ঢাকা , শুক্রবার, ০৮ মে ২০২৬, ২৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo দেড় লাখ টাকার গাছ ৫০ হাজারে নিলাম Logo ফরিদপুরে ট্রিপল মার্ডারঃ ১০ ঘণ্টায় গ্রেফতার প্রধান আসামি, উদ্ধার কোদাল Logo ফরিদপুরে ‘শ্মশান বন্ধু’ কানু সেন অনেকটাই সুস্থ Logo বাঘায় সুষ্ঠ সুন্দর পরিবেশে প্রাথমিকের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিতঃ উপস্থিতির হারে বালিকা এগিয়ে Logo নরসিংদীর শিবপুরে ২৬ মামলার আসামিসহ দুই ডাকাত গ্রেপ্তার Logo খ্রিস্টান সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় উৎসব ইস্টার সানডে পালিত হবে আগামীকাল Logo কুষ্টিয়া সীমান্তে বিপুল পরিমাণ ভারতীয় মাদক উদ্ধার Logo সকল রাজনৈক দল, ধর্ম, বর্ণ ও শ্রেণী পেশার মানুষের সেবা করতে বিএনপি সরকার ওয়াদাবদ্ধ Logo সেনবাগে কাওমী ও হাফেজিয়া মাদ্রাসায় ঈদ উপহার বিতরণ করলেন লায়ন শাহাদাত হোসেন Logo সিংড়ায় পুলিশের ওপর হামলার ঘটনায় মামলা, গ্রেপ্তার ১০
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

ভেড়ামারায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ

ইসমাইল হোসেন বাবু:

কুষ্টিয়ার ভেড়ামারায় ‘কৃষিই সমৃদ্ধি’ স্লোগানকে সামনে রেখে ২০২৫-২৬ অর্থবছরের খরিপ মৌসুমে পাট, রোপা আউশ, মুগ ও তিল আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হয়েছে।

৮ এপ্রিল ২০২৬ বুধবার ভেড়ামারা উপজেলা কৃষি অফিস চত্বরে উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে এই বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে ভেড়ামারা উপজেলা নির্বাহী অফিসার রফিকুল ইসলাম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কৃষকদের হাতে প্রণোদনার এই বীজ ও সার তুলে দেন। উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মাহমুদা সুলতানার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সদস্য সচিব শাহজাহান আলী, যুগ্ম আহ্বায়ক জানবার আলী, উপজেলা জামায়াতের আমির জালাল আহমেদ এবং সহ-সম্পাদক তারিক ইসলাম। এছাড়াও উপস্থিত ছিলেন ভেড়ামারা প্রেসক্লাবের সভাপতি ডা. আমিরুল ইসলাম মান্নানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও উপজেলার সুফলভোগী কৃষকরা।

উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, এ বছর মোট ২০৫০ জন কৃষকের মাঝে এই প্রণোদনা বিতরণ করা হচ্ছে। এর মধ্যে ৫০০ জন কৃষককে ১ কেজি করে পাটের বীজ, ১৪২০ জন কৃষককে ৫ কেজি করে রোপা আউশ বীজ, ৩০ জনকে ৫ কেজি করে মুগ ডাল বীজ এবং ৫০ জন কৃষককে ১ কেজি করে তিলের বীজ দেওয়া হয়েছে। বীজের পাশাপাশি আউশ ও অন্যান্য ফসলের জন্য পরিমাণমতো ডিএপি (DAP) ও এমওপি (MOP) সারও বিতরণ করা হয়।

প্রধান অতিথির বক্তব্যে রফিকুল ইসলাম বলেন, “বর্তমান সরকার ও স্থানীয় প্রশাসন কৃষিবান্ধব নীতি বাস্তবায়নে কাজ করছে। কৃষকদের সঠিক সময়ে বীজ ও সার সরবরাহ করার মাধ্যমে উৎপাদন বৃদ্ধি পাওয়ায় দেশ আজ খাদ্যে স্বয়ংসম্পূর্ণ। এই প্রণোদনা উপজেলার প্রান্তিক চাষীদের আবাদি জমির পরিমাণ বাড়াতে উৎসাহিত করবে।”

সভাপতির বক্তব্যে কৃষিবিদ ভেড়ামারা কৃষি কর্মকর্তা মাহমুদা সুলতানা বলেন, “খরিপ মৌসুমে ফসলের উৎপাদন বাড়াতে এই প্রণোদনা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। কৃষি কর্মকর্তাদের পরামর্শ অনুযায়ী আধুনিক পদ্ধতিতে আবাদ করে কৃষকরা লাভবান হবেন বলে তিনি আশা প্রকাশ করেন।”

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

সেনবাগ ছাত্রদলে ছাত্রলীগ আতঙ্ক! গুরুত্বপূর্ণ পদে আসছেন ‘বিতর্কিত’ মুখ?

error: Content is protected !!

ভেড়ামারায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ

আপডেট টাইম : ১২:০৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ এপ্রিল ২০২৬
ইসমাইল হোসেন বাবু, সিনিয়র স্টাফ রিপোর্টার :