদপুরে সংবাদ সম্মেলনের মাধ্যমে মোঃ দেলোয়ার মৃধা দুলু আনুষ্ঠানিকভাবে আওয়ামী লীগ থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন।
শনিবার (১১ এপ্রিল) সকালে মুকসুদপুর রিপোর্টার্স ইউনিটির কার্যালয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সংবাদ সম্মেলনে মুকসুদপুর পৌরসভার কমলাপুর গ্রামের মোঃ দেলোয়ার মৃধা দুলু এ পদত্যাগের ঘোষণা দেন।
এ সময় লিখিত বক্তব্যে তিনি বলেন, “আমি আওয়ামী লীগের কোনো কার্যক্রমের সাথে জড়িত ছিলাম না। যদি থেকে থাকে তবে আমার ব্যক্তিগত, পারিবারিক, শারীরিক ও মানসিক সমস্যার কারণে আওয়ামী লীগের সকল পদ-পদবি থেকে পদত্যাগ করলাম। আজ থেকে আওয়ামী লীগের সাথে আমার কোনো সম্পর্ক নাই এবং ভবিষ্যতেও থাকবে না।”

দেড় লাখ টাকার গাছ ৫০ হাজারে নিলাম 
বাদশাহ মিয়া, মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি 





















