ঢাকা , শুক্রবার, ০৮ মে ২০২৬, ২৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo দেড় লাখ টাকার গাছ ৫০ হাজারে নিলাম Logo ফরিদপুরে ট্রিপল মার্ডারঃ ১০ ঘণ্টায় গ্রেফতার প্রধান আসামি, উদ্ধার কোদাল Logo ফরিদপুরে ‘শ্মশান বন্ধু’ কানু সেন অনেকটাই সুস্থ Logo বাঘায় সুষ্ঠ সুন্দর পরিবেশে প্রাথমিকের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিতঃ উপস্থিতির হারে বালিকা এগিয়ে Logo নরসিংদীর শিবপুরে ২৬ মামলার আসামিসহ দুই ডাকাত গ্রেপ্তার Logo খ্রিস্টান সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় উৎসব ইস্টার সানডে পালিত হবে আগামীকাল Logo কুষ্টিয়া সীমান্তে বিপুল পরিমাণ ভারতীয় মাদক উদ্ধার Logo সকল রাজনৈক দল, ধর্ম, বর্ণ ও শ্রেণী পেশার মানুষের সেবা করতে বিএনপি সরকার ওয়াদাবদ্ধ Logo সেনবাগে কাওমী ও হাফেজিয়া মাদ্রাসায় ঈদ উপহার বিতরণ করলেন লায়ন শাহাদাত হোসেন Logo সিংড়ায় পুলিশের ওপর হামলার ঘটনায় মামলা, গ্রেপ্তার ১০
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

ফরিদপুর থিয়েটারের প্রতিনিধি ও সম্মিলিত সাংস্কৃতিক জোটের সম্পাদক পদ থেকে সরে দাঁড়ালো শান্ত

মানিক কুমার দাস:

ফরিদপুরের সাংস্কৃতিক অঙ্গনের পরিচিত মুখ নিরব ইমতিয়াজ শান্ত সম্মিলিত সাংস্কৃতিক জোটের সম্পাদক পদ থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন।

তিনি ফরিদপুর থিয়েটারের প্রতিনিধি হিসেবে নানা প্রতিকূলতার মধ্য দিয়ে সম্মিলিত সাংস্কৃতিক জোটের সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

আজ তিনি ফেসবুক (সামাজিক যোগাযোগ মাধ্যমে) নিজের এক বক্তব্যে লিখেন, দেশের প্রতিকূল পরিস্থিতিতে যখন সারাদেশে সাংস্কৃতিক কার্যক্রম অনেকটাই স্থবির হয়ে পড়েছিল, তখন তিনি তার অবস্থান থেকে জোটের কার্যক্রম সচল রাখতে সর্বোচ্চ চেষ্টা করেছেন। দায়িত্ব গ্রহণের পর প্রথম অনুষ্ঠানেই প্রশাসনিক বাধা অতিক্রম করে শিল্পকলা একাডেমিতে সফলভাবে অনুষ্ঠান সম্পন্ন করা সম্ভব হয়।

এছাড়া নানা প্রতিবন্ধকতার মধ্যেও নববর্ষ উদযাপন সফল করতে তিনি আন্তরিকভাবে কাজ করেছেন।

তিনি আরও লেখেন, সবসময়ই তিনি সংস্কৃতি ও জোটের কার্যক্রমকে এগিয়ে নিতে সচেষ্ট ছিলেন। তবে বর্তমানে নিজের প্রতিষ্ঠিত নাট্যদল ‘নাট্যকুঞ্জ’-কে আরও বেশি সময় দেওয়ার লক্ষ্যে তিনি ফরিদপুর থিয়েটারের কাছে তার অফিসিয়াল সিদ্ধান্ত জমা দিয়েছেন।

শিগগিরই তার পরিবর্তে অন্য কাউকে জোটে মনোনীত করা হবে বলে আশা প্রকাশ করেন তিনি। সম্মিলিত সাংস্কৃতিক জোটের সঙ্গে তার এই কর্মময় সময়টি তার জীবনের একটি গুরুত্বপূর্ণ ও স্মরণীয় অধ্যায় হয়ে থাকবে। ভবিষ্যতেও সাংস্কৃতিক অঙ্গনের সঙ্গে তার পারস্পরিক সম্পর্ক অব্যাহত থাকবে বলে তিনি উল্লেখ করেন।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

সেনবাগ ছাত্রদলে ছাত্রলীগ আতঙ্ক! গুরুত্বপূর্ণ পদে আসছেন ‘বিতর্কিত’ মুখ?

error: Content is protected !!

ফরিদপুর থিয়েটারের প্রতিনিধি ও সম্মিলিত সাংস্কৃতিক জোটের সম্পাদক পদ থেকে সরে দাঁড়ালো শান্ত

আপডেট টাইম : ০৭:০৬ অপরাহ্ন, শনিবার, ৪ এপ্রিল ২০২৬
মানিক কুমার দাস, ফরিদপুর জেলা প্রতিনিধি :