ঢাকা , শুক্রবার, ০৮ মে ২০২৬, ২৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo দেড় লাখ টাকার গাছ ৫০ হাজারে নিলাম Logo ফরিদপুরে ট্রিপল মার্ডারঃ ১০ ঘণ্টায় গ্রেফতার প্রধান আসামি, উদ্ধার কোদাল Logo ফরিদপুরে ‘শ্মশান বন্ধু’ কানু সেন অনেকটাই সুস্থ Logo বাঘায় সুষ্ঠ সুন্দর পরিবেশে প্রাথমিকের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিতঃ উপস্থিতির হারে বালিকা এগিয়ে Logo নরসিংদীর শিবপুরে ২৬ মামলার আসামিসহ দুই ডাকাত গ্রেপ্তার Logo খ্রিস্টান সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় উৎসব ইস্টার সানডে পালিত হবে আগামীকাল Logo কুষ্টিয়া সীমান্তে বিপুল পরিমাণ ভারতীয় মাদক উদ্ধার Logo সকল রাজনৈক দল, ধর্ম, বর্ণ ও শ্রেণী পেশার মানুষের সেবা করতে বিএনপি সরকার ওয়াদাবদ্ধ Logo সেনবাগে কাওমী ও হাফেজিয়া মাদ্রাসায় ঈদ উপহার বিতরণ করলেন লায়ন শাহাদাত হোসেন Logo সিংড়ায় পুলিশের ওপর হামলার ঘটনায় মামলা, গ্রেপ্তার ১০
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

ফরিদপুরে ২৪ ঘণ্টায় নতুন হাম সন্দেহভাজন ১৫ জন, মোট আক্রান্ত ২০০ — মৃত্যু ৩

ফরিদপুর জেলা প্রতিনিধি:

ফরিদপুর জেলায় হামের সর্বশেষ তথ্য আপডেট করেছে সিভিল সার্জন কার্যালয়। আজ সকালে ইমেইলের মাধ্যমে প্রতিষ্ঠানটি জানায়, গত ২৪ ঘণ্টায় (সকাল ৮টা থেকে সকাল ৮টা পর্যন্ত) নতুন করে ১৫ জনের মধ্যে হাম সন্দেহভাজন উপসর্গ শনাক্ত হয়েছে। চলতি বছরের ১ জানুয়ারি ২০২৬ থেকে ১০ এপ্রিল ২০২৬ পর্যন্ত জেলায় মোট হাম আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২০০ জনে। এ সময়ে হাম-সম্পর্কিত মোট মৃত্যুর সংখ্যা ৩ জন বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

উপজেলাভিত্তিক তথ্যানুযায়ী, ভাঙ্গা উপজেলায় ২ জন এবং সালথা উপজেলায় ১ জন নতুন সন্দেহভাজন রোগী শনাক্ত হয়েছেন। এছাড়া, বোয়ালমারীতে ১০ জন, আলফাডাঙ্গায় ৬ জন, চরভদ্রাসনে ২ জন, নগরকান্দায় ২ জন, মধুখালীতে ৩ জন, সদরপুরে ৩ জন এবং ফরিদপুর সদরে ৫ জন হাম আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন।

অন্যদিকে, ফরিদপুর জেনারেল হাসপাতাল ও ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে সর্বোচ্চ রোগী শনাক্ত হয়েছে। ফরিদপুর জেনারেল হাসপাতালে ৪৭ জন এবং ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ১০৩ জন রোগী শনাক্ত হয়েছে। এর মধ্যে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ২ জন এবং রাজবাড়ী ও মাদারীপুর থেকে আসা আরও ১ জনসহ মোট ৩ জনের মৃত্যু হয়েছে বলে জানা গেছে।

হাসপাতাল সূত্রে জানা যায়, গত ২৪ ঘণ্টায় ফরিদপুর জেনারেল হাসপাতালে নতুন ভর্তি হয়েছে ৩ জন এবং পুরাতন ভর্তি রোগী ছিল ১২ জন। বর্তমানে মোট ভর্তি রয়েছে ১৫ জন। এ সময়ে ৬ জন রোগী ছাড়পত্র পেয়েছেন, আর মোট ছাড়পত্রপ্রাপ্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৩২ জনে।

অপরদিকে, ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নতুন ভর্তি হয়েছে ৯ জন এবং পূর্বে ভর্তি ছিল ৭ জন। বর্তমানে মোট ভর্তি রয়েছে ১৬ জন রোগী। গত ২৪ ঘণ্টায় ৫ জন ছাড়পত্র পেয়েছেন এবং এ পর্যন্ত মোট ৮১ জন রোগী হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।

স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, হাম প্রতিরোধে টিকাদান কর্মসূচি জোরদার করার পাশাপাশি জনসাধারণকে সচেতন থাকার আহ্বান জানানো হয়েছে। অভিভাবকদের শিশুদের নির্ধারিত টিকা নিশ্চিত করার জন্য বিশেষভাবে অনুরোধ করা হয়েছে।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

সেনবাগ ছাত্রদলে ছাত্রলীগ আতঙ্ক! গুরুত্বপূর্ণ পদে আসছেন ‘বিতর্কিত’ মুখ?

error: Content is protected !!

ফরিদপুরে ২৪ ঘণ্টায় নতুন হাম সন্দেহভাজন ১৫ জন, মোট আক্রান্ত ২০০ — মৃত্যু ৩

আপডেট টাইম : ১১:০৯ পূর্বাহ্ন, শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬
মানিক কুমার দাস, ফরিদপুর জেলা প্রতিনিধি :