মানিক কুমার দাসঃ
ফরিদপুর শহরের শোভারামপুর ফুলতলা এলাকায় অবস্থিত প্রভুপাদ দীনবন্ধু আশ্রমের সার্বজনীন রাধাগোবিন্দ মন্দির প্রাঙ্গণে দেশ, মাতৃকা ও বিশ্বজননীর সকল প্রাণীর শান্তি ও কল্যাণ কামনায় ৫২তম বার্ষিক ১৬ প্রহরব্যাপী শ্রীশ্রী তারকব্রহ্ম মহানাম যজ্ঞানুষ্ঠান ও অষ্টকালীন লীলা কীর্তন শনিবার সমাপ্ত হয়েছে।
গত ২৯ মার্চ থেকে শুরু হওয়া ৭ দিনব্যাপী এ ধর্মীয় আয়োজনের বিভিন্ন পর্বে শ্রীমদ্ভগবদ্গীতা পাঠ, মহানাম সংকীর্তন, অষ্টকালীন লীলা কীর্তনসহ নানা ধর্মীয় আচার-অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন এলাকা থেকে আগত ভক্তবৃন্দ ও কীর্তন শিল্পীরা অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানের শেষ দিনে কুষ্টিয়ার শিল্পী অশোক বিশ্বাস ভক্তিমূলক রামায়ণ গান পরিবেশন করেন।
৭ দিনব্যাপী এই ধর্মীয় অনুষ্ঠানে প্রতিদিন ভক্তদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায় এবং আয়োজকেরা শান্তিপূর্ণভাবে অনুষ্ঠান সম্পন্ন হওয়ায় সন্তোষ প্রকাশ করেন।

দেড় লাখ টাকার গাছ ৫০ হাজারে নিলাম 
মানিক কুমার দাস, ফরিদপুর জেলা প্রতিনিধি 





















