ঢাকা , শুক্রবার, ০৮ মে ২০২৬, ২৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo দেড় লাখ টাকার গাছ ৫০ হাজারে নিলাম Logo ফরিদপুরে ট্রিপল মার্ডারঃ ১০ ঘণ্টায় গ্রেফতার প্রধান আসামি, উদ্ধার কোদাল Logo ফরিদপুরে ‘শ্মশান বন্ধু’ কানু সেন অনেকটাই সুস্থ Logo বাঘায় সুষ্ঠ সুন্দর পরিবেশে প্রাথমিকের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিতঃ উপস্থিতির হারে বালিকা এগিয়ে Logo নরসিংদীর শিবপুরে ২৬ মামলার আসামিসহ দুই ডাকাত গ্রেপ্তার Logo খ্রিস্টান সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় উৎসব ইস্টার সানডে পালিত হবে আগামীকাল Logo কুষ্টিয়া সীমান্তে বিপুল পরিমাণ ভারতীয় মাদক উদ্ধার Logo সকল রাজনৈক দল, ধর্ম, বর্ণ ও শ্রেণী পেশার মানুষের সেবা করতে বিএনপি সরকার ওয়াদাবদ্ধ Logo সেনবাগে কাওমী ও হাফেজিয়া মাদ্রাসায় ঈদ উপহার বিতরণ করলেন লায়ন শাহাদাত হোসেন Logo সিংড়ায় পুলিশের ওপর হামলার ঘটনায় মামলা, গ্রেপ্তার ১০
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

সাউন্ড বক্স বাজালে কবরস্থানে দাফন করতে দেয়া হবে না: মসজিদ কমিটি

ইসমাইল হােসেন বাবু:

কুষ্টিয়ার কুমারখালী উপজেলার শিলাইদহ ইউনিয়নের বড় মাজগ্রামে সাউন্ড বক্স ও মাইকসেট (গান-বাজনা) ব্যবহারে নিষেধাজ্ঞা ঘোষণা ঘিরে সৃষ্টি হয়েছে ব্যাপক আলোচনা-সমালোচনা।

মসজিদ কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে, কেউ এ নির্দেশনা অমান্য করলে তাকে সামাজিকভাবে বয়কট করা হবে, এমনকি কবরস্থানে দাফন করতে দেওয়া হবে না, এমন ঘোষণা দেওয়া হয়েছে বলে অভিযোগ উঠেছে।

বৃহস্পতিবার (০২ এপ্রিল) দিনব্যাপী মাইকিং করে এ ঘোষণা প্রচার করা হয়। বিষয়টি জানাজানি হলে গ্রামজুড়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা দেয়। একাংশ এ সিদ্ধান্তকে সমর্থন করলেও অন্যরা ক্ষোভ প্রকাশ করেছেন।

মসজিদের ইমাম ও খতিব মাওলানা ওয়ালীউল্লাহ ফরিদী জানান, গত ২৭ মার্চ জুমার নামাজ শেষে কমিটির বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়। গ্রামের কোনো বাড়িতে উচ্চ শব্দে সাউন্ড বক্স বা মাইকসেট বাজানো হলে সংশ্লিষ্টদের ঈদগাহ, মসজিদ ও কবরস্থানের কার্যক্রম থেকে বিরত রাখা হবে।

স্থানীয় সূত্রে জানা যায়, সম্প্রতি এক খৎনা অনুষ্ঠানে সাউন্ড বক্স বাজানোকে কেন্দ্র করে বিরোধের সৃষ্টি হয়। এরপরই বিষয়টি নিয়ে উত্তেজনা তৈরি হলে মসজিদ কমিটি এ সিদ্ধান্ত নেয়।

এদিকে, মাইকিংয়ের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে এ নিয়ে জেলাজুড়ে ব্যাপক আলোচনা শুরু হয়েছে।

অনেকেই বলছেন, দেশের প্রচলিত আইনে এভাবে কোনো ব্যক্তি বা গোষ্ঠী সাউন্ড বক্স বা গান-বাজনা সম্পূর্ণ নিষিদ্ধ করতে পারে না।

অন্যদিকে, বড় মাজগ্রাম জামে মসজিদের সভাপতি আমির হোসেন বলেন, সম্পূর্ণ নিষেধাজ্ঞা নয়, বরং উচ্চ শব্দ নিয়ন্ত্রণের বিষয়টি বিবেচনায় রেখে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে মাইকিংয়ে ঠিক কী প্রচার হয়েছে, সে বিষয়ে তিনি অবগত নন বলেও জানান।

কুমারখালীর সাংস্কৃতিক ব্যক্তিত্ব কবি ও নাট্যকার লিটন আব্বাস বলেন, কারও ওপর কিছু চাপিয়ে দেওয়ার অধিকার কারও নেই। এটি ব্যক্তিগত ও ধর্মীয় স্বাধীনতার পরিপন্থী।

এ ব্যাপারে কুষ্টিয়ার পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দিন বলেন, প্রচলিত আইনে এভাবে গান-বাজনা নিষিদ্ধ করার সুযোগ নেই।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

সেনবাগ ছাত্রদলে ছাত্রলীগ আতঙ্ক! গুরুত্বপূর্ণ পদে আসছেন ‘বিতর্কিত’ মুখ?

error: Content is protected !!

সাউন্ড বক্স বাজালে কবরস্থানে দাফন করতে দেয়া হবে না: মসজিদ কমিটি

আপডেট টাইম : ০৪:২৯ অপরাহ্ন, রবিবার, ৫ এপ্রিল ২০২৬
ইসমাইল হোসেন বাবু, সিনিয়র স্টাফ রিপোর্টার :