ঢাকা , শুক্রবার, ০৮ মে ২০২৬, ২৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo দেড় লাখ টাকার গাছ ৫০ হাজারে নিলাম Logo ফরিদপুরে ট্রিপল মার্ডারঃ ১০ ঘণ্টায় গ্রেফতার প্রধান আসামি, উদ্ধার কোদাল Logo ফরিদপুরে ‘শ্মশান বন্ধু’ কানু সেন অনেকটাই সুস্থ Logo বাঘায় সুষ্ঠ সুন্দর পরিবেশে প্রাথমিকের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিতঃ উপস্থিতির হারে বালিকা এগিয়ে Logo নরসিংদীর শিবপুরে ২৬ মামলার আসামিসহ দুই ডাকাত গ্রেপ্তার Logo খ্রিস্টান সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় উৎসব ইস্টার সানডে পালিত হবে আগামীকাল Logo কুষ্টিয়া সীমান্তে বিপুল পরিমাণ ভারতীয় মাদক উদ্ধার Logo সকল রাজনৈক দল, ধর্ম, বর্ণ ও শ্রেণী পেশার মানুষের সেবা করতে বিএনপি সরকার ওয়াদাবদ্ধ Logo সেনবাগে কাওমী ও হাফেজিয়া মাদ্রাসায় ঈদ উপহার বিতরণ করলেন লায়ন শাহাদাত হোসেন Logo সিংড়ায় পুলিশের ওপর হামলার ঘটনায় মামলা, গ্রেপ্তার ১০
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৬-এ দেশসেরা হয়ে ফিরলেন জাকিয়া ফারহানা জেবা

মানিক কুমার দাস:

জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৬-এ বিভিন্ন প্রতিযোগিতায় কৃতিত্বপূর্ণ সাফল্য অর্জন করে দেশসেরা হওয়ার গৌরব অর্জন করেছেন আবৃত্তিকার, বিতার্কিক ও বাচিক শিল্পী জাকিয়া ফারহানা জেবা। তিনি সরকারি রাজেন্দ্র কলেজ দ্বাদশ শ্রেণীর বিজ্ঞান বিভাগের ছাত্রী।

বিজয়ী হয়ে তিনি আবারও তার সংগঠন “নাট্যকুঞ্জ”-এ নতুন দায়িত্ব নিয়ে ফিরেছেন।

জানা যায়, জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৬-এর উপজেলা পর্যায়ে এককভাবে তিনটি বিভাগে শীর্ষ স্থান অর্জন করেন তিনি। এর মধ্যে নির্ধারিত বক্তৃতা, কবিতা আবৃত্তি ও উপস্থিত বক্তৃতা—এই তিনটি বিভাগেই প্রথম স্থান লাভ করেন জাকিয়া ফারহানা জেবা। তার এই ধারাবাহিক সাফল্য শুধু উপজেলা বা জেলা পর্যায়েই সীমাবদ্ধ থাকেনি; বিভাগীয় পর্যায় অতিক্রম করে জাতীয় পর্যায়েও তিনি কৃতিত্বের স্বাক্ষর রাখেন।

জাতীয় পর্যায়ে নির্ধারিত বক্তৃতা প্রতিযোগিতায় দেশের কয়েক হাজার প্রতিযোগীকে পেছনে ফেলে তৃতীয় স্থান অর্জন করে দেশসেরাদের তালিকায় নিজের অবস্থান নিশ্চিত করেন তিনি।

এদিকে, তার এই সাফল্যের ধারাবাহিকতায় গতকাল (১০ এপ্রিল, শুক্রবার) তিনি তার সংগঠন “নাট্যকুঞ্জ”-এর শিক্ষা ও প্রশিক্ষণ সম্পাদক হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন। সংশ্লিষ্টরা মনে করেন, তার এই অর্জন ও অভিজ্ঞতা ভবিষ্যতে নাট্যকুঞ্জের সদস্যদের পাশাপাশি ফরিদপুরের অন্যান্য প্রতিভাবান শিক্ষার্থীদের জন্যও অনুপ্রেরণা ও দিকনির্দেশনা হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

সেনবাগ ছাত্রদলে ছাত্রলীগ আতঙ্ক! গুরুত্বপূর্ণ পদে আসছেন ‘বিতর্কিত’ মুখ?

error: Content is protected !!

জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৬-এ দেশসেরা হয়ে ফিরলেন জাকিয়া ফারহানা জেবা

আপডেট টাইম : ০৮:২৯ পূর্বাহ্ন, শনিবার, ১১ এপ্রিল ২০২৬
মানিক কুমার দাস, ফরিদপুর জেলা প্রতিনিধি :