ঢাকা , শুক্রবার, ০৮ মে ২০২৬, ২৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo দেড় লাখ টাকার গাছ ৫০ হাজারে নিলাম Logo ফরিদপুরে ট্রিপল মার্ডারঃ ১০ ঘণ্টায় গ্রেফতার প্রধান আসামি, উদ্ধার কোদাল Logo ফরিদপুরে ‘শ্মশান বন্ধু’ কানু সেন অনেকটাই সুস্থ Logo বাঘায় সুষ্ঠ সুন্দর পরিবেশে প্রাথমিকের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিতঃ উপস্থিতির হারে বালিকা এগিয়ে Logo নরসিংদীর শিবপুরে ২৬ মামলার আসামিসহ দুই ডাকাত গ্রেপ্তার Logo খ্রিস্টান সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় উৎসব ইস্টার সানডে পালিত হবে আগামীকাল Logo কুষ্টিয়া সীমান্তে বিপুল পরিমাণ ভারতীয় মাদক উদ্ধার Logo সকল রাজনৈক দল, ধর্ম, বর্ণ ও শ্রেণী পেশার মানুষের সেবা করতে বিএনপি সরকার ওয়াদাবদ্ধ Logo সেনবাগে কাওমী ও হাফেজিয়া মাদ্রাসায় ঈদ উপহার বিতরণ করলেন লায়ন শাহাদাত হোসেন Logo সিংড়ায় পুলিশের ওপর হামলার ঘটনায় মামলা, গ্রেপ্তার ১০
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

বাঘায় ৭৪০ জন কৃষক পেল সার-বীজ, প্রধানমন্ত্রীর অনুদানের টাকা পেল ২৪৩ জন

আব্দুল হামিদ মিঞা:

রাজশাহীর বাঘায় ২টি পৌরসভা ও ৭টি ইউনিয়নের মোট ৭৪০ জন প্রান্তিক কৃষকের মাঝে ১ প্যাকেট পাট বীজ, ৫ কেজি এমওপি, ৫ কেজি ডিএপি সার এবং ২৪৩ জন দুস্থ ব্যক্তির প্রত্যেককে প্রধানমন্ত্রীর দেওয়া অনুদানের টাকা প্রদান করা হয়েছে।

শনিবার (৪-৪-২৬) উপজেলার সম্মেলন কক্ষে রাজশাহী-৬ (চারঘাট-বাঘা) আসনের সংসদ সদস্য ও রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক আবু সাইদ চাঁদ সার, বীজ ও টাকা বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

বক্তব্যকালে তিনি বলেন, নির্বাচনে দেওয়া অমোচনীয় কালি না শুকাতেই প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান তার দেওয়া ওয়াদা বাস্তবায়নের কাজ শুরু করেছেন। তিনি দেশের অর্থনৈতিক চ্যালেঞ্জ মোকাবিলা, কৃষকদের সুরক্ষা এবং রাজনৈতিক শৃঙ্খলা বজায় রাখার ওপর জোর দেন।

তিনি জনগণের প্রতি দায়বদ্ধ থেকে কাজ করার আহ্বান জানান এবং দলের অবস্থান শক্ত রাখার প্রত্যয় ব্যক্ত করেন। প্রতিপক্ষ দলের রাজনৈতিক সমালোচনা করে মিথ্যা পরিহার ও সততা-নিষ্ঠার সঙ্গে রাজনীতি করার গুরুত্ব তুলে ধরেন। এছাড়াও ডিজেল, পেট্রোল, অকটেন ও সার সিন্ডিকেটের দিকে নজর রাখতে উপজেলা প্রশাসন ও দলীয় নেতাকর্মীদের তাগিদ দেন।

উপজেলা নির্বাহী অফিসার শাম্মী আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা শফিউল্লাহ সুলতান জনি।

মঞ্চে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক ফকরুল হাসান বাবলু, সদস্য সচিব আশরাফ আলী মলিন, বাঘা পৌর বিএনপির সভাপতি কামাল হোসেন, আড়ানী পৌর বিএনপির সভাপতি তোজাম্মেল হক, বাঘা পৌর বিএনপির সাধারণ সম্পাদক তফিকুল ইসলাম এবং উপজেলা কৃষক দলের আহ্বায়ক সেলিম আরিফ।

এ ছাড়াও অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি অধ্যাপক জাহাঙ্গীর হোসেন, সাবেক সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, মুকলেসুর রহমান মুকুল, কৃষক দলের সদস্য সচিব শফিকুল ইসলাম সানা, রাজশাহী জেলা ছাত্রদলের আহ্বায়ক এসএম সালাউদ্দিন আহমেদ শামীম সরকার, উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য সুরুজ জামান, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুল লতিফ, উপজেলা যুবদলের নেতা সালেহ আহমেদ সালাম ও শফিকুল ইসলাম শফিসহ বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এবং সুবিধাভোগী কৃষকরা।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

সেনবাগ ছাত্রদলে ছাত্রলীগ আতঙ্ক! গুরুত্বপূর্ণ পদে আসছেন ‘বিতর্কিত’ মুখ?

error: Content is protected !!

বাঘায় ৭৪০ জন কৃষক পেল সার-বীজ, প্রধানমন্ত্রীর অনুদানের টাকা পেল ২৪৩ জন

আপডেট টাইম : ১০:২৫ অপরাহ্ন, শনিবার, ৪ এপ্রিল ২০২৬
আব্দুল হামিদ মিঞা, বাঘা (রাজশাহী) প্রতিনিধি :