ঢাকা , শুক্রবার, ০৮ মে ২০২৬, ২৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo দেড় লাখ টাকার গাছ ৫০ হাজারে নিলাম Logo ফরিদপুরে ট্রিপল মার্ডারঃ ১০ ঘণ্টায় গ্রেফতার প্রধান আসামি, উদ্ধার কোদাল Logo ফরিদপুরে ‘শ্মশান বন্ধু’ কানু সেন অনেকটাই সুস্থ Logo বাঘায় সুষ্ঠ সুন্দর পরিবেশে প্রাথমিকের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিতঃ উপস্থিতির হারে বালিকা এগিয়ে Logo নরসিংদীর শিবপুরে ২৬ মামলার আসামিসহ দুই ডাকাত গ্রেপ্তার Logo খ্রিস্টান সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় উৎসব ইস্টার সানডে পালিত হবে আগামীকাল Logo কুষ্টিয়া সীমান্তে বিপুল পরিমাণ ভারতীয় মাদক উদ্ধার Logo সকল রাজনৈক দল, ধর্ম, বর্ণ ও শ্রেণী পেশার মানুষের সেবা করতে বিএনপি সরকার ওয়াদাবদ্ধ Logo সেনবাগে কাওমী ও হাফেজিয়া মাদ্রাসায় ঈদ উপহার বিতরণ করলেন লায়ন শাহাদাত হোসেন Logo সিংড়ায় পুলিশের ওপর হামলার ঘটনায় মামলা, গ্রেপ্তার ১০
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

রাস্তার কাজকে কেন্দ্র করে হামলা, থানায় লিখিত অভিযোগ

ছবি-প্রতীকী।

ফরিদপুর প্রতিনিধি:

ফরিদপুর শহরের কোতয়ালী থানাধীন পশ্চিম খাবাসপুর এলাকায় সাবেক শাহ ফরিদ হাসপাতাল-এর সামনে রাস্তার ঢালাই কাজকে কেন্দ্র করে হামলা ও মারধরের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী এক নারী কোতয়ালী থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগ সূত্রে জানা যায়, পশ্চিম খাবাসপুর এলাকার বাসিন্দা মোছাঃ নাজমিন আক্তার (৫২) তার বাসার সামনে, সাবেক শাহ ফরিদ হাসপাতালের সামনে রাস্তার ঢালাই কাজ করছিলেন। এ সময় একই এলাকার রুবেল শেখ (৩৫), স্বপন মামুদ (৪২)সহ আরও ৪/৫ জন অজ্ঞাত ব্যক্তি এসে কাজে বাধা দেয় এবং তার সাথে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়ে।একপর্যায়ে অভিযুক্তরা ক্ষিপ্ত হয়ে নাজমিন আক্তারকে দেশীয় অস্ত্র ও বাঁশের লাঠি দিয়ে এলোপাতাড়ি মারধর করে গুরুতর আহত করে বলে অভিযোগে উল্লেখ করা হয়।

এ সময় তাকে রক্ষা করতে এগিয়ে আসা তার ভাগ্নে রহিমকেও মারধর করা হয়।ঘটনাস্থলে স্থানীয় লোকজন ছুটে এলে অভিযুক্তরা পরিস্থিতি উপেক্ষা করে মারধর চালিয়ে যায় এবং পরে প্রাণনাশের হুমকি দিয়ে ঘটনাস্থল ত্যাগ করে।

অভিযোগে আরও বলা হয়, বিষয়টি কাউকে জানালে ভুক্তভোগী ও তার পরিবারের সদস্যদের হত্যার হুমকিও প্রদান করা হয়েছে। এ ঘটনায় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা বিষয়টি সম্পর্কে অবগত আছেন এবং প্রয়োজন হলে সাক্ষ্য দিতে পারবেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

এ বিষয়ে ভুক্তভোগী নাজমিন আক্তার জানান, ঘটনার পর পরিবার ও স্থানীয়দের সাথে পরামর্শ করে থানায় অভিযোগ দায়ের করা হয়।এ ব্যাপারে কোতয়ালী থানা পুলিশ জানিয়েছে, অভিযোগটি গ্রহণ করা হয়েছে এবং বিষয়টি তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

সেনবাগ ছাত্রদলে ছাত্রলীগ আতঙ্ক! গুরুত্বপূর্ণ পদে আসছেন ‘বিতর্কিত’ মুখ?

error: Content is protected !!

রাস্তার কাজকে কেন্দ্র করে হামলা, থানায় লিখিত অভিযোগ

আপডেট টাইম : ০৪:২৮ অপরাহ্ন, রবিবার, ৫ এপ্রিল ২০২৬
মোঃ নুরুল ইসলাম, স্টাফ রিপোর্টার :