ঢাকা , শুক্রবার, ০৮ মে ২০২৬, ২৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo দেড় লাখ টাকার গাছ ৫০ হাজারে নিলাম Logo ফরিদপুরে ট্রিপল মার্ডারঃ ১০ ঘণ্টায় গ্রেফতার প্রধান আসামি, উদ্ধার কোদাল Logo ফরিদপুরে ‘শ্মশান বন্ধু’ কানু সেন অনেকটাই সুস্থ Logo বাঘায় সুষ্ঠ সুন্দর পরিবেশে প্রাথমিকের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিতঃ উপস্থিতির হারে বালিকা এগিয়ে Logo নরসিংদীর শিবপুরে ২৬ মামলার আসামিসহ দুই ডাকাত গ্রেপ্তার Logo খ্রিস্টান সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় উৎসব ইস্টার সানডে পালিত হবে আগামীকাল Logo কুষ্টিয়া সীমান্তে বিপুল পরিমাণ ভারতীয় মাদক উদ্ধার Logo সকল রাজনৈক দল, ধর্ম, বর্ণ ও শ্রেণী পেশার মানুষের সেবা করতে বিএনপি সরকার ওয়াদাবদ্ধ Logo সেনবাগে কাওমী ও হাফেজিয়া মাদ্রাসায় ঈদ উপহার বিতরণ করলেন লায়ন শাহাদাত হোসেন Logo সিংড়ায় পুলিশের ওপর হামলার ঘটনায় মামলা, গ্রেপ্তার ১০
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

ভ্রাম্যমান আদালতের অভিযানে বাইকারের জরিমানা

বাঘার পাম্পে বৈধ কাগজ ছাড়া তেল বিক্রি বন্ধ

হেলমেট ছাড়া পাম্পে তেল নিতে আসায় রাজশাহীর বাঘায় সোমবার (০৬-০৪-২০২৬) বিকেলে ২ জন মোটরসাইকেল চালককে ১৫০০ টাকা জরিমানা করা হয়েছে। দণ্ডপ্রাপ্তরা হলেন—উপজেলার নারায়নপুরের শাহিন আলম ও কলিগ্রামের এব্রাহিম মোল্লা। তেল সাশ্রয় ও নিরাপত্তা নিশ্চিত করতে হেলমেট ও বৈধ কাগজপত্র ছাড়া পাম্পে তেল বিক্রি বন্ধে এই অভিযান চালানো হয়।

জানা যায়, তেল নিতে মোটরসাইকেল রেজিস্ট্রেশন, ড্রাইভিং লাইসেন্স ও হেলমেট বাধ্যতামূলক। এছাড়াও যাদের মোটরসাইকেলে তেল আছে, তাদের লাইনে না দাঁড়ানোর জন্য নিষেধ করে ব্যানার টানিয়ে দেওয়া হয়। স্থানীয় প্রশাসনের এই আদেশ বাস্তবায়ন করে “বাঘা পেট্রোলিয়াম এজেন্সী”। এই উদ্যোগের ফলে বাইকারদের মধ্যে হেলমেট ব্যবহারের সচেতনতা বৃদ্ধির পাশাপাশি পাম্পে শৃঙ্খলা ফেরাতে কাজ করছে পুলিশ।

শাহিন আলম ও এব্রাহিম মোল্লাসহ অনেকেই জানান, বিকেল ৪টায় তেল দেওয়ার কথা শুনে সকাল ১০টার পর থেকে লাইনে দাঁড়ানো শুরু করেন। তারা বলেন, কষ্ট হলেও তেল পেয়েছি—এতেই শান্তি লাগছে। তবে শেষের দিকে দুই শতাধিক বাইকার তেল না পাওয়ার অভিযোগ করেছেন।

“বাঘা পেট্রোলিয়াম এজেন্সী”-এর স্বত্বাধিকারী লুৎফর রহমান জানান, সোমবার তার পাম্পে ৩ হাজার লিটার পেট্রোল ও সাড়ে ৪ হাজার লিটার ডিজেল পেয়েছিলেন। সেগুলো প্রশাসনের উপস্থিতিতেই শৃঙ্খলার মাধ্যমে গ্রাহকের কাছে বিক্রি করা হয়েছে।

বাঘা থানার ওসি সেরাজুল হক বলেন, বাইকারদের মধ্যে হেলমেট ব্যবহারে সচেতনতা বৃদ্ধির পাশাপাশি শৃঙ্খলার মধ্য দিয়ে পাম্পে সবাই যেন তেল নিতে পারেন, সে জন্য তার নেতৃত্বে পুলিশ ফোর্স দায়িত্ব পালন করছে।

ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা ভূমি কার্যালয়ের সিনিয়র সহকারী সচিব সাবিহা সুলতানা ডলি জানান, তেলের সংকট এড়াতে নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একই সঙ্গে কাগজবিহীন বাইকাররা যেন তেল নিতে না পারেন, সে জন্য ভ্রাম্যমাণ আদালতের অভিযান অব্যাহত থাকবে।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

সেনবাগ ছাত্রদলে ছাত্রলীগ আতঙ্ক! গুরুত্বপূর্ণ পদে আসছেন ‘বিতর্কিত’ মুখ?

error: Content is protected !!

ভ্রাম্যমান আদালতের অভিযানে বাইকারের জরিমানা

বাঘার পাম্পে বৈধ কাগজ ছাড়া তেল বিক্রি বন্ধ

আপডেট টাইম : ০৯:৩৯ অপরাহ্ন, সোমবার, ৬ এপ্রিল ২০২৬
আব্দুল হামিদ মিঞা, বাঘা (রাজশাহী) প্রতিনিধি :