ঢাকা , শুক্রবার, ০৮ মে ২০২৬, ২৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo দেড় লাখ টাকার গাছ ৫০ হাজারে নিলাম Logo ফরিদপুরে ট্রিপল মার্ডারঃ ১০ ঘণ্টায় গ্রেফতার প্রধান আসামি, উদ্ধার কোদাল Logo ফরিদপুরে ‘শ্মশান বন্ধু’ কানু সেন অনেকটাই সুস্থ Logo বাঘায় সুষ্ঠ সুন্দর পরিবেশে প্রাথমিকের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিতঃ উপস্থিতির হারে বালিকা এগিয়ে Logo নরসিংদীর শিবপুরে ২৬ মামলার আসামিসহ দুই ডাকাত গ্রেপ্তার Logo খ্রিস্টান সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় উৎসব ইস্টার সানডে পালিত হবে আগামীকাল Logo কুষ্টিয়া সীমান্তে বিপুল পরিমাণ ভারতীয় মাদক উদ্ধার Logo সকল রাজনৈক দল, ধর্ম, বর্ণ ও শ্রেণী পেশার মানুষের সেবা করতে বিএনপি সরকার ওয়াদাবদ্ধ Logo সেনবাগে কাওমী ও হাফেজিয়া মাদ্রাসায় ঈদ উপহার বিতরণ করলেন লায়ন শাহাদাত হোসেন Logo সিংড়ায় পুলিশের ওপর হামলার ঘটনায় মামলা, গ্রেপ্তার ১০
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

মাদারীপুরে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অপি মুন্সী:

‎মাদারীপুর সদর উপজেলায় প্রবাসীর স্ত্রী সীমা আক্তার (১৯) এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৯ এপ্রিল) সন্ধ্যায় উপজেলার বাহাদুরপুর ইউনিয়নের তিথিরপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

‎নিহত সীমা আক্তার রাজৈর উপজেলার ঈশিবপুর ইউনিয়নের শাখারপাড়া এলাকার আলিফ মোল্লার স্ত্রী। তিনি বাবার বাড়িতে অবস্থান করছিলেন।

পারিবারিক সূত্রে জানা যায়, প্রায় এক মাস আগে জীবিকার তাগিদে সীমার স্বামী আলিফ মোল্লা ইউরোপে পাড়ি জমান। এরপর থেকে বিভিন্ন পারিবারিক বিষয় নিয়ে তাদের মধ্যে মোবাইল ফোনে মনোমালিন্য চলছিল।

‎বৃহস্পতিবার সন্ধ্যা আনুমানিক ৬টার দিকে স্বামীর সঙ্গে ফোনে কথা বলার সময় তাদের মধ্যে কথাকাটাকাটি হয়। এক পর্যায়ে নিজ কক্ষে গলায় ওড়না পেঁচিয়ে তিনি আত্মহত্যার চেষ্টা করেন বলে অভিযোগ রয়েছে। এ সময় পাশের কক্ষে থাকা তার ছোট বোন সাদিয়া (১৫) বিষয়টি বুঝতে পেরে চিৎকার করলে স্থানীয়রা এসে তাকে উদ্ধার করে মাদারীপুর ২৫০ শয্যা জেলা হাসপাতালে নিয়ে যান।
‎হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

‎মাদারীপুর ২৫০ শয্যা জেলা হাসপাতালের পুলিশ ইনচার্জ এএসআই জানান, খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করেছে। এ বিষয়ে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

সেনবাগ ছাত্রদলে ছাত্রলীগ আতঙ্ক! গুরুত্বপূর্ণ পদে আসছেন ‘বিতর্কিত’ মুখ?

error: Content is protected !!

মাদারীপুরে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

আপডেট টাইম : ০৮:০৯ অপরাহ্ন, শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬
অপি মুন্সী, শিবচর (মাদারীপুর) প্রতিনিধি :