মোঃ আরিফুল হাসানঃ
ফরিদপুরের মধুখালী উপজেলায় মাদকবিরোধী কার্যক্রম জোরদারের দাবিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রওশনা জাহানের কাছে স্মারকলিপি প্রদান করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, মধুখালী উপজেলা শাখা।
বুধবার (৮ এপ্রিল ২০২৬) সংগঠনটির পক্ষ থেকে এই স্মারকলিপি প্রদান করা হয়। এতে সভাপতির দায়িত্বে থাকা সাইফুদ্দিন স্বাক্ষর করেন।
স্মারকলিপিতে উল্লেখ করা হয়, মধুখালী উপজেলায় দিন দিন মাদকের বিস্তার ভয়াবহ আকার ধারণ করছে, যা স্থানীয় যুব সমাজকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে। মাদকাসক্তির কারণে এলাকায় সামাজিক অপরাধ বৃদ্ধি পাচ্ছে এবং নৈতিক অবক্ষয়ও বাড়ছে।
এ পরিস্থিতিতে সংগঠনটি পাঁচ দফা দাবি উপস্থাপন করে। দাবিগুলোর মধ্যে রয়েছে— মাদক বিক্রেতা ও সরবরাহকারীদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ, শিক্ষা প্রতিষ্ঠানে নিয়মিত মাদকবিরোধী সচেতনতা কর্মসূচি পরিচালনা, মাদকাসক্তদের পুনর্বাসনের উদ্যোগ গ্রহণ, প্রশাসন ও আইন-শৃঙ্খলা বাহিনীর তৎপরতা বৃদ্ধি এবং গণমাধ্যম ও সামাজিক সংগঠনগুলোর সম্পৃক্ততার মাধ্যমে জনসচেতনতা বাড়ানো।
স্মারকলিপিতে দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণের জন্য উপজেলা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করা হয়।

দেড় লাখ টাকার গাছ ৫০ হাজারে নিলাম 
মোঃ আরিফুল হাসান, মধুখালী (ফরিদপুর) প্রতিনিধি 





















