ঢাকা , শুক্রবার, ০৮ মে ২০২৬, ২৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo দেড় লাখ টাকার গাছ ৫০ হাজারে নিলাম Logo ফরিদপুরে ট্রিপল মার্ডারঃ ১০ ঘণ্টায় গ্রেফতার প্রধান আসামি, উদ্ধার কোদাল Logo ফরিদপুরে ‘শ্মশান বন্ধু’ কানু সেন অনেকটাই সুস্থ Logo বাঘায় সুষ্ঠ সুন্দর পরিবেশে প্রাথমিকের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিতঃ উপস্থিতির হারে বালিকা এগিয়ে Logo নরসিংদীর শিবপুরে ২৬ মামলার আসামিসহ দুই ডাকাত গ্রেপ্তার Logo খ্রিস্টান সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় উৎসব ইস্টার সানডে পালিত হবে আগামীকাল Logo কুষ্টিয়া সীমান্তে বিপুল পরিমাণ ভারতীয় মাদক উদ্ধার Logo সকল রাজনৈক দল, ধর্ম, বর্ণ ও শ্রেণী পেশার মানুষের সেবা করতে বিএনপি সরকার ওয়াদাবদ্ধ Logo সেনবাগে কাওমী ও হাফেজিয়া মাদ্রাসায় ঈদ উপহার বিতরণ করলেন লায়ন শাহাদাত হোসেন Logo সিংড়ায় পুলিশের ওপর হামলার ঘটনায় মামলা, গ্রেপ্তার ১০
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

সোনাপুর বাজারের ফার্নিচার দোকান দখলের চেষ্টায় যুবদল নেতা

সাহিদা পারভীন:

রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার সোনাপুর বাজারের একটি ফার্নিচার দোকান জোরপূর্বক দখলের চেষ্টার অভিযোগ উঠেছে এক যুবদল নেতার বিরুদ্ধে। সোমবার সকালে সোনাপুর বাজারের বেতবাড়ীয়া সড়কে এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী দোকানদার জয়নাল আবেদীন জানান, তিনি কালুখালী উপজেলার বেতবাড়ীয়া গ্রামের বাসিন্দা এবং গত ৩০ বছর ধরে ওই এলাকায় ফার্নিচারের ব্যবসা করে আসছেন।

তিনি বলেন, সোমবার সকালে দোকানটি বন্ধ থাকার সুযোগে নবাবপুর ইউনিয়ন যুবদলের সভাপতি শামিম আহমেদসহ একদল দুর্বৃত্ত তার দোকানের তালা ভেঙে ভেতরে প্রবেশ করে। পরে ক্যাশবাক্সের তালা ভেঙে টাকা নিয়ে যায়।

জয়নাল আবেদীন আরও জানান, ঘটনার সময় তিনি জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ ফোন করে সহায়তা চান। পরে বালিয়াকান্দি থানার এসআই তুষার ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

এ বিষয়ে জানতে যুবদল নেতা শামিম আহমেদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি। তার মোবাইল নম্বরে কল করা হলেও তিনি রিসিভ করেননি।

স্থানীয়দের অভিযোগ, শামিম আহমেদ বাজারের বিভিন্ন জায়গা দখল ও বিক্রির সঙ্গে জড়িত। গত বছর তিনি সোনাপুর মাছ বাজার এলাকায় সোনাপুর স্কুলের দখলীয় জমি দখল করে নেন এবং পরে নিজের নামে এক বছরের লিজ গ্রহণ করে সেখানে পাকা ঘর নির্মাণ করেন। পরবর্তীতে লিজের শর্ত ভঙ্গ করে তিনি ওই সরকারি জমি হেলাল নামের এক ব্যক্তির কাছে বিক্রি করে দেন বলেও অভিযোগ রয়েছে।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

সেনবাগ ছাত্রদলে ছাত্রলীগ আতঙ্ক! গুরুত্বপূর্ণ পদে আসছেন ‘বিতর্কিত’ মুখ?

error: Content is protected !!

সোনাপুর বাজারের ফার্নিচার দোকান দখলের চেষ্টায় যুবদল নেতা

আপডেট টাইম : ০৮:৫৩ অপরাহ্ন, সোমবার, ৬ এপ্রিল ২০২৬
সাহিদা পারভীন, কালুখালী (রাজবাড়ী) প্রতিনিধি :