মানিক কুমার দাস:
ফরিদপুর শহরের পূর্ব খাবাসপুর এলাকার স্থায়ী বাসিন্দা ও ফরিদপুর শহর যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক আসিবুর রহমান ফারহানের পিতা শওকত মোহাম্মদ কামাল ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
আজ রবিবার সকাল সাড়ে ১০টায় তিনি ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তিনি পরিবার-পরিজন, আত্মীয়স্বজন ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
মরহুমের নামাজে জানাজা আজ মাগরিবের নামাজের পর লঞ্চঘাট জামে মসজিদ প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে বলে পারিবারিক সূত্রে জানা গেছে।
তার মৃত্যুতে এলাকাবাসীর মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

দেড় লাখ টাকার গাছ ৫০ হাজারে নিলাম 
মানিক কুমার দাস, ফরিদপুর জেলা প্রতিনিধি 





















