ঢাকা , শুক্রবার, ০৮ মে ২০২৬, ২৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo দেড় লাখ টাকার গাছ ৫০ হাজারে নিলাম Logo ফরিদপুরে ট্রিপল মার্ডারঃ ১০ ঘণ্টায় গ্রেফতার প্রধান আসামি, উদ্ধার কোদাল Logo ফরিদপুরে ‘শ্মশান বন্ধু’ কানু সেন অনেকটাই সুস্থ Logo বাঘায় সুষ্ঠ সুন্দর পরিবেশে প্রাথমিকের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিতঃ উপস্থিতির হারে বালিকা এগিয়ে Logo নরসিংদীর শিবপুরে ২৬ মামলার আসামিসহ দুই ডাকাত গ্রেপ্তার Logo খ্রিস্টান সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় উৎসব ইস্টার সানডে পালিত হবে আগামীকাল Logo কুষ্টিয়া সীমান্তে বিপুল পরিমাণ ভারতীয় মাদক উদ্ধার Logo সকল রাজনৈক দল, ধর্ম, বর্ণ ও শ্রেণী পেশার মানুষের সেবা করতে বিএনপি সরকার ওয়াদাবদ্ধ Logo সেনবাগে কাওমী ও হাফেজিয়া মাদ্রাসায় ঈদ উপহার বিতরণ করলেন লায়ন শাহাদাত হোসেন Logo সিংড়ায় পুলিশের ওপর হামলার ঘটনায় মামলা, গ্রেপ্তার ১০
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

লেবাননে ইসরায়েলি বোমা হামলায় ফরিদপুরের প্রবাসী নারী দিপালীর মৃত্যু

আসলাম বেপারী:

ফরিদপুরের চরভদ্রাসন উপজেলার চর শালেপুর গ্রামের লেবানন প্রবাসী রেমিট্যান্স যোদ্ধা দিপালী (৩৪) ইসরায়েলের ভয়াবহ বোমা হামলায় নিহত হয়েছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)

জানা গেছে, গত বুধবার (০৮ এপ্রিল) লেবাননের রাজধানী বৈরুতের কফিলের নিজ এলাকায় পরিবারের সাথে অবস্থানকালে এ হামলার ঘটনা ঘটে। আকস্মিক এ বোমা হামলায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয় বলে প্রাথমিকভাবে জানা গেছে।

নিহত দিপালী চরভদ্রাসন উপজেলার চর হরিরামপুর ইউনিয়নের চর শালেপুর গ্রামের শেখ মোফাজ্জলের মেয়ে এবং মৃত রোজিনা খাতুনের সন্তান। জীবিকার তাগিদে তিনি লেবাননে কর্মরত ছিলেন।

বাংলাদেশ দূতাবাস বৈরুত অফিসিয়াল ফেসবুক পেজের মাধ্যমে দিপালীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছে। দূতাবাস সূত্রে জানা গেছে, একই হামলায় দিপালীর কফিল এবং তার পরিবারের একাধিক সদস্যও নিহত হয়েছেন। কফিলের এক প্রতিবেশীর বরাতে এসব তথ্য পাওয়া গেছে।

বাংলাদেশ এম্বাসি বৈরুত সূত্রে জানা যায়, দিপালীর মরদেহ বর্তমানে বৈরুতের রফিক হারিরি হাসপাতালের মর্গে রাখা হয়েছে। মরদেহের অবস্থা ও পরবর্তী আনুষ্ঠানিকতা সম্পর্কে জানতে বাংলাদেশ দূতাবাসের পক্ষ থেকে যোগাযোগ অব্যাহত রয়েছে।

চর হরিরামপুর ইউনিয়নের ভারপ্রাপ্ত ইউপি চেয়ারম্যান বেলায়েত হোসেন ঘটনাটি নিশ্চিত করে বলেন, এ ঘটনা অত্যন্ত মর্মান্তিক ও বেদনাদায়ক।

মৃত দিপালীর বোন লাইজু কালবেলাকে জানান, তার বোন অবিবাহিত ছিলেন এবং মৃত্যুকালে তার বয়স ছিল ৩৪ বছর। জীবিকার তাগিদে তিনি ২০২৪ সালের এপ্রিল মাসে লেবাননে পাড়ি জমান। তাদের পরিবারে বাবা, এক ভাই ও এক বোন রয়েছেন।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

সেনবাগ ছাত্রদলে ছাত্রলীগ আতঙ্ক! গুরুত্বপূর্ণ পদে আসছেন ‘বিতর্কিত’ মুখ?

error: Content is protected !!

লেবাননে ইসরায়েলি বোমা হামলায় ফরিদপুরের প্রবাসী নারী দিপালীর মৃত্যু

আপডেট টাইম : ০৯:১৩ অপরাহ্ন, শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬
আসলাম বেপারী, নিজস্ব প্রতিনিধি, চরভদ্রাশন, ফরিদপুর :