বাদশাহ মিয়াঃ
গোপালগঞ্জের সামাজিক ও জনকল্যাণমুখী বিভিন্ন কাজ করে ভূয়সী প্রশংসায় ভাসছেন অলিউর শেখ।
তিনি উপজেলার দিগনগর ইউনিয়নের বরইহাট গ্রামের মরহুম আব্দুল লতিফ শেখের ছেলে। ব্যক্তি জীবনে তিনি ঢাকা কলেজ,তিতুমীর কলেজ এবং ওয়াল্ড ইউনিভার্সিটি অফ বাংলাদেশ থেকে উচ্চতর শিক্ষাগ্রহণ শেষ করছেন।
তিনি শিক্ষা, সামাজিক ও মানবিক এবং জনকল্যাণে নিবেদিত প্রাণ। একজন সমাজসেবক ও শিক্ষানুরাগী । তিনি সবসময় গরিব, দুঃখী ও মেহনতী মানুষের পাশে দাঁড়িয়ে তাদের সহায়তায় নিজেকে নিয়োজিত রাখার চেষ্টা করেন। বিভিন্ন সামাজিক সংগঠনের মাধ্যমে অসহায় মানুষের মুখে হাসি ফোটানোই তাঁর অন্যতম লক্ষ্য। যুব সমাজের কাছে তিনি একজন অনুপ্রেরণার নাম—একজন সত্যিকারের আইকন। তাঁর সততা, দায়িত্ববোধ ও মানবিকতা সবাইকে মুগ্ধ করেছে। এ ধরণের মানবিক কাজের জন্য, তিনি এলাকার সাধারণ মানুষের ভূয়সী প্রশংসায় ভাসছেন।
অলিউর শেখ এ প্রতিবেদক কে বলেন, “আমার মরহুম পিতা ছিলেন এলাকার মানুষের একজন নির্ভরতার প্রতীক। তিনি জীবদ্দশায় মাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠান, মসজিদ ও মন্দিরের জন্য জমি দানসহ বিভিন্ন উন্নয়নমূলক কাজে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। সাধারণ মানুষের দুঃসময়ে পাশে দাঁড়িয়ে ন্যায়বিচার প্রতিষ্ঠায় তিনি সবসময় অগ্রণী ভূমিকা রেখেছেন। তার সন্তান হিসেবে আমি গর্বিত। আমার লক্ষ্য পিতার আদর্শকে হৃদয়ে ধারণ করে মানুষের কল্যাণে নিজেকে নিয়োজিত রাখা। ইনশাআল্লাহ, তার দেখানো পথ অনুসরণ করে সমাজের জন্য কাজ করে যাওয়াই হবে আমার জীবনের প্রধান অঙ্গীকার।”
এছাড়াও তিনি সকলের নিকট দোয়া প্রার্থনা করেন, যেন ভবিষ্যতেও এভাবেই মানুষের কল্যাণে কাজ করে যেতে পারেন।

দেড় লাখ টাকার গাছ ৫০ হাজারে নিলাম 
বাদশাহ মিয়া, মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি 





















