ঢাকা , শুক্রবার, ০৮ মে ২০২৬, ২৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo দেড় লাখ টাকার গাছ ৫০ হাজারে নিলাম Logo ফরিদপুরে ট্রিপল মার্ডারঃ ১০ ঘণ্টায় গ্রেফতার প্রধান আসামি, উদ্ধার কোদাল Logo ফরিদপুরে ‘শ্মশান বন্ধু’ কানু সেন অনেকটাই সুস্থ Logo বাঘায় সুষ্ঠ সুন্দর পরিবেশে প্রাথমিকের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিতঃ উপস্থিতির হারে বালিকা এগিয়ে Logo নরসিংদীর শিবপুরে ২৬ মামলার আসামিসহ দুই ডাকাত গ্রেপ্তার Logo খ্রিস্টান সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় উৎসব ইস্টার সানডে পালিত হবে আগামীকাল Logo কুষ্টিয়া সীমান্তে বিপুল পরিমাণ ভারতীয় মাদক উদ্ধার Logo সকল রাজনৈক দল, ধর্ম, বর্ণ ও শ্রেণী পেশার মানুষের সেবা করতে বিএনপি সরকার ওয়াদাবদ্ধ Logo সেনবাগে কাওমী ও হাফেজিয়া মাদ্রাসায় ঈদ উপহার বিতরণ করলেন লায়ন শাহাদাত হোসেন Logo সিংড়ায় পুলিশের ওপর হামলার ঘটনায় মামলা, গ্রেপ্তার ১০
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

অবৈধ পন্থায় তেল বিক্রয়ের সময় তেলের গাড়ি সহ আটক ১

মামুনুর রশিদ মিলনঃ

মাগুরা জেলার মহম্মদপুর উপজেলার চর জাঙ্গালিয়া এলাকা থেকে অবৈধ পন্থায় অতিরিক্ত মুনাফায় তেল বিক্রয়ের সময় ৫৬০০ লিটার জ্বালানি তেল জব্দ করেছে উপজেলা প্রশাসন। এ সময় গাড়ির ড্রাইভার সোহরাব (৪৩) কে আটক করে মহম্মদপুর থানা পুলিশ। বুধবার ০৮/০৪/২৬ দিবাগত রাতে এ তেল জব্দ ও আটকের ঘটনা ঘটে।

এ ঘটনায় পুলিশের এস আই রেজাউল কবির বাদি হয়ে ৪ জনকে আসামী করে আজ ০৯/০৪২৬ বৃহস্পতিবার সকালে একটি মামলা দায়ের করেন বলে পুলিশ সূত্রে জানা যায়। দায়েরকৃত মামলা নাম্বার ১০।এ মামলার আসামী ড্রাইভার ছুরাফ, বাবুল ট্রেডার্স এর স্বত্বাধিকারী বাবুল মোল্লা, ছেলে আরমান মোল্লা ও ভাটার মালিক জাকির। আসামি ড্রাইভার ছুরাফকে ঘটনাস্থল থেকে গ্রেপ্তার করা হয়েছে ।

জানা যায়, অতিরিক্ত মুনাফার বিনিময়ে নদীভাটার বেশ কিছু বেরেল এ তেলের গাড়ি থেকে তেল আনলোড করা হচ্ছে, এমন গোপন সংবাদের ভিক্তিতে অভিযান চালিয়ে তেল নামানোর সময় তেলবাহী একটি গাড়ি আটক করে প্রশাসন।

উপজেলা নির্বাহী অফিসার শাহানুর জামান ঘটনাস্থলে পৌছে ৫৬০০ লিটার জালানী তেল জব্দ এবং গাড়ির ড্রাইভারকে আটকের নির্দেশ সহ ঘটনার সাথে জড়িতদের বিরুদ্ধে পুলিশকে আইনগত ব্যবস্থা গ্রহনের নির্দেশ দেন। পরে পুলিশ ঢাকা মেট্রো ঢ-৪৪-০২৬৮ নেমপ্লেট ব্যবহৃত (মেসার্স ফারুক ব্রাদার্স নামের একটি তেলের গাড়ি) তেলসহ জব্দ করেন। পুলিশ জানায় গাড়িটির মালিক মহম্মদপুর বাজারের ব্যাবসায়ী বাবুল ট্রেডার্সের মালিক মো: বাবুল মোল্লা ।

মহম্মদপুর থানা অফিসার ইনচার্জ (ওসি) বলেন, তেল জব্দের ঘটনায় একজনকে আটক করা হয়েছে; এছাড়া পুলিশ বাদী হয়ে ৪ জনকে আসামী করে একটি মামলা দ্বায়ের করেছে। তিনি আরো বলেন এ সকল অসৎ ব্যবসায়ীদের বিরুদ্ধে প্রশাসনের অভিযান চলমান থাকবে।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

সেনবাগ ছাত্রদলে ছাত্রলীগ আতঙ্ক! গুরুত্বপূর্ণ পদে আসছেন ‘বিতর্কিত’ মুখ?

error: Content is protected !!

অবৈধ পন্থায় তেল বিক্রয়ের সময় তেলের গাড়ি সহ আটক ১

আপডেট টাইম : ০৮:৫১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ এপ্রিল ২০২৬
মামুনুর রশিদ মিলন, মহম্মদপুর (মাগুরা) প্রতিনিধি :