ঢাকা , শুক্রবার, ০৮ মে ২০২৬, ২৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo দেড় লাখ টাকার গাছ ৫০ হাজারে নিলাম Logo ফরিদপুরে ট্রিপল মার্ডারঃ ১০ ঘণ্টায় গ্রেফতার প্রধান আসামি, উদ্ধার কোদাল Logo ফরিদপুরে ‘শ্মশান বন্ধু’ কানু সেন অনেকটাই সুস্থ Logo বাঘায় সুষ্ঠ সুন্দর পরিবেশে প্রাথমিকের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিতঃ উপস্থিতির হারে বালিকা এগিয়ে Logo নরসিংদীর শিবপুরে ২৬ মামলার আসামিসহ দুই ডাকাত গ্রেপ্তার Logo খ্রিস্টান সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় উৎসব ইস্টার সানডে পালিত হবে আগামীকাল Logo কুষ্টিয়া সীমান্তে বিপুল পরিমাণ ভারতীয় মাদক উদ্ধার Logo সকল রাজনৈক দল, ধর্ম, বর্ণ ও শ্রেণী পেশার মানুষের সেবা করতে বিএনপি সরকার ওয়াদাবদ্ধ Logo সেনবাগে কাওমী ও হাফেজিয়া মাদ্রাসায় ঈদ উপহার বিতরণ করলেন লায়ন শাহাদাত হোসেন Logo সিংড়ায় পুলিশের ওপর হামলার ঘটনায় মামলা, গ্রেপ্তার ১০
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

মুকসুদপুরে মাদক ব্যবসা ছেড়ে স্বাভাবিক জীবনে ফিরতে সংবাদ সম্মেলন

বাদশাহ মিয়া:

গোপালগঞ্জের মুকসুদপুরে আকলিমা বেগম (৪৫) মাদক ব্যবসা ছেড়ে স্বাভাবিক জীবনে ফিরে আসার ঘোষণা দিয়েছেন। তিনি উপজেলার মহারাজপুর গ্রামের লিটন ফকিরের স্ত্রী।

শনিবার (৪ এপ্রিল) দুপুরে মুকসুদপুর রিপোর্টার্স ইউনিটির কার্যালয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সংবাদ সম্মেলনে আকলিমা বেগম লিখিত বক্তব্যে জানান, স্বামীর অসুস্থতা এবং পরিবারের দারিদ্র্যের কারণে তিনি মাদক ব্যবসার সঙ্গে জড়িয়ে পড়েছিলেন। তবে এলাকার গণ্যমান্য ব্যক্তি, পরিবার ও আত্মীয়-স্বজনের অনুরোধে তিনি গত তিন মাস ধরে এই ব্যবসা ছেড়ে দিয়েছেন।

তিনি আরও অভিযোগ করেন, ব্যবসার সময় এলাকার কয়েকজন ব্যক্তি তার কাছ থেকে মাদক গ্রহণ করতেন এবং মাসোহারা নিতেন। বর্তমানে তিনি ব্যবসা বন্ধ করার পর তাদের কাছ থেকে বিভিন্নভাবে হুমকি পাচ্ছেন। গত ৩০ মার্চ দেলোয়ার বেগ, খন্দকার নজরুল ইসলাম ও কবির মাতুব্বর তার বাড়িতে ভাঙচুর চালিয়ে অকথ্য ভাষায় গালিগালাজ করেন।

আকলিমা বেগম বলেন, “আমি আমার জীবনের ভুল সংশোধন করে স্বাভাবিক জীবনে ফিরে আসতে চাই। এ জন্য সবার সহযোগিতা কামনা করছি।”

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

সেনবাগ ছাত্রদলে ছাত্রলীগ আতঙ্ক! গুরুত্বপূর্ণ পদে আসছেন ‘বিতর্কিত’ মুখ?

error: Content is protected !!

মুকসুদপুরে মাদক ব্যবসা ছেড়ে স্বাভাবিক জীবনে ফিরতে সংবাদ সম্মেলন

আপডেট টাইম : ০৫:০৯ অপরাহ্ন, শনিবার, ৪ এপ্রিল ২০২৬
বাদশাহ মিয়া, মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি :