ঢাকা , শুক্রবার, ০৮ মে ২০২৬, ২৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo দেড় লাখ টাকার গাছ ৫০ হাজারে নিলাম Logo ফরিদপুরে ট্রিপল মার্ডারঃ ১০ ঘণ্টায় গ্রেফতার প্রধান আসামি, উদ্ধার কোদাল Logo ফরিদপুরে ‘শ্মশান বন্ধু’ কানু সেন অনেকটাই সুস্থ Logo বাঘায় সুষ্ঠ সুন্দর পরিবেশে প্রাথমিকের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিতঃ উপস্থিতির হারে বালিকা এগিয়ে Logo নরসিংদীর শিবপুরে ২৬ মামলার আসামিসহ দুই ডাকাত গ্রেপ্তার Logo খ্রিস্টান সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় উৎসব ইস্টার সানডে পালিত হবে আগামীকাল Logo কুষ্টিয়া সীমান্তে বিপুল পরিমাণ ভারতীয় মাদক উদ্ধার Logo সকল রাজনৈক দল, ধর্ম, বর্ণ ও শ্রেণী পেশার মানুষের সেবা করতে বিএনপি সরকার ওয়াদাবদ্ধ Logo সেনবাগে কাওমী ও হাফেজিয়া মাদ্রাসায় ঈদ উপহার বিতরণ করলেন লায়ন শাহাদাত হোসেন Logo সিংড়ায় পুলিশের ওপর হামলার ঘটনায় মামলা, গ্রেপ্তার ১০
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

রামপালে চাঁদাবাজি ও মৎস্য ঘের দখল চেষ্টার অভিযোগ

আকাশ উজ্জামান শেখঃ

বাগেরহাটের রামপালে মল্লিকেরবেড় ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের দক্ষিণ মল্লিক গ্রামে মাছের ঘের দখলকে কেন্দ্র করে উত্তেজনা বিরাজ করছে। অভিযোগ উঠেছে, একটি প্রভাবশালী চক্র দীর্ঘদিন ধরে স্থানীয়দের জমি ও মৎস্য ঘের জবরদখলের চেষ্টা চালিয়ে আসছে।

ভুক্তভোগী সূত্রে জানা যায়, আমেরিকা প্রবাসী নাসিমুল খোকনের নিজস্ব জমি ও মাছের ঘের দখলের উদ্দেশ্যে একটি সংঘবদ্ধ গ্রুপ নির্বাচন পরবর্তী সময় থেকে বিভিন্নভাবে চাপ সৃষ্টি করছে। এ ঘটনায় এলাকায় আতঙ্ক বিরাজ করছে।

অভিযোগে উল্লেখ করা হয়, একই ইউনিয়নের একটি রাজনৈতিক দলের নামধারী কয়েকজন ব্যক্তি এ কর্মকাণ্ডে নেতৃত্ব দিচ্ছেন। তাদের মধ্যে রয়েছেন জাহিদুল, পলক (সাধারণ সম্পাদক), মোহাম্মদ জাহিদ (সাংগঠনিক সম্পাদক) এবং তাদের সহযোগী হিসেবে লাভলু হাওলাদার, আলাউদ্দিন হাওলাদার, রাসেল, নাসির, কবিরুলসহ আরও অনেকে।

স্থানীয়দের দাবি, অভিযুক্তরা এলাকায় বিভিন্ন মৎস্য ঘের দখল, চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে। তাদের বিরুদ্ধে রামপাল থানায় চাঁদাবাজিসহ একাধিক মামলা ও গ্রেপ্তারি পরোয়ানা থাকলেও এখনো পর্যন্ত আইনশৃঙ্খলা বাহিনী তাদের গ্রেপ্তার করতে পারেনি বলে অভিযোগ রয়েছে।

এ বিষয়ে এলাকাবাসী দ্রুত অভিযুক্তদের গ্রেপ্তার, দলীয় পদ থেকে বহিষ্কার এবং আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন। অন্যথায় তাদের সন্ত্রাসী কর্মকাণ্ডের কারণে পুরো ইউনিয়নসহ আশপাশের এলাকাবাসী চরম অনিরাপত্তার মধ্যে রয়েছে বলে জানান তারা।

এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বক্তব্য পাওয়া যায়নি।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

সেনবাগ ছাত্রদলে ছাত্রলীগ আতঙ্ক! গুরুত্বপূর্ণ পদে আসছেন ‘বিতর্কিত’ মুখ?

error: Content is protected !!

রামপালে চাঁদাবাজি ও মৎস্য ঘের দখল চেষ্টার অভিযোগ

আপডেট টাইম : ০২:৩৭ অপরাহ্ন, বুধবার, ৮ এপ্রিল ২০২৬
আকাশ উজ্জামান শেখ, রামপাল (বাগেরহাট) প্রতিনিধি :