ঢাকা , শুক্রবার, ০৮ মে ২০২৬, ২৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo দেড় লাখ টাকার গাছ ৫০ হাজারে নিলাম Logo ফরিদপুরে ট্রিপল মার্ডারঃ ১০ ঘণ্টায় গ্রেফতার প্রধান আসামি, উদ্ধার কোদাল Logo ফরিদপুরে ‘শ্মশান বন্ধু’ কানু সেন অনেকটাই সুস্থ Logo বাঘায় সুষ্ঠ সুন্দর পরিবেশে প্রাথমিকের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিতঃ উপস্থিতির হারে বালিকা এগিয়ে Logo নরসিংদীর শিবপুরে ২৬ মামলার আসামিসহ দুই ডাকাত গ্রেপ্তার Logo খ্রিস্টান সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় উৎসব ইস্টার সানডে পালিত হবে আগামীকাল Logo কুষ্টিয়া সীমান্তে বিপুল পরিমাণ ভারতীয় মাদক উদ্ধার Logo সকল রাজনৈক দল, ধর্ম, বর্ণ ও শ্রেণী পেশার মানুষের সেবা করতে বিএনপি সরকার ওয়াদাবদ্ধ Logo সেনবাগে কাওমী ও হাফেজিয়া মাদ্রাসায় ঈদ উপহার বিতরণ করলেন লায়ন শাহাদাত হোসেন Logo সিংড়ায় পুলিশের ওপর হামলার ঘটনায় মামলা, গ্রেপ্তার ১০
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

ফরিদপুরে অবৈধ গ্যাস সিলিন্ডার রিফিলিং: গোডাউন সিলগালা, জরিমানা আদায়

মোঃ নুরুল ইসলাম:

ফরিদপুরে অবৈধভাবে গ্যাস সিলিন্ডার রিফিল ও মজুদের অভিযোগে একটি গোডাউন সিলগালা করেছে জেলা প্রশাসন। শহরের নদী গবেষণা কেন্দ্র সংলগ্ন মেইন রাস্তার বিপরীতে অবস্থিত ওই গোডাউনে দীর্ঘদিন ধরে অবৈধভাবে রিফিলকৃত গ্যাস সিলিন্ডার মজুদ ও বিক্রি করা হচ্ছিল বলে অভিযোগ উঠেছে।

জানা যায়, মীর কাউসার আলী নামে এক ব্যক্তি গোডাউনটি পরিচালনা করে আসছিলেন। তিনি বেক্সিমকো কোম্পানির ডিলারশিপ বাতিল হওয়ার পরও অবৈধভাবে গ্যাস সিলিন্ডার রিফিল করে একই কোম্পানির নামে বাজারে সরবরাহ করছিলেন। এ বিষয়ে তার কাছে হালনাগাদ বিস্ফোরক দ্রব্যের লাইসেন্স কিংবা ফায়ার সার্ভিসের অনুমোদনপত্র চাওয়া হলে তিনি তা প্রদর্শন করতে পারেননি।

অভিযানের সময় জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট দেব কুমার পাল ঘটনাস্থলে উপস্থিত হয়ে গোডাউনটি সিলগালা করেন। একই সঙ্গে তাকে তিন মাসের কারাদণ্ড এবং ১০ হাজার টাকা জরিমানা করা হয়। পরে জরিমানার অর্থ তাৎক্ষণিকভাবে পরিশোধ করায় কারাদণ্ড কার্যকর করা হয়নি।

জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, গোডাউনটি পুনরায় চালু করতে হলে প্রয়োজনীয় সকল বৈধ কাগজপত্র নিয়ে সংশ্লিষ্ট দপ্তরে যোগাযোগ করতে বলা হয়েছে।

এ ঘটনায় এলাকায় সচেতন মহলে স্বস্তি ফিরেছে এবং অবৈধ গ্যাস ব্যবসার বিরুদ্ধে প্রশাসনের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে আশা প্রকাশ করা হয়েছে।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

সেনবাগ ছাত্রদলে ছাত্রলীগ আতঙ্ক! গুরুত্বপূর্ণ পদে আসছেন ‘বিতর্কিত’ মুখ?

error: Content is protected !!

ফরিদপুরে অবৈধ গ্যাস সিলিন্ডার রিফিলিং: গোডাউন সিলগালা, জরিমানা আদায়

আপডেট টাইম : ০৬:১৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ এপ্রিল ২০২৬
মোঃ নুরুল ইসলাম, স্টাফ রিপোর্টার :