ঢাকা , শুক্রবার, ০৮ মে ২০২৬, ২৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo দেড় লাখ টাকার গাছ ৫০ হাজারে নিলাম Logo ফরিদপুরে ট্রিপল মার্ডারঃ ১০ ঘণ্টায় গ্রেফতার প্রধান আসামি, উদ্ধার কোদাল Logo ফরিদপুরে ‘শ্মশান বন্ধু’ কানু সেন অনেকটাই সুস্থ Logo বাঘায় সুষ্ঠ সুন্দর পরিবেশে প্রাথমিকের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিতঃ উপস্থিতির হারে বালিকা এগিয়ে Logo নরসিংদীর শিবপুরে ২৬ মামলার আসামিসহ দুই ডাকাত গ্রেপ্তার Logo খ্রিস্টান সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় উৎসব ইস্টার সানডে পালিত হবে আগামীকাল Logo কুষ্টিয়া সীমান্তে বিপুল পরিমাণ ভারতীয় মাদক উদ্ধার Logo সকল রাজনৈক দল, ধর্ম, বর্ণ ও শ্রেণী পেশার মানুষের সেবা করতে বিএনপি সরকার ওয়াদাবদ্ধ Logo সেনবাগে কাওমী ও হাফেজিয়া মাদ্রাসায় ঈদ উপহার বিতরণ করলেন লায়ন শাহাদাত হোসেন Logo সিংড়ায় পুলিশের ওপর হামলার ঘটনায় মামলা, গ্রেপ্তার ১০
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

চরভদ্রাসনে জাটকা সংরক্ষণ সপ্তাহের উদ্বোধন

নদী রক্ষায় সম্মিলিত উদ্যোগের আহ্বান

আসলাম বেপারীঃ

“জাটকা ধরা থামাই যদি, ইলিশে ভরবে সাগর নদী” এই প্রতিপাদ্যকে সামনে রেখে ফরিদপুরের চরভদ্রাসনে জাটকা সংরক্ষণ সপ্তাহের উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (৭ এপ্রিল) বেলা ১১টায় উপজেলা পরিষদ চত্বরে বেলুন উড়িয়ে কর্মসূচির উদ্বোধন ঘোষণা করেন ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য মোঃ শহিদুল ইসলাম বাবুল।

উদ্বোধন শেষে উপজেলা কনফারেন্স রুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মোঃ যায়েদ হোছাইনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য শহিদুল ইসলাম বাবুল বলেন, এক সময় নদী, নালা ও খাল-বিল মাছে ভরপুর থাকলেও বর্তমানে জলধারা কমে যাওয়ায় মাছের অভয়ারণ্য বিলুপ্তির পথে। তিনি বলেন, সরকার বিভিন্ন খাল-বিল খননের মাধ্যমে জলপ্রবাহ ফিরিয়ে আনতে কাজ করছে।

তিনি জাটকা সংরক্ষণসহ দেশীয় প্রজাতির মাছ রক্ষায় অবৈধ জালের ব্যবহার বন্ধ এবং মৎস্যজীবীসহ সংশ্লিষ্ট সকলকে একযোগে কাজ করার আহ্বান জানান।

উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা মোঃ মিজানুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার আজমীর হোসেন, জেলা মৎস্য কর্মকর্তা নাসরিন জাহান, উপজেলা মৎস্য কর্মকর্তা নাঈম হোসেন বিপ্লব, থানা অফিসার ইনচার্জ মোঃ আনোয়ার হোসেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. হাফিজুর রহমান, উপজেলা বিএনপির সম্মেলন প্রস্তুত কমিটির সভাপতি মোঃ অহিদুজ্জামান মোল্যা, যুবদল সভাপতি মোঃ মোজাফর হোসেন জাফর, সাংবাদিক আবদুস সবুর কাজল, আব্দুস ছালাম ও মৎস্যজীবী মোঃ কামাল হোসেন প্রমুখ।

এ সময় উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক ব্যক্তিবর্গ এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

সেনবাগ ছাত্রদলে ছাত্রলীগ আতঙ্ক! গুরুত্বপূর্ণ পদে আসছেন ‘বিতর্কিত’ মুখ?

error: Content is protected !!

চরভদ্রাসনে জাটকা সংরক্ষণ সপ্তাহের উদ্বোধন

আপডেট টাইম : ০৭:১৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ এপ্রিল ২০২৬
আসলাম বেপারী, স্টাফ রিপোর্টার, চরভদ্রাশন, ফরিদপুর :