ঢাকা , শুক্রবার, ০৮ মে ২০২৬, ২৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo দেড় লাখ টাকার গাছ ৫০ হাজারে নিলাম Logo ফরিদপুরে ট্রিপল মার্ডারঃ ১০ ঘণ্টায় গ্রেফতার প্রধান আসামি, উদ্ধার কোদাল Logo ফরিদপুরে ‘শ্মশান বন্ধু’ কানু সেন অনেকটাই সুস্থ Logo বাঘায় সুষ্ঠ সুন্দর পরিবেশে প্রাথমিকের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিতঃ উপস্থিতির হারে বালিকা এগিয়ে Logo নরসিংদীর শিবপুরে ২৬ মামলার আসামিসহ দুই ডাকাত গ্রেপ্তার Logo খ্রিস্টান সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় উৎসব ইস্টার সানডে পালিত হবে আগামীকাল Logo কুষ্টিয়া সীমান্তে বিপুল পরিমাণ ভারতীয় মাদক উদ্ধার Logo সকল রাজনৈক দল, ধর্ম, বর্ণ ও শ্রেণী পেশার মানুষের সেবা করতে বিএনপি সরকার ওয়াদাবদ্ধ Logo সেনবাগে কাওমী ও হাফেজিয়া মাদ্রাসায় ঈদ উপহার বিতরণ করলেন লায়ন শাহাদাত হোসেন Logo সিংড়ায় পুলিশের ওপর হামলার ঘটনায় মামলা, গ্রেপ্তার ১০
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

মুকসুদপুরে শৃঙ্খলাভঙ্গের অভিযোগে মাদরাসা অধ্যক্ষ বরখাস্ত, তদন্ত কমিটি গঠন

বাদশাহ মিয়া:

নৈতিক শৃঙ্খলাভঙ্গের অভিযোগে গোপালগঞ্জের মুকসুদপুরের স্বনামধন্য প্রতিষ্ঠান শেখ আব্দুর রাজ্জাক আলিম মাদরাসার অধ্যক্ষ মাওলানা সাইফুল ইসলামকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। একই সঙ্গে মাদরাসার উপাধ্যক্ষ মাওলানা জাহিদুর রহমান মুন্সিকে ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। পাশাপাশি ঘটনার সুষ্ঠু তদন্তে চার সদস্যবিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়েছে।

সোমবার (৬ এপ্রিল) মাদরাসা কর্তৃপক্ষের জারি করা এক অফিস আদেশে এ তথ্য নিশ্চিত করা হয়।

সূত্র জানায়, গত ২৫ জানুয়ারি ব্যক্তিগত জমিজমা সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে মাদরাসা চলাকালীন সময়ে ছাত্রদের ড্রেস পরিহিত অবস্থায় বাইরে নিয়ে গিয়ে মোসাম্মাৎ বেবী বেগম (৫০) ও তার মেয়ে বন্যা মৃধা (২১)-এর ওপর হামলার অভিযোগ ওঠে অধ্যক্ষের বিরুদ্ধে। ঘটনার সময় ভুক্তভোগী নারী ভিডিও ফুটেজ ধারণ করেন এবং পরে মাদরাসা পরিচালনা কমিটির সভাপতির বরাবর লিখিত অভিযোগ দাখিল করেন।

এ ঘটনায় মাদরাসার ম্যানেজিং কমিটির সদস্য ও দাখিল পরীক্ষার্থী মো. রাসেল মাতুব্বরের বাবা হেমায়েত মাতুব্বরও ঘটনার বিচার দাবি করে সভাপতির কাছে লিখিত অভিযোগ দেন। এছাড়া এক শিক্ষার্থী ঘটনার সত্যতা স্বীকার করে সভাপতির নিকট বিস্তারিত তুলে ধরেছে বলেও জানা গেছে।

ঘটনাকে কেন্দ্র করে গত ২৬ মার্চ এক জরুরি সভায় মাদরাসা পরিচালনা কমিটির উপস্থিতিতে সভাপতি শেখ নাজিম উদ্দিন অধ্যক্ষ সাইফুল ইসলামকে সাত কর্মদিবসের মধ্যে কারণ দর্শানোর নোটিশ প্রদান করেন। নির্ধারিত সময়ের শেষ দিনে তিনি জবাব প্রদান করলে তা অসন্তোষজনক বিবেচনা করে পরিচালনা কমিটি সভাপতি স্বাক্ষরিত বরখাস্তের আদেশ জারি করে।

মাদরাসা সূত্রে জানা গেছে, তার বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম, দায়িত্বে অবহেলা ও শৃঙ্খলাভঙ্গের অভিযোগ ওঠায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তদন্ত চলাকালীন সময়ে তিনি মাদরাসার কোনো প্রশাসনিক বা একাডেমিক কার্যক্রমে অংশ নিতে পারবেন না।

জানা যায়, মাওলানা সাইফুল ইসলাম মাদরাসা প্রতিষ্ঠার পর থেকেই সুপার হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন। পরবর্তীতে মাদরাসায় আলিম (সমমান) বিভাগ চালু হলে তিনি অধ্যক্ষ পদে নিয়োগপ্রাপ্ত হন।

মাদরাসা পরিচালনা কমিটির সভাপতি শেখ নাজিম উদ্দিন জানান, অভিযোগগুলো গুরুত্বের সঙ্গে তদন্ত করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

সেনবাগ ছাত্রদলে ছাত্রলীগ আতঙ্ক! গুরুত্বপূর্ণ পদে আসছেন ‘বিতর্কিত’ মুখ?

error: Content is protected !!

মুকসুদপুরে শৃঙ্খলাভঙ্গের অভিযোগে মাদরাসা অধ্যক্ষ বরখাস্ত, তদন্ত কমিটি গঠন

আপডেট টাইম : ০৪:৫৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ এপ্রিল ২০২৬
বাদশাহ মিয়া, মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি :