ঢাকা , শুক্রবার, ০৮ মে ২০২৬, ২৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo দেড় লাখ টাকার গাছ ৫০ হাজারে নিলাম Logo ফরিদপুরে ট্রিপল মার্ডারঃ ১০ ঘণ্টায় গ্রেফতার প্রধান আসামি, উদ্ধার কোদাল Logo ফরিদপুরে ‘শ্মশান বন্ধু’ কানু সেন অনেকটাই সুস্থ Logo বাঘায় সুষ্ঠ সুন্দর পরিবেশে প্রাথমিকের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিতঃ উপস্থিতির হারে বালিকা এগিয়ে Logo নরসিংদীর শিবপুরে ২৬ মামলার আসামিসহ দুই ডাকাত গ্রেপ্তার Logo খ্রিস্টান সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় উৎসব ইস্টার সানডে পালিত হবে আগামীকাল Logo কুষ্টিয়া সীমান্তে বিপুল পরিমাণ ভারতীয় মাদক উদ্ধার Logo সকল রাজনৈক দল, ধর্ম, বর্ণ ও শ্রেণী পেশার মানুষের সেবা করতে বিএনপি সরকার ওয়াদাবদ্ধ Logo সেনবাগে কাওমী ও হাফেজিয়া মাদ্রাসায় ঈদ উপহার বিতরণ করলেন লায়ন শাহাদাত হোসেন Logo সিংড়ায় পুলিশের ওপর হামলার ঘটনায় মামলা, গ্রেপ্তার ১০
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

ফরিদপুরে যৌতুকের জন্য স্ত্রীকে হত্যা, স্বামীকে যাবজ্জীবন কারাদণ্ড

মানিক কুমার দাস:

ফরিদপুরের মধুখালিতে এক লাখ টাকা যৌতুকের দাবিতে স্ত্রীকে শ্বাসরোধে হত্যা করার দায়ে স্বামী মো. নাছের ঠাকুর (৪০)-কে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালত আজ (বৃহস্পতিবার) যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন। সঙ্গে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জরিমানার টাকা অনাদায়ে তাকে আরও এক বছর বিনাশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে।

ফরিদপুর জেলা ও দায়রা জজ শামীমা পারভীন রায় ঘোষণা করেন। রায় প্রদানের সময় আসামি আদালতে হাজির ছিলেন। পরে পুলিশ তাকে জেলা কারাগারে নিয়ে যায়। নিহত স্বপ্না বেগমের (২৫)-এর বাবার বাড়ি একই উপজেলার দাড়িরপাড় গ্রামে।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, ২০১২ সালে মো. নাছের ঠাকুর ও স্বপ্না বেগম পারিবারিকভাবে বিয়ে করেন। বিয়ের পর থেকেই নাছের যৌতুকের দাবিতে স্ত্রীকে মারধর করতেন। ২০১৬ সালে এক লাখ টাকা যৌতুক না পাওয়ায় ২১ মার্চ তিনি স্বপ্নাকে মারধর করেন এবং সন্ধ্যায় নিজের বসতঘরে ওড়না দিয়ে পেঁচিয়ে হত্যা করেন।

স্বপ্নার বড় ভাই মো. আলী শেখ (৩৯) মধুখালি থানায় নাছের ঠাকুরসহ আরও চার ভাইকে সহযোগী আসামি করে মামলা দায়ের করেন। তদন্তের দায়িত্বে ছিলেন মধুখালি থানার উপ-পরিদর্শক আব্দুর রব। হত্যাকাণ্ডের এক মাস পর ২০১৬ সালের ২১ এপ্রিল আদালতে অভিযোগপত্র জমা দেন।

আদালতের পিপি গোলাম রব্বানী বলেন, “ন্যায়বিচার পেয়েছি। কিছুটা দেরি হলেও প্রমাণ হলো, দোষ করার পর পার পাবে না। এতে আইনের শাসন প্রতিষ্ঠা হলো।”

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

সেনবাগ ছাত্রদলে ছাত্রলীগ আতঙ্ক! গুরুত্বপূর্ণ পদে আসছেন ‘বিতর্কিত’ মুখ?

error: Content is protected !!

ফরিদপুরে যৌতুকের জন্য স্ত্রীকে হত্যা, স্বামীকে যাবজ্জীবন কারাদণ্ড

আপডেট টাইম : ০২:২৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ এপ্রিল ২০২৬
মানিক কুমার দাস, ফরিদপুর জেলা প্রতিনিধি :