ঢাকা , শুক্রবার, ০৮ মে ২০২৬, ২৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo দেড় লাখ টাকার গাছ ৫০ হাজারে নিলাম Logo ফরিদপুরে ট্রিপল মার্ডারঃ ১০ ঘণ্টায় গ্রেফতার প্রধান আসামি, উদ্ধার কোদাল Logo ফরিদপুরে ‘শ্মশান বন্ধু’ কানু সেন অনেকটাই সুস্থ Logo বাঘায় সুষ্ঠ সুন্দর পরিবেশে প্রাথমিকের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিতঃ উপস্থিতির হারে বালিকা এগিয়ে Logo নরসিংদীর শিবপুরে ২৬ মামলার আসামিসহ দুই ডাকাত গ্রেপ্তার Logo খ্রিস্টান সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় উৎসব ইস্টার সানডে পালিত হবে আগামীকাল Logo কুষ্টিয়া সীমান্তে বিপুল পরিমাণ ভারতীয় মাদক উদ্ধার Logo সকল রাজনৈক দল, ধর্ম, বর্ণ ও শ্রেণী পেশার মানুষের সেবা করতে বিএনপি সরকার ওয়াদাবদ্ধ Logo সেনবাগে কাওমী ও হাফেজিয়া মাদ্রাসায় ঈদ উপহার বিতরণ করলেন লায়ন শাহাদাত হোসেন Logo সিংড়ায় পুলিশের ওপর হামলার ঘটনায় মামলা, গ্রেপ্তার ১০
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

শ্যামনগরের গাবুরাতে ফেইথ ইন এ্যাকশনের উদ্যোগে ২০০ জন নারী-পুরুষকে অভিযোজন কৃষি চর্চা বাড়াতে প্রশিক্ষণ

পরিতোষ কুমার বৈদ্য:

বেসরকারি উন্নয়ন সংস্থা ফেইথ ইন এ্যাকশন গাবুরা ইউনিয়নের ৯টি ওয়ার্ডের ১৫টি গ্রামে কানাডিয়ান দাতা সংস্থা ওয়ার্ল্ড রিনিউ-এর আর্থিক সহযোগিতায় জলবায়ু সহনশীল জনগোষ্ঠী তৈরি প্রকল্প ২০১৫টি পরিবার নিয়ে বাস্তবায়ন করছে।

এরই ধারাবাহিকতায় ৭-৯ এপ্রিল ২০২৬ তারিখে গাবুরা ইউনিয়নের ১৭৩ নং সোরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ২৫ জন অংশগ্রহণকারী নারী ও পুরুষকে নিয়ে ৩ দিনব্যাপী লবণ সহনশীল কৃষি ফসল ও সবজি চাষ বিষয়ক প্রশিক্ষণের সমাপ্তি হয়। উক্ত প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠান ৯ এপ্রিল ২০২৬ তারিখ বিকাল ৪টায় একই বিদ্যালয়ে আয়োজন করা হয়। প্রশিক্ষণের মাধ্যমে ২০০ জন নারী ও পুরুষকে ৮টি ব্যাচে গাবুরা ইউনিয়নের ৪টি মৌজায় এই প্রশিক্ষণ প্রদান করা হয়।

উক্ত সমাপনী প্রশিক্ষণে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাবুরা ইউনিয়নের ইউপি চেয়ারম্যান জি.এম মাছুদুল আলম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৯নং ওয়ার্ডের ইউপি সদস্য মো. মনজুর হোসেন, শিক্ষক মিলন হোসেন, উক্ত প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. ওমর ফারুক। প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন শ্যামনগর উপজেলা কৃষি অফিসের উপসহকারী কৃষি কর্মকর্তা আফতাবুজ্জামান, প্রকল্পের প্রজেক্ট অফিসার পরিতোষ কুমার বৈদ্য, মিল অফিসার প্রিন্স মার্ক বিশ্বাস এবং কমিউনিটি ফ্যাসিলিটেটর হৈমী মণ্ডল প্রমুখ।

প্রধান শিক্ষক বলেন, “গাবুরা ইউনিয়নে ফেইথ ইন এ্যাকশন কৃষি বিষয়ে যে প্রশিক্ষণ দিচ্ছে, এটি আমাদের কাজে লাগাতে হবে। প্রশিক্ষণ পেয়ে কৃষিতে অভিযোজন কৌশলগুলো চর্চা করে গাবুরাতে সবজি উৎপাদন বৃদ্ধি করতে হবে।”

ইউপি সদস্য বলেন, “ফেইথ ইন এ্যাকশন এই প্রশিক্ষণে সঠিক কৃষক বাছাই করেছে। এজন্য ফেইথ ইন এ্যাকশনকে ধন্যবাদ জানাচ্ছি। আপনারা এই প্রশিক্ষণ গ্রহণ করে বাড়িতে কৃষি চর্চা বৃদ্ধি করবেন বলে আমি প্রত্যাশা করি।”

উপসহকারী কৃষি কর্মকর্তা বলেন, “আমি ৮ বছর ধরে এখানে কাজ করছি, কিন্তু এমন প্রশিক্ষণ অন্য কোনো সংস্থা করায়নি। ফেইথ ইন এ্যাকশন এমন প্রশিক্ষণ আয়োজন করার জন্য কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাচ্ছি।”

প্রধান অতিথি বলেন, “ফেইথ ইন এ্যাকশন সঠিক মানুষ বাছাই করেছে। তারা কৃষি বিষয়ে যে ৩ দিনের প্রশিক্ষণ আয়োজন করেছে, তাতে গাবুরাতে কৃষিতে আরও সম্প্রসারণ ঘটবে। এই প্রশিক্ষণ গ্রহণ করে বাড়িতে কৃষি অভিযোজন চর্চা বাড়াতে সকলের কাছে অনুরোধ করছি।”

উল্লেখ্য, প্রশিক্ষণপ্রাপ্ত ২০০ জন নারী-পুরুষকে অভিযোজন কৃষি চর্চা বাড়াতে বীজ, জৈব সার ও অন্যান্য উপকরণ সহায়তা প্রদান করা হবে।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

সেনবাগ ছাত্রদলে ছাত্রলীগ আতঙ্ক! গুরুত্বপূর্ণ পদে আসছেন ‘বিতর্কিত’ মুখ?

error: Content is protected !!

শ্যামনগরের গাবুরাতে ফেইথ ইন এ্যাকশনের উদ্যোগে ২০০ জন নারী-পুরুষকে অভিযোজন কৃষি চর্চা বাড়াতে প্রশিক্ষণ

আপডেট টাইম : ০৭:৪৯ অপরাহ্ন, শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬
পরিতোষ কুমার বৈদ্য, শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধি :